আলো-আঁধারিতে ডোরাকাটা রাত – বাঘ যেনো সাদাকালো!
চিত্রা হরিণী পাশ ফিরে শোয়,
চেতনাচেতনে, শয়নে-স্বপনে ধলপহরের আলো।
দু-দুটি শাবক প্রসব করেও সন্তানহারা শেষে –
একটি গিয়েছে চিতাদের পেটে,
আরেকটা গেছে পাতকিনী ঝড় আইলার জলে ভেসে।
মরণের সাথে একত্রবাস নিয়তির লেখা বিধি –
হরিণের পিছে ধাবমান ভয়
মহাসত্যের অকাট্য তথা প্রকাশ্য প্রতিনিধি।

Leave a Reply
You must be logged in to post a comment.