কত মানুষ প্রেমে পড়ে রোজ
ডাল ধরে ডাল ছাড়ে,
ভ্রমণের স্বাদ নাকি আলাদা হয়।
ছাড়া আর ধরার মাঝে কি ভালোবাসা থাকে?
নদী পাহাড় জঙ্গলে ঘুরতে ঘুরতে ক্লান্তি
আসে না?
আমার তো প্রেম নেই,
আছে একটা ঘর।
মাঝে মাঝে জানতে ইচ্ছে করে খুব –
ভালোবাসলে কেমন লাগে।
কত মানুষ প্রেমে পড়ে রোজ
ডাল ধরে ডাল ছাড়ে,
ভ্রমণের স্বাদ নাকি আলাদা হয়।
ছাড়া আর ধরার মাঝে কি ভালোবাসা থাকে?
নদী পাহাড় জঙ্গলে ঘুরতে ঘুরতে ক্লান্তি
আসে না?
আমার তো প্রেম নেই,
আছে একটা ঘর।
মাঝে মাঝে জানতে ইচ্ছে করে খুব –
ভালোবাসলে কেমন লাগে।
Leave a Reply
You must be logged in to post a comment.