এইসব দিলখোলা নির্মল হাসির আড়ালে
নিঝুম গ্রীষ্মের মধ্যনিশাকালে
তুমি কি দ্যাখনি দাঁত রক্তমাখা?
মাস্তুলে নিশান হাঁড়-করোটি আঁকা –
দেখে আমি গহীন গাঙে দিয়েছি ঝাঁপ
নৌকার ছাদে ছায়ামূর্তি, প্রেতের আলাপ।
কী জ্যোৎস্না, কী জ্যোৎস্না! মরি মরি
বাগানে নেমেছে ঝাঁকে ঝাঁকে পরী
বনের ওপাশে বাড়িতে নিগূঢ় উপাসনা
‘এমন রাত! হাওয়ায় উড়ছে যেন রুপাকণা’,
এর চেয়ে বড় ভুল পৃথিবীতে নাই
ওগো মেয়ে, সব ড্রাকুলার ছল, তুমি পুড়ে হবে ছাই
নির্মল হাসি দেখে যে নারী মজেছিলোএখন জীবিত লাশ, কফিনে, দেখবে না আর আলো।

Leave a Reply
You must be logged in to post a comment.