বকুল ফুটেছে কোথাও

বকুল ফুটেছে কোথাও, বুঝি শোনা যায় পদধ্বনি বসন্তের

এইখানে ধূলি-ধূসরিত পথ, বাতাস এখানে ভারী মৃদু ক্রন্দনে ঝরাপাতাদের।

অবশিষ্ট কিছু শীত হচ্ছে জড়ো সন্ধ্যায় গোল হয়ে আগুন পোহাবে বলে

ছোট একটা মাছ পেয়ে মাছরাঙা উড়ে গেছে কোথাও, খড়কা বিলের ধারে

পানকৌড়ি বসে আছে সেই সকাল থেকে! বকুল ফুটেছে কোথাও

গাছে গাছে মুকুল এসেছে আমের। শিশুরা নতুন বই পেয়ে উল্লসিত

ছুটে যায় স্কুলের পথে উৎসাহে দ্বিগুণ!

ধূলিধূসরিত পথে এইখানে আনাগোনা ট্রলারের, মেঘের মতো উড়ে যায় চিমনির ধোঁয়া

ঝরনার মতো ছুটে যায় পাম্পের পানি নালা বেয়ে

আহা! কী সবুজ ডানা মেলে দেয় ধানগাছ

রুখে দিয়ে রুক্ষতা সকল!

Published :

,

Comments

Leave a Reply