সঞ্জীব চট্টোপাধ্যায়
-
শক্তি
যুদ্ধ শেষ হলে চলে যায় শক্তি যোগাযোগহীন রাস্তা, উজাড় বেসাতি ক্ষতবিক্ষত শিশু। রক্তাক্ত ইতিহাস অস্ত্রের ভেতর দাগ কাটে অস্ত্র শামুক অস্ত্র পামুক শক্তি আবহমান যুদ্ধ সমকালীন যুদ্ধে জেতা ক্ষণস্থায়ী, হারা দীর্ঘকাল তবু মানুষ যুদ্ধ করেছে। অনন্ত করেছে যুদ্ধ টেকেনি শক্তি টিকেছে – আমাদের শক্তি চট্টোপাধ্যায় রাস্তায় ধুলো উড়িয়ে যুদ্ধ না করে হেমন্তের অরণ্যে পোস্টম্যান হয়েছেন।
-
আমি
আমার এইমাত্র মৃত্যু হলো ওই যেসব পোড় খাওয়া আমিগুলো অন্ধকারে হাতড়াতে হাতড়াতে খাবি খাচ্ছে ওদের মেরে ফেলো। কেউ আছো, শুনছো? আমাকে নতুন করে জন্ম দাও – এইটুকু ভাবার পর মাননীয় আকাশ কাছে এলেন বললেন, যা তুই টিয়াপাখি হয়ে অজপাড়াগাঁয়ে থাক। আমি আনন্দে উড়তে থাকলাম শহর থেকে নগর লঙ্কা খেলাম, পকা মারলাম, কিছুদিন খাঁচায় থেকে ভালোমন্দও…
-
সংসার = সং+সার = চিৎপাত
‘মা! হয় শান্তি দাও, না হয় দড়ি দাও।’ মন্দির থেকে বেরিয়ে এসে ঠ্যাং করে ঝোলা ঘণ্টাটা একবার বাজালেন। ‘কী হলো আশু? কী চাইলে? অত জোরে ঘণ্টা?’ ‘মায়ের পিলে চমকে দিলুম।’ ‘কারণ?’ ‘অনেকদিন বেদিতে বসে আছেন, জিভ বের করে, মালা পরে, কোনো কাজ করছেন না, খালি সেবা নিচ্ছেন। প্রণামির বাক্স টাইট। একটা টাকা ঠেলেঠুলে ঢোকাতে গেলুম।…
-
প্রেমের সিম্বল
‘বড় মেয়েটার বিয়ে দিলুম প্রচুর খরচ করে এক ডাক্তারের সঙ্গে। তার নার্সিংহোম আছে। পরের মেয়েটার বিয়ে দিলুম এক জুয়েলারের সঙ্গে। তার পরের মেয়েটার বিয়ে দিলুম এক পুলিশ অফিসারের সঙ্গে। তার পরের মেয়েটার বিয়ে হলো বিয়েবাড়ির মালিকের বড় ছেলের সঙ্গে। তার পরেরটার বিয়ে হলো এক পুরুতের সঙ্গে। শেষেরটার সঙ্গে এক ট্রান্সপোর্ট ব্যবসাদারের। মেয়ে ফুরিয়ে গেল। আর-একটা…
