প্রবন্ধ

  • …এবং গেরিলা থেকে সম্মুখযুদ্ধ

    …এবং গেরিলা থেকে সম্মুখযুদ্ধ

    খুব ছোটবেলায় প্রিয় ছিল রূপকথার বই| আর আব্বা যে প্রতিষ্ঠানে চাকরি করতেন, পিটিআই, সেখানকার লাইব্রেরিতে আমাদের ছিল অবাধ প্রবেশাধিকার| ঠানদিদির থলে, ঠাকুরমার ঝুলি, পূজার দিনের উপহার — এই ধরনের বই বের করত দেবসাহিত্য কুটির| সেসব এনে-এনে পড়তাম| রূপকথাই বেশি ভালো লাগত, আর ভালো লাগত হাসির গল্প| শিবরামের গল্প ছাপা হতো, সেসব পড়তাম বুঁদ হয়ে| কিন্তু…

  • আমার সবচেয়ে প্রিয় বই

    আমার সবচেয়ে প্রিয় বই

    জলপাইগুড়িতে এক প্রায়ান্ধকার অপরাহ্ণে হাসপাতালফেরত ডাক্তার দাদু, সিঁড়িতে বসে আমাকে রজতজয়ন্তী সংকলন মৌচাক পড়তে দেখে বলেছিলেন, এই কমে আসা আলোয় বই পড়ো না, চোখ খারাপ হবে| সারাজীবন বই পড়েই চললাম আর দাদুর ভবিষ্যদ্বাণী সত্যি করে চোখের আলো ম্ল­ান হয়ে এলো| সেই ছোট্টবেলায় পড়েছিলাম আফ্রিদি সীমান্তে আর কামানের মুখে নানকিং আর ‘কাঞ্চনজঙ্ঘা’ সিরিজের বই| তারপর থেকে…

  • প্রিয় বই : নানা বয়সের

    প্রিয় বই : নানা বয়সের

    আমার ছেলেবেলার বেশিটাই কেটেছে আমাদের দেশের বাড়ি ফরিদপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে| কলকাতাতেও আমাদের একটা বাসাবাড়ি ছিল বটে, তবে আমার বাবা, মা, ছোটপিসি, দিদি ও কলেজের পড়ুয়া তিন কাকা সেখানে থাকলেও ঠাকুর্দা আমাকে দেশের বাড়িতে তাঁর নিজের কাছে রেখে দেন| তাঁরই কাছে আমার হাতেখড়ি, তিনিই আমাকে লোহার সরু শিক দিয়ে নরম মাটিতে আঁচড় কেটে অ…

  • কবিতাযাপন

    কবিতাযাপন

    কবিতা কেন, কী পথে কবিতার কাছে পৌঁছলাম, কেন নিজে লিখতেও চেষ্টা করলাম? এই প্রশ্নগুলো আমার নিজের কাছে উত্থাপন করলাম| কিন্তু কোনো উত্তর নেই| ঝরছে না বারিধারাও| তাহলে অন্তত বারিধারার শব্দটা তো পাওয়া যেত| সেখান থেকে শুরু করেক্রমে-ক্রমে অন্য কিছু; পৌঁছোনো যেত এখন পর্যন্ত, কোনোঅজানা-অচেনা বন্দরে, পোতাশ্রয়ে| গভীর অন্ধকার বিজনে, দূর থেকে একটি নিভু-নিভু প্রদীপশিখা দেখতে…

  • রাঢ়ের এক বালকের গল্প ও আমাদের হাসান আজিজুল হক

    রাঢ়ের এক বালকের গল্প ও আমাদের হাসান আজিজুল হক

    বাংলাদেশের কথাসাহিত্যের প্রধান স্থপতিদের একজন হাসান আজিজুল হক সত্তর বছরের প্রৌঢ়তায় পৌঁছে তাঁর ˆশশবস্মৃতি পুনরুদ্ধার করে চলেছেন| এখন পর্যন্ত প্রকাশিত স্মৃতিকথার তিন খণ্ড — ফিরে যাই ফিরে আসি (২০০৯), উঁকি দিয়ে দিগন্ত (২০১১) ও এই পুরাতন আখরগুলিতে (২০১৪) আমরা পেয়েছি ˆশশব থেকে চোদ্দো বছরের বালক-স্কুলের নবম শ্রেণির ছাত্র হাসান আজিজুল হককে| অর্থাৎ তাঁর স্মৃতিকথা এখনো…

  • রবীন্দ্রনাথের ব্রহ্মভাবনা : পিতৃনামের প্রতীক-শৃঙ্খলা

    রবীন্দ্রনাথের ব্রহ্মভাবনা : পিতৃনামের প্রতীক-শৃঙ্খলা

    ‘বিশ্বজগতের ঐক্য তার সত্তায় নয়, তার বস্তুময়তায়|… দর্শন ও প্রাকৃতিক বিজ্ঞানের দীর্ঘ ও দুরূহ অগ্রগতির মধ্য থেকে তার প্রমাণ মিলবে|… গতিই হলো বস্তুর অস্তিত্বের রূপ| গতিহীন বস্তু অথবা বস্তুবিচ্ছিন্ন গতি কোথাও ছিল না, থাকতেও পারে না|… মনুষ্য মস্তিষ্কের সৃষ্টি চূড়ান্ত বিবেচনায় প্রকৃতিরই সৃষ্টি হওয়ায় তা অবশিষ্ট প্রাকৃতিক সম্পর্কগুলির বিরোধী নয়, বরং তদানুযায়ী|’ (ফ্রেডারিক এঙ্গেলস, Diatec…

  • বিস্মরণের নয় তাঁর দৃশ্যজগৎ

    আবুল মনসুর শিল্পী কাইয়ুম চৌধুরীর তিরোধানের বছরপূর্তিতেও তাঁর অসিত্মত্বের বিপুলতা এখনো যেন ঘিরে রয়েছে আমাদের। তাঁর মৃত্যুর ভেতর দিয়ে অসিত্মত্ব ও অনসিত্মত্বের মাঝখানে ফাঁকটুকুর অকিঞ্চিৎকরতার প্রত্যক্ষ পরিচয়টি এলো আমাদের অনেকের প্রিয় একজন মানুষের মুহূর্তে অমত্মর্হিত হওয়ার মধ্য দিয়ে। কাইয়ুম চৌধুরী, – বাংলাদেশের আনাচে-কানাচে পরিচিত একটি নাম, বরেণ্য চিত্রশিল্পী, এদেশে রম্নচিশীল মুদ্রণ-সংশিস্নষ্ট শিল্পের পথিকৃৎ, কবি ও…

  • আবুল মনসুর আহমদ : অনালোকে আলোকিত জন

    সৌম্য সালেক ‘Here sleeps Adu Mia who was promoted from class VII to class VIII’ একদিকে শে­ষ এবং অন্যদিকে অনুত্তীর্ণ-অধপতিতের জন্য বেদনাবোধ যা আবুল মনসুর আহমদের রচনার অন্যতম শিল্পরূপ। কেউ কেউ থাকেন জীবনকে যাঁরা দেখেন সত্যের দুর্বিনীত আলোয়। সময়ের অন্ধকারকে দুহাতে তাড়িয়ে হয়ে ওঠেন তিমিরবিনাশী, আবুল মনসুর আহমদ আমাদের উপমহাদেশের ভূগোলে তেমনি এক ব্যতিক্রম নাম।…

  • বাংলাদেশের কবিতা : ভাবরূপের পালাবদল

    রফিকউলস্ন­vহ খান জীবনের বৈচিত্র্য, তার সংঘর্ষ ও গতি, প্রত্যাশা ও অচরিতার্থতা, সংক্ষোভ ও যন্ত্রণা এবং সর্বোপরি সংগ্রাম ও আত্মসন্ধানের সমন্বিত পরিচর্যায় বাংলাদেশের কবিতার চেতনাজগৎ নির্মিত। বিগত প্রায় সাত দশকের বাঙালি-মনের রূপ ও রূপামত্মরের ইতিহাস কবিতার শিল্পশরীরে ধরা পড়েছে। চেতনার বিবর্তনের সঙ্গে-সঙ্গে কবিতার ভাবরূপ, শব্দ, ছন্দ, অলংকার ও চিত্রকল্পের প্রকৃতিও রূপামত্মর লাভ করেছে। বিশ শতকের চলিস্নশের…

  • পুনর্পাঠে সভ্যতার সংকট

    সনৎকুমার সাহা সম্ভবত এটি তাঁর চেতনায় সঞ্চিত ও উদ্ভাসিত মননশীল শেষ পূর্ণাঙ্গ গদ্য রচনা। ‘সম্ভবত’ বলছি, কারণ, আমি পড়িনি, এমন আরো লেখা থাকতেও পারে। টুকটাক কথোপকথনে তারপরেও তাঁর তখনকার মানসভুবনের আভাস ফুটে ওঠে নানা জায়গায়। তাদের স্মৃতিচারণ করে গেছেন কেউ-কেউ। কিন্তু সুসমন্বিত সুশৃঙ্খল গদ্যে তিনি তাকে বেঁধে একক বৈশিষ্ট্যে তার সবটুকুর প্রতি মানব-সমুদয়ের দৃষ্টি আকর্ষণ…

  • ভাষার জীবন-মরণ

    পবিত্র সরকার প্রাথমিক কথাবার্তা : ভাষার ক্ষয়, ভাষার মৃত্যু   দীর্ঘদিন পর্যমত্ম আমরা ভাষার মৃত্যু কথাটাকে কিছুটা আংশিক ও খ–তভাবে দেখতে অভ্যসত্ম ছিলাম। ‘ভাষার মৃত্যু’ বলতে বুঝতাম পুরো গোষ্ঠী নয়, কিন্তু গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে তার কিছু লোক নিজেদের ভাষা ছেড়ে দিচ্ছে, সমত্মানদের সে-ভাষা শেখাচ্ছে না – তাকে ব্যক্তিগত বা পরিবারগতভাবে ভাষার ‘ক্ষয়’ বা loss…

  • ফিরে দেখা কবিতা সিংহ

    প্রমিতা ভৌমিক কবিতা সিংহ তাঁর ‘মহাশ্বেতা’ কবিতায় লিখেছিলেন : তুমি কেন তিনশ’ বছর আগে এই ভুল পৃথিবীতে এলে? (‘মহাশ্বেতা’, হরিণা বৈরী) কবিতাটি তিনি উৎসর্গ করেন মহাশ্বেতা দেবীকে। এই একই কথা কবিতা সিংহের সম্বন্ধেও প্রযোজ্য। সময়ের অনেক আগেই হয়তো পৃথিবীতে এসেছিলেন কবিতা। তাঁর চিমত্মা-ভাবনা, সাহিত্য রচনা – সবকিছুই সমসময়ের থেকে অনেকখানি এগিয়ে ছিল। এক অদ্ভুত আত্মপ্রত্যয়…