সতেরো-আঠারো সই, বিশে মিল, ষাটে আঁট হ’লে
খরা ভাঙে লাঙ্গলের ইষ্ –
লোমে নামে ঝরা নুন, রৌদ্রে-মেঘে চাপান-উতোর
পক্ষ বুঝে যক্ষ দেয় শিস্;
শুক্লাযামে ঢেঁড়া পড়ে Ñ রাই-গম, ইক্ষু, গন্ধলেবু
টানা কলে আলে দাগাদাগি –
গাইটি বিয়োবে ব’লে আঘাটায় ঘড়া ভরে বিবি
এঁটো হাতে গোলা ভাগাভাগি!
জহরে শহর কাঁদে, গ্রামে ফোঁসে নায়রের সাঁকো
ওড়া কাকে তুড়ি মারে ভয়,
দুইশ’ সত্তর দিনে ষাটে-বিশে সূর্যোদয় হ’লে
আলপথে ফেরে রক্তজয়!

Leave a Reply
You must be logged in to post a comment.