উল্টোচাঁদবাঁকা ভ্রুজোড়ায় নাচে লজ্জাবতী মায়ার কাজল,

ঢালু বেয়ে চোখ; চোখের কোনায় জ্বলে অশ্রুকণা টলমল।

লোনা অশ্রুকণাগর্ভে সৃষ্ট ঝরনা থেকে দরদি নয়ননদী –

দুঃখী মোহানার টানে অসীমের বেদনায় মিশে যায় যদি …

সেই শোকে আকাশের সবদিকে জমে গেলে বিষাদবাদল,

নিচে কালো ছায়া পড়ে সাগরের রাগী চোখে বিরহকাজল।