এমন ধূসর

তুমি যদি না-ই চাও তাকে

আমিও চাইবো না এ দহনভার

শ্যামল এ ঘর-দোরে কেবা চায় বলো

এমন ধূসর সকাল…

প্লাবনে ভাসাও যদি পুরানো মুখচ্ছবি

নাকফুল ঘাস-বাড়ি বিবাহবাসর

নূপুর জলে ভাসাও তবে অনাথ প্রেম

দূরবনগন্ধবহ স্মৃতি;

তুমি যদি না-ই চাও তাকে

আমিও চাইবো না এ দহনভার

শ্যামল এ ঘর-দোরে কেবা চায় বলো

এমন ধূসর সকাল?