পথ আর কতোটুকু
চলতে চলতে ভাবি
চিতার চৈতন্য জুড়ে
জটিল বিন্যাস ভঙ্গি
কাঠামো ও কলকব্জা
দূরত্বেই থেকে যায়
দুই কূলপ্লাবী
পথ হয়তো সবটুকুই
পুরোটা জীবনই বুঝি পথ
হারিয়ে গন্তব্যদিশা
ভুলে গিয়ে প্রতিজ্ঞা শপথ
চলতে চলতে ভাবি
ভাবতে ভাবতে চলি
সেইসঙ্গে মনে মনে বলি
পথে জন্ম মৃত্যুও পথেই তবে হোক
তা-ও কিছু পাবো মনে স্তোক!

Leave a Reply
You must be logged in to post a comment.