প্রবন্ধ
-

উচ্চস্তরে বাংলাভাষা প্রচলনের চালচিত্র
রবীন্দ্রনাথের কথা দিয়েই শুরু করি। ১৯৩৬ সালের ফেব্রুয়ারি মাসে ‘শিক্ষার স্বাঙ্গীকরণ’ প্রবন্ধে তিনি মন্তব্য করেছিলেন, ‘শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ’। তাঁর এই প্রবন্ধে তিনি – ‘বাংলাভাষার মাধ্যমে সকল জ্ঞান-বিজ্ঞান প্রচারিত হোক’১ – এমন প্রত্যাশাও করেছিলেন। এর প্রায় বছর তিনেক আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষার বিকিরণ’ নামে এক বক্তৃতায় তিনি উল্লেখ করেন : এদিকে রাষ্ট্রক্ষেত্রে স্বরাজ পাবার জন্যে প্রাণপণ…
-

আত্মপরিচয়ের অন্বেষণ : গোরা ও কিম্
রবীন্দ্রনাথ গোরা ধারাবাহিক লেখা শুরু করেন ১৯০৭ সালে। ওই বছরেই নোবেল পান রাডিয়ার্ড কিপলিং। রবীন্দ্রনাথ কিপলিংয়ের চেয়ে চার বছরের বড়। নোবেল পান তাঁর ছয় বছর পর, ১৯১৩-তে। দুজনের মধ্যে কিন্তু বিস্তর ফারাক – কী দেশ ও কাল-চেতনায়, কী সাহিত্যিক দৃষ্টিভঙ্গিতে। তাঁদের হয়ে-ওঠাও বাস্তব পটভূমির বিপরীত দুই প্রান্ত থেকে। ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির জাঁদরেল প্রতিনিধি কিপলিং। এতে…
-

রবীন্দ্রনাথ-সম্পাদিত ভাণ্ডার পত্রিকায় খান বাহাদুর সিরাজুল ইসলামের একটি লুপ্ত রচনা
বিশ শতকের সূচনালগ্নে রবীন্দ্রনাথ সম্পাদনভার নিয়েছিলেন বঙ্কিমচন্দ্র-প্রতিষ্ঠিত (নবপর্যায়ে) বঙ্গদর্শনের (১৯০১-০৪)। চট্টগ্রামের কেদারনাথ দাশগুপ্তের (১৮৭৮-১৯৪২) উদ্যোগে প্রকাশিত মাসিক ভাণ্ডার পত্রিকার সম্পাদনার দায়িত্ব কবির ওপর পড়ে ১৯০৫-এ। ভাণ্ডারের প্রথম সংখ্যা রবীন্দ্রনাথের সম্পাদনায় ১৯০৫-এর এপ্রিলে (বৈশাখ ১৩১২) প্রকাশ পায়। পত্রিকায় চারটি বিভাগ ছিল : প্রবন্ধ, প্রস্তাব, প্রশ্নোত্তর ও সঞ্চয়। প্রশ্নোত্তর বিভাগের প্রশ্ন তৈরি করতেন, বেশিরভাগ ক্ষেত্রে, সম্পাদক নিজে।…
-

কে বুদ্ধিজীবী?
ইংরেজি intellectual শব্দটির বাংলা প্রতিশব্দ হিসেবে ‘বুদ্ধিজীবী’ শব্দটি চালু হয়ে গেছে। তাই আমি ‘বুদ্ধিজীবী’ শব্দটিই ব্যবহার করব। যদিও প্রতিশব্দটি আমার খুব একটা পছন্দ নয়। বিনয় ঘোষ ‘intellectual’-এর বাংলা করেছেন ‘বিদ্বৎজন’। আমার পছন্দ হলেও কথাটি তেমন চালু হয়নি। থাক সে-কথা। ‘কে বুদ্ধিজীবী?’ বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে অনেকেই ভাবনাচিন্তা করেছেন। বিষয়টি আমারও খুব প্রিয়। ভীষণ আকর্ষণ করে…
-

এলিয়ট ও এমিলি
উনিশ শ তেরোর সতেরোই ফেব্রুয়ারি এলিয়ট কেম্ব্রিজে এক ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। এই কেম্ব্রিজ্ ব্রিটেনে নয়, যেখানকার বিশ্ববিদ্যালয় বিখ্যাত; মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্স্ রাজ্যে এই কেম্ব্রিজ্; [ম্যাসাচুসেট্স্ নিয়ে রবীন্দ্রনাথের একটি ঠাট্টার কবিতা আছে ; দেখুন: খাপছাড়া;] ম্যাসাচুসেট্সেও একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় আছে; তার নাম হার্ভার্ড্; এলিয়ট তখন হার্ভার্ডে পড়াশোনা করেন। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল আন্ট্ হিঙ্কলির বাড়িতে।…
-

সৈয়দ ওয়ালীউল্লাহ্র উপন্যাস : বয়ন ও ইঙ্গিত-সূত্রের অনুসন্ধান
বাংলা উপন্যাস রচনা শুরুর প্রায় এক শতক পর সৈয়দ ওয়ালীউল্লাহ্র (১৯২২-১৯৭১) লালসালু-র প্রকাশ; যদিও সামান্য পরিচিতিটুকুর জন্যে এর লেখককে উপন্যাসটির দ্বিতীয় সংস্করণ (১৯৬০) পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। আর তাঁর উপন্যাসের সঠিক মূল্যায়ন শুরু হয়েছে তিনি লোকান্তরিত হওয়ার পর, যা এখনো প্রয়োজনীয় মাত্রায় পৌঁছায়নি। এ অনুষঙ্গে কবি জীবনানন্দ দাশের (১৮৯৯-১৯০৫) সঙ্গে ঔপন্যাসিক ওয়ালীউল্লাহ্র একটি সাযুজ্য সহজেই…
-

প্রাবন্ধিক আবদুল হক
আবদুল হক (১৯১৮-১৯৯৭) বাংলাদেশের সেরা প্রাবন্ধিকদের একজন – একথা বললে তাঁর লেখকসত্তাকে পুরোপুরিভাবে অনুধাবন করা যায় না। তাঁর লেখকজীবন শুরু হয়েছিল কবিতা, গল্প ও উপন্যাস রচনার মধ্য দিয়ে এবং পরবর্তীকালেও তিনি তাঁর সৃষ্টিশীল উদ্যমকে বিসর্জন দেননি। যদিও একসময় কবিতাচর্চা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন এরূপ আত্মসমালোচনার বশবর্তী হয়ে যে, আধুনিক কবিতা সৃষ্টি করতে তিনি অক্ষম;…
-

ডিরোজিও ও আমাদের সময়
মানুষ চাঁদকে জয় করেছে বহু আগেই। বিজ্ঞান-প্রযুক্তির অভূতপূর্ব সাফল্য আর বিশ্বায়নের প্রত্র্কিয়ায় পৃথিবী ক্রমশ ছোট হয়ে আসছে। দূরত্ব বাড়ছে মানুষে মানুষে। মানুষের মনের গভীরে প্রবেশ করা, মননের গভীরে গিয়ে চিন্তা ও বুদ্ধিকে নাড়া দেওয়া চাঁদে পাড়ি দেবার চাইতেও অনেক বেশি দুরূহ এবং দুঃসাধ্য। শ্রেণিকক্ষে পাঠদানের মধ্য দিয়ে এই কঠিন কাজটি সহজেই সম্ভব করেছিলেন ডিরোজিও। স্নেহ,…
-
মননচিন্তার বিবর্তন-বাঙালি ও বাংলাদেশ
বাংলাদেশ ও বাঙালি এক অর্থের – সমার্থবোধকের দ্যোতনায় তা হাজার বছর অতিক্রম করেছে। আমার দেশকে আমি চিনি হাজার বছরের ব্যবধানে; অনেক চড়াই-উৎরাই আর সংগ্রাম আছে তার ভেতরে। সংগ্রাম আর শক্তি ছাড়া সে বড় হয়নি। পাইয়ে দেওয়া বা হঠাৎ করে পাওয়া স্বাধীনতা কোনো জাতির জন্ম দিতে পারে না ব০ পারেনি কখনো। সমস্ত পৃথিবীর ইতিহাসে, বিভিন্ন বিপ্লবের…
-

প্রেমেন্দ্র মিত্র : কবি থেকে গীতিকার
রবিজীবনের সায়াহ্নে একদল উদ্দাম রচনাকারের মাতনে বাংলা সাহিত্যে এলো কল্লোল। ‘উদ্ধত যৌবনের ফেনিল উচ্ছলতা, সমস্ত বাধা-বন্ধনের বিরুদ্ধে নির্ধারিত বিদ্রোহ’- এই ছিল আশ্বাস। অনেকের সঙ্গে সেখানে কলম মেলালেন এক তরুণ। প্রেমেন্দ্র মিত্র। পরবর্তীকালে সাহিত্যের বহুধারায় যশ পেলেও তখন তিনি উজ্জ্বল ছোটগল্প আর কবিতায়। সাহিত্য-বন্ধু অচিন্ত্যকুমার সেনগুপ্তের স্মৃতিতে ‘একমাথা ঘন কোঁকড়ানো চুল, সামনের দিকটা একটু আঁচড়ে বাকিটা…
-

হরিপ্রভা তাকেদার খোঁজে
আজ থেকে ১০০ বছর আগে, ঢাকার এক ব্রাক্ষ্মকন্যা হরিপ্রভার, উয়েমন তাকেদা নামে এক জাপানি যুবককে বিয়ে করা এবং তাঁর সঙ্গে জাপানযাত্রা ও ফিরে এসে বঙ্গমহিলার জাপান যাত্রা নামে একটি বই লেখা আমার কাছে অসম্ভব বা রূপকথার মতো মনে হয়েছে। দুশ্দশক আগে পূর্ববঙ্গ ও ঢাকা সম্পর্কে গবেষণার সময়ে বঙ্গমহিলার জাপান যাত্রা বইটি আমি প্রথম দেখেছিলাম। গবেষণায়…
-

প্রামিদ্য অনন্ত তোয়ের: বিশ্বসাহিত্যের ইন্দোনেশীয় তারকা
১৯৯৭ সালে যখন প্রথম ইন্দোনেশিয়ায় যাই তখন প্রামিদ্য অনন্ত তোয়ের (Prameodya Annanta Toer) আমার নিকট একেবারে অপরিচিত নন। কিন্ত্ত তখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের সুপরিচিত সংবাদ সাময়িকী ঝভলন-এ প্রকাশিত দু-একটি নিবন্ধ ছাড়া তাঁর আর কোনো লেখা পড়িনি, যদিও ঐ সাময়িকীরই পূর্ববর্তী দু-একটি সংখ্যার কল্যাণে তাঁর প্রধান লেখা ও বিশ্ব-সাহিত্যে তাঁর গুরুত্ব সম্বন্ধে পূর্বেই অবহিত ছিলাম। আমি জানতাম…
