সে-সময়

কতো গাঢ় অন্ধকার

কতো যে প্রচণ্ড চাপ

মৃত্তিকার, পাথরের…

আলোর যাত্রীরা

শেকড়ে শিকল নিয়ে

দিয়েছে উড়াল…

বিস্ময়ে মস্তক তোলে

শ’য়ে শ’য়ে সবুজ লাউয়ের

লিক্-লিকে দেহ –

উচ্চাকাক্সক্ষী সবুজ আগুন।

ঝর্ণার চঞ্চল জল

ফিক ক’রে হাসে

সে হাসিতে ঝ’রে প’ড়ে হীরে।

অহঙ্কারী সূর্য সেও প্রণাম জানায়

গোধূলিতে, বিহান বেলায়।

উচ্চতা বিভেদ আনে, পানি জানে,

তাই অবশেষে সব পানি ধীরে ধীরে

নিচে এসে মেশে।

নদীর পানিতে আমি সে-সময়

দেখেছি আগুন,

লাউয়ের জিংলার পাশে

সহাস্য পতাকা…