যখন হাওয়ায় জানলার পর্দা নড়ে –
পরীর ডানা – হাওয়ায় যখন পর্দা নড়ে
তুমি এক-পা দু-পা করে এগিয়ে যাও
কেন এগিয়ে যাও ওই বিচলনের দিকে?
পেছনে নিথর বঁটি
পেঁয়াজের ঝরা পালক – তারা
পড়ে আছে মেঝেয় স্তব্ধ হয়ে
তাজা কাঁচা লংকা ভেতরের ঝাঁঝালো নিশ্বাস
চেপেচুপে এখন শান্ত
শুধু ভাত ফুটছে – একমাত্র অস্থিরতা – টগবগ টগবগ
লোকালয় প্রান্তর পেরিয়ে অবিরাম ঘোড়া ছুটে যাওয়ার শব্দ…

Leave a Reply
You must be logged in to post a comment.