নাইমুল করিম
-
বস্তুত তোমার সুখ নাই
৫৫ প্লাস বয়সেও কালেভদ্রে পথমধ্যে সহসা তোমার মুখোমুখি পড়েই যাই, ভীষণ চমকে উঠি! ২৫ বছরের পরিপাটি যুবকের মনোভাব নিয়ে শার্টের কলার ঠিক করি আলতোভাবে চুলের সিঁথি স্পর্শ করি দেখি মনের জোর তো দ্রুতগামী রেলগাড়ি। মুহূর্তেই হাঁটুর জয়েন্টের ব্যথা কমে, ভগ্নপ্রায় মন ভালো হয়, রক্তে অক্সিজেন আরো ভালোভাবে পৌঁছায় অচঞ্চল মস্তিষ্ক ফের জেগে ওঠে! তদুপরি সঠিক…
-
বসন্তে ১টা শুক্রবারের দিবাভাগ
এই বসন্তে ১টা শুক্রবারের দিবাভাগ তুমি কীভাবে কাটাবে ও গোলাপি ঠোঁট গালে টোলপড়া মাঝবয়সী সুগঠিত রমণী? কেউ না জানুক অন্তত আমি জানি এর সবটুকু প্রথমে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাতঃভ্রমণের ছলে সখীসঙ্গীসাথি নিয়ে ফুলের বাগানে প্রিয় লাল গোলাপ খোঁপায় গেঁথে ফটোশুটে যাবে তুমি এরপর বাড়িতে অলস দুপুরের বিছানায় এদিক-ওদিক আর ২৫ বসন্ত আগেকার কোনো…
-
প্রিয় বৃহস্পতিবার ১টা আসে না
আগের মতো প্রিয় বৃহস্পতিবার ১টা আসে না তুমি সচিন স্যারের কাছে ইংরেজি কামরুন নাহার ম্যাডামের কাছে অংক স্বপন ধরের কাছে বাংলা পড়তে এলে আমি কখনো বাগানবাড়ির মোড় একটু পরের নাহা রোডে ও বাউন্ডারি রোডে সুখে অপেক্ষা করতাম আমার এখন প্রতিটি বৃহস্পতিবার কাটে দুঃসহ বিরহদহন বুকে গেঁথে তোমার এখন প্রতিটি বৃহস্পতিবার কাটে হাডজেন ডাস বা মুভ…
-
আমি চাই না তোমাকে স্পর্শ ক’রে একাকিত্ব
কখনো-সখনো মানুষ নিজেই নিজের সঙ্গে কথা বলে চরম একাকিত্বে ঘোরপ্যাঁচ খেতে খেতে মনেতে রংঢং ভাব উদ্ভব হয় না আমি ভুলেও চাই না এমন অপ্রিয় পরিস্থিতির মুখোমুখি তুমি হও আর চাকচিক্য সুরম্য প্রাসাদে অধিক সুখে আটক তুমি আঁকো ঘরময় নিরন্তর একাকিত্বের পোর্ট্রেট
-
সকালে
তোমাকে আষাঢ়স্য সকালে একবার কদমফুল উপহার দিয়েছিলাম উৎফুল্ল তুমি অদম্য উৎসাহে বলেছিলে গোলাকার সাদাটে হলুদাভ মৃদুগন্ধফুল বর্ষার আগমনীবার্তা কদমফুল প্রকৃতির অব্যর্থ নিয়মে পৃথিবীর বাগানে আজো কদমফুল ফোটে কিন্তু তোমার চাঁদমুখ এতো আবছা-আবডাল লাগে কেন হায় তাহলে কী আমি অনির্দিষ্টকালের জন্য তোমাকে হারিয়ে ফেলেছি
-
চিঠির আমলের কবিতা
চিঠির আমলে এক বৃহস্পতিবারে আগরবাতি-মোমবাতি নগদ দশ টাকাসহ বুড়াপিরের মাজারে গিয়েছিলাম যেন গভর্নমেন্ট গার্লস স্কুলের সব থেকে স্মার্ট ধবধবে ফর্সা পুতুলটা চিঠির উত্তর দেয় সরাসরি আমার হয় আর মনোবাসনা রয়েসয়ে পূর্ণ হ’তে থাকলে চিঠি আসে আপনি স্বতঃস্ফূর্ত স্বপ্নবাজ চিঠি আসে কাঁপুনে হাঁটু শক্ত ক’রে সমাজে মর্যাদার বীজ বপন করুন চিঠি আসে বাবা সরকারি চাকুরে তল্পিতল্পা…
