প্রবন্ধ
-

জ্যোতিপ্রকাশ দত্তের ছোট উপন্যাস
ইতালীয় লেখক জোভানি বোক্কাচ্চো ১৩৫৩ সালে লেখেন ডিকামেরোন। ১৩৪৮ সালে ফ্লোরেন্সে ভয়াবহ প্লেগ দেখা দিলে সাতজন পুরুষ ও তিনজন নারীর একটি দল, অন্য অনেকের মতো, শহর ছেড়ে পালাতে থাকে। যাত্রাপথে তারা প্রত্যেকে পালাক্রমে গল্প বলে। সপ্তাহে একদিন বিশ্রাম আর একদিন প্রার্থনা করা ছাড়া দুই সপ্তাহের ভ্রমণকালে দশদিনই তারা গল্প বলে কাটায়। এভাবে তারা যাত্রাপথে একশটি…
-

যতীন সরকার : সাঁকো বাঁধার নিপুণ কারিগর
‘ প্রবন্ধ’ শব্দটির অর্থ প্রকৃষ্টরূপে বন্ধন। যুক্তি-আশ্রয়ী চিন্তাগুলোর মধ্যে যখন প্রকৃষ্ট বন্ধন রচিত হয়, তখন তা প্রবন্ধে রূপান্তরিত হয়। মননশীল সাহিত্যের প্রধান শাখা প্রবন্ধ। আধুনিক বাংলা সাহিত্যে সৃজনশীল রচনার যে সম্ভাবনা ও বিকাশ দেখা যায়, মননশীল রচনার ক্ষেত্রে তা অনুপস্থিত। প্রবন্ধসাহিত্য বাংলা সাহিত্যের অন্যান্য শাখার তুলনায় অনগ্রসর। ইংরেজি, ফরাসি, জার্মান বা স্প্যানিশ প্রবন্ধের তুলনায় বাংলা…
-

এডওয়ার্ড সাঈদ ও এলিজি মাহমুদ দারবিশের একটি কবিতার অন্তরঙ্গ পাঠ মাসুদুজ্জামান এডওয়ার্ড সাঈদ : পরম্পরিত সাংঘর্ষিক পাঠ
তিরিশ বছর আগে, সময় তখন এতটা বন্য ছিল না … আমরা দুজনেই বলছিলাম : অতীত শুধুই যদি হয় এক অভিজ্ঞতা, ভবিষ্যতের নির্মাণ তাহলে অর্থপূর্ণ হবে, হবে বীক্ষণ। সবাই চলো, সবাই চলো ঘাসের অলৌকিকতা আর কল্পনার সারল্যকে বিশ্বাস করে আগামীর দিকে এগিয়ে যাই/ মনে করতে পারছি না দুজনে সিনেমা দেখতে গেছিলাম কিনা সন্ধ্যায়। এখনো…
-

কয়েকটি লেখা মোতাহের হোসেন চৌধুরী
এখানে মোতাহের হোসেন চৌধুরীর কয়েকটি অগ্রন্থিত লেখা সংগ্রথিত : একটি কবিতা, দুটি গান, একটি পত্র ও দুটি পত্রাংশ। তিনি ভাবুক মননশীল চিন্তাবিদ প্রাবন্ধিক রূপে বাংলা সাহিত্যক্ষেত্রে সুপরিচিত। প্রথম যৌবনে কবিতা লিখেই সাহিত্যক্ষেত্রে তাঁর পদার্পণ। পরিণত বয়সে কবিতা লেখায় ভাটা পড়লেও গান লিখতেন। সৈয়দ আবুল মকসুদ জানিয়েছেন, তাঁর গানের রেকর্ডও বেরিয়েছিল, বেতারেও প্রচারিত হতো গান। তাঁর…
-

সিঙ্গাপুরে রবীন্দ্রনাথ এবং টেগোর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনে ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে গমন করেছেন মোট বারোবার। ১৮৭৮ সালে সতেরো বছর বয়সে ব্যারিস্টারি পড়ার অভিপ্রায়ে ইংল্যান্ড গমন ছিল তাঁর সর্বপ্রথম বিদেশ ভ্রমণ; ১৯৩৪-এ সর্বশেষ বিদেশযাত্রায় তিনি যান সিংহল তথা আজকের শ্রীলংকায়। ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্তির পর তাঁর বিদেশ-ভ্রমণ মূলত বৃদ্ধি পায়। পাঁচ মহাদেশের তিরিশটিরও বেশি দেশে ভ্রমণ করেছেন তিনি।…
-

রবীন্দ্রনাথের ছোটগল্পে উপনিবেশিত বাংলা
বাংলা ছোটগল্পের প্রাণ-প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর হাতেই ঘটে বাংলা ছোটগল্পের উজ্জ্বল মুক্তি। কেবল নতুন রূপকল্প হিসেবেই নয়, বাঙালির বাস্তব জীবনের স্বাদ আর সৌরভ, আশা আর আনন্দ, দুঃখ আর বেদনার শব্দপ্রতিমা হিসেবে গল্পগুচ্ছ আমাদের সাহিত্যের এক চিরায়ত সম্পদ। ঔপনিবেশিক শাসনের এক বিশেষ পর্যায়ে বাংলার পলিস্নগ্রাম যে অর্থনৈতিক গুরুত্ব অর্জন করে এবং বুর্জোয়া মানবতাবাদের প্রভাবে বাংলায় দেখা…
-

প্রেমেন্দ্র মিত্রের গল্প জীবনবোধ ও শিল্প-অভিযাত্রা
প্রেমেন্দ্র মিত্র (১৯০৪-৮৮) বাংলা কথাসাহিত্য জগতের এক উজ্জ্বল পুরুষ। ব্রিটিশশাসিত ভারতবর্ষে বিশ শতকের ত্রিশের দশকে বুদ্ধদেব বসু, অচিমত্ম্যকুমার সেনগুপ্ত (১৯০৩-৭৬) ও প্রেমেন্দ্র মিত্র – কলেস্নালীয় ধারাকে প্রবাহিত করেছেন। সাধারণ জনজীবনের দারিদ্র্যক্লিষ্টতাকে প্রেমেন্দ্র মিত্র তাঁর ছোটগল্পে শৈল্পিক সার্থকতায় তুলে এনেছেন। প্রেমেন্দ্র মিত্রের নির্বাচিত গল্প (দে’জ পাবলিশার্স, ১৪২০) অবলম্বনে তাঁর দশটি গল্পের জীবনবোধ ও শিল্প-অভিযাত্রাকে এ-প্রবন্ধে উপস্থাপন…
-

খান সারওয়ার মুরশিদ ও তাঁর মূল্যবোধ
অধ্যাপক খান সারওয়ার মুরশিদকে (১৯২৪-২০১২) আমি প্রথম দেখি পাকিসত্মান সাহিত্য সংসদ নামে আমাদের সংগঠনের এক পাক্ষিক সভায়, সাপ্তাহিক বেগম – পরে মাসিক সওগাত – অফিসে, ১৯৫১ সালের একেবারে শেষে অথবা ১৯৫২ সালের একেবারে গোড়ায়। তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের প্রভাষক, New Values নামে এক উচ্চমানসম্পন্ন সাহিত্যপত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংগঠন সংস্কৃতি…
-

সুন্দরবনে সাত বৎসর : ভুবনমোহন থেকে বিভূতিভূষণ
ইয়োরোপীয় ভাষাগুলোর আধুনিক শিশুসাহিত্যের ইতিহাস শুরু হয় মুদ্রণযুগ শুরু হওয়ারও অনেক পরে। মোটামুটিভাবে উনিশ শতক থেকেই বিভিন্ন দেশ ও ভাষার শিশুসাহিত্য রচিত হতে শুরু করে। লক্ষ করার বিষয় যে, ইয়োরোপীয়দেরই হাতে বাংলা মুদ্রণব্যবস্থারও শুরু। আবার ইয়োরোপীয়দের হাতেই যেহেতু রাষ্ট্রব্যবস্থার নিয়ন্ত্রণ ছিল, সেই সূত্রে শিশুদের কীভাবে গড়ে তুলতে হবে সেই চিমত্মারও উৎস ছিল তারা। আধুনিক বাংলা…
-

লেখালেখির চার ভাগের তিন ভাগ সময় শুধু অপেক্ষা করতে হয়
২০১৮ সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছেন ৫৬ বছর বয়সী আইরিশ লেখক আনা বার্নস (জ ১৯৬২)। নিজের তৃতীয় উপন্যাস মিল্কম্যানের জন্য এ-পুরস্কার পেলেন তিনি। স্বদেশি জেমস জয়েস ও স্যামুয়েল বেকেটের উত্তরসূরি এ-লেখক সম্পর্কে বিচারক প্যানেলের চেয়ারপারসন কোয়ামে অ্যান্থনি অ্যাপিয়াহ বলেন, ‘এর আগে কখনো আমরা এ-ধরনের লেখা পড়িনি। আনা বার্নসের বিস্ময়কর লেখনীতে প্রথাগত ধ্যান-ধারণাকে স্বতন্ত্রভাবে চ্যালেঞ্জ করা…
-

অনিঃশেষ যাত্রার বিভূতি
সেদিন বিকেলে বেড়াতে গিয়েছেন ধারাগিরি পাহাড়ে, ফুলডুংরির মতো এই জায়গাটাও বিভূতিভূষণের খুব প্রিয়। সঙ্গে লরিবাংলোর ভক্তদা আর কানুমামা। দুদিন আগেই ছিল কোজাগরী পূর্ণিমা, বনচূড়ায় তখন দ্বিতীয়ার চাঁদ। আমলকী গাছের ফাঁক বেয়ে ঝুরঝুর করে জ্যোৎস্না ঝরছে। পাশের ঝোপ থেকে বাতাসে ছড়াচ্ছে বুনো গন্ধ। একটা পাথরখ–র ওপর অনেকক্ষণ বসে ছিলেন বিভূতি। সাথিরা ফিরে যেতে চাইলেও তিনি কেন…
-

সমকালীন বিশ্বে হাছন রাজার প্রাসঙ্গিকতা
পৃথিবীর নানা প্রামেত্ম থাকা মানুষে মানুষে আমত্মঃযোগাযোগের উপায় কী? জানি, এ-প্রশ্নটি অন্তত বিশ-পঁচিশ বছর বয়সী যে-কোনো তরুণের কাছে হাস্যকর প্রশ্ন হিসেবেই চিহ্নিত হবে আজ। প্রশ্নকারীর দিকে বিস্ময়-বিমূঢ় চোখে তাকিয়ে সে বলে উঠবে একটি মাত্র শব্দ ‘ইন্টারনেট’! কেবল তো তথ্যের আদান-প্রদান নয়, কেবল খোঁজখবরের জন্য নয়, চিমত্মারও তো যোগাযোগ তৈরি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। কিন্তু যে-যুগে ইন্টারনেট…
