যে আলো মনের ভেতর খেলা করে সবটুকু জুড়ে
সে এখন চেনা আর অচেনা নগরে এসে ভিড় করে আঁধাররেখায়।
যেমন বসে পড়ে শিশু তার মায়ের কোলে
তেমনি আঁচলের সব আলো ঝরে পড়ে পৃথিবীর শৈশবপাড়ায়।
যে ভোর ডেকে আনে রোদের আলোভরা চুমুর পরশ,
সে কি না অতি দ্রুত চলে যায় বিষাক্ত প্রেমের হাট-ঘাট-মাঠে
রোদ আর ছায়ার গোপন চুক্তির অচেনা নগরে এসে,
পালিয়েছে মানুষ সুন্দরের সব গান সব সুর সব ভোর থেকে।
তবু তারা যেতে চায় অচিন পাখির সুখের নগর
আর মনের ভেতর পুষে রাখে জীবননদীর পরাজিত খেলা।

Leave a Reply
You must be logged in to post a comment.