প্রবন্ধ
-

উত্তর-আধুনিকতার বিচার : ‘মালিতে বা মেয়োতে এর অর্থ কী?’
শিরোনামের উদ্ধৃতাংশটি টেরি ঈগলটনের লিটেরারি থিওরি : এন ইন্ট্রোডাকশন গ্রন্থ থেকে নেওয়া। এই গ্রন্থের দ্বিতীয় সংস্করণের (১৯৯৬, ভারতীয় পুনর্মুদ্রণ, ২০০০, নয়াদিল্লি : মায়া ব্ল্যাকওয়েল) ‘পুনশ্চ’ অংশে উত্তর-আধুনিকতা বিষয়ে সংক্ষিপ্ত মূল্যায়নের একপর্যায়ে তিনি প্রশ্ন তুলেছেন, ‘উত্তর-আধুনিকতা কি আমাদের সময়ের যথাযথ দর্শন? অথবা, তা কি একসময়ের পশ্চিমা বিপ্লবী বুদ্ধিজীবীদের একটি বিবর্ণ হয়ে যাওয়া দলের বিশ্ব-দর্শন, যারা তাদের…
-

ভাসমান জীবন-আখ্যান
জলে ভাসমান জীবন-বৃত্তান্ত নিয়ে প্রখর শক্তিসম্পন্ন অন্তত দুজন বাঙালি সাহিত্যিক তাঁদের মহিমান্বিত লেখনী চালনা করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায় ও অদ্বৈত মল্লবর্মণ। অবশ্য একটি প্রবন্ধে একদা অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল পদ্মা নদীর প্রথম মাঝি হিসেবে রবীন্দ্রনাথের নামোল্লেখ করেছিলেন। সেই অর্থে, মানিক ছিলেন, তাঁর মতানুসারে দ্বিতীয় মাঝি। অধ্যাপক কামালের প্রদর্শিত পথে চললে আমরা অদ্বৈতকে কি তাহলে তৃতীয়…
-

এলিয়ট : আধুনিকতা ও বাংলা কবিতা
বাংলা কবিতা সম্পর্কে আধুনিকতার বিষয়টি উত্থাপিত হলেই আমরা সাধারণভাবে তিরিশোত্তর তথাকথিত রবীন্দ্রপ্রভাবমুক্ত নব্য কবিতার কথা ভাবি। আমরা আরো ভাবতে অভ্যস্ত যে, যেহেতু ঊনবিংশ শতাব্দীতে বাংলা সাহিত্য সামগ্রিকভাবে ইংরেজি ভাষা ও সাহিত্যের সংস্পর্শে এসে নতুন সঞ্জীবনী-শক্তিতে উদ্বুদ্ধ হয়েছিল, অতএব বাংলা কবিতার ক্ষেত্রে আধুনিকতা বলে চিহ্নিত গুণাবলিও আধুনিক ইংরেজি কবিতার লক্ষণসমূহেরই প্রতিভাস মাত্র। অথচ ইতিহাসে দেখতে পাই…
-

মেলার অন্তর্লোক
মেলা বা উৎসব আসলে এক বহুত্ববাচক শব্দ। বহু মানুষের সমাগমে, সমন্বয়ে আর সংস্পর্শে জমে ওঠে যে-কোনো সামূহিক উৎসব ও মেলা। প্রথমদিকে তার সংগঠনে প্রচার ও আমন্ত্রণ করতে হয়, পরে ক্রমে ক্রমে তা জনতার মুখরিত পালনে ও অংশগ্রহণে জমে ওঠে, তারাই স্বতঃস্ফূর্তভাবে এসে, আরো পাঁচজনকে ডেকে এনে এ-ধরনের জমায়েতকে পূর্ণতা দেন। বাংলার নানাবর্গের মেলা ও বার্ষিক…
-

পূর্ববঙ্গের অভিধান-প্রসঙ্গ
কয়েক বছর আগে বাংলা একাডেমী থেকে যখন ইংরেজি-বাংলা অভিধান প্রকাশিত হলো তখন ঢাকা শহরে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছিল। মানুষজনকে লাইন দিয়ে অভিধানটি কিনতে দেখেছি। এর অবশ্য অনেক কারণ থাকতে পারে। বাজারে সস্তায় অভিধান না পাওয়া এবং ইংরেজির চাহিদা। তবে, এ. টি. দেবের অভিধান বাজারে সবসময়ে পাওয়া যেত বা কলকাতা থেকে আমদানি করা অভিধানও। তবে, ঢাকার…
-

সিংহের নিয়ম
যুবকবয়সে রবীন্দ্রনাথ পদ্মার পাড়ে দাঁড়াতেন, দেখতেন নিসর্গের বিস্তৃতি; পরিণত বয়সে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে খোয়াইর পাড়ে দাঁড়াতেন, দেখতেন নিসর্গের রুক্ষ-কঠিন শ্রী এবং দুক্ষেত্রেই ভাবতেন মানুষ প্রকৃতির বদলে কী তৈরি করেছে – এই ভাবনা তাঁর মধ্যে একটি অপ্রিয় বোধ জাগাত। এই বদল, বদলে দেওয়া তাঁর কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এই বিচার থেকে তিনি কখনো সরে যাননি। পদ্মার পাড়ে…
-

সাম্রাজ্যবাদ ও রবীন্দ্রনাথ
সাম্রাজ্যবাদ কি আকাশটাকেও বন্দি করে ফেলছে? উত্তরে বলতে হয় ‘হ্যাঁ’। অন্তত মার্কিন সাম্রাজ্যবাদ যে সে-পথেই এগোচ্ছে তার প্রমাণ সুস্পষ্ট। ভাষাবিদ-বুদ্ধিজীবী নোয়াম চমস্কি তাঁর ‘Dominance and its Dilemmas’ প্রবন্ধে মার্কিন সাম্রাজ্যবাদ কীভাবে আকাশ-দখল করে সমগ্র পৃথিবীর উপর তার আধিপত্য স্থায়ী করার চেষ্টা করছে তা আলোচনা করেছেন। (ফ্রন্টলাইন, ২১ নভেম্বর ২০০৩) ঘটতে থাকা বিভিন্ন ঘটনা বিচার করে…
-

রবীন্দ্র-সম্পাদিত বঙ্গদর্শনে হেদায়েতউল্লার প্রবন্ধ
রচনা-পরিচয় : ভূঁইয়া ইকবাল বিশ শতকের প্রথমার্ধের কথাসাহিত্যিক ও ভাবুক প্রাবন্ধিক মোহাম্মদ হেদায়েতুল্লাহ্ (১৮৮০-১৯৪৬) সঙ্গে রবীন্দ্রনাথের সাক্ষাৎ-পরিচয় ঘটেছিল বঙ্গভঙ্গ-আন্দোলনকালে। হেদায়েতুল্লাহ্ নেকনজর ও তাজিয়া (১৩৪৩) নামে দুটি উপন্যাস এবং প্রদীপ ও চেরাগ (১৩৩২/৩৩) গল্পসংকলন প্রকাশ করেছিলেন। তিনি সৈয়দ এমদাদ আলী-সম্পাদিত নবনূর (১৯০৩-০৭) পত্রিকা প্রকাশনায় অন্যতম উদ্যোক্তা। বঙ্গদর্শন (নবপর্যায়), নবনূর, সওগাত, মোহাম্মদী ও প্রবাসী প্রভৃতি সাময়িকপত্রে তাঁর…
-

পুনশ্চ হরিপ্রভা তাকেদা
কালি ও কলমের দ্বিতীয় সংখ্যায় হরিপ্রভা তাকেদাকে নিয়ে চমৎকার একটি রচনা উপহার দেওয়ার জন্য শুরুতেই ধন্যবাদ জানাতে হয় ঢাকা শহরের অতীত ইতিহাস খুঁজে দেখার নেতৃস্থানীয় গবেষক অধ্যাপক মুনতাসীর মামুনকে। ঊনবিংশ শতাব্দীর শেষভাগ ও বিংশ শতাব্দীর সূচনালগ্নের বিভিন্ন সূত্রের আশ্রয় নিয়ে হরিপ্রভা তাকেদার জীবনের না-জানা কিছু কিছু দিকের উপর আলোকপাতে তাঁর প্রয়াস প্রশংসার দাবি রাখে। তবে…
-

আন্তিগোনে: দুঃখদহন ও প্রজ্ঞার প্রতিমূর্তি
হোমরীয় (খ্রিষ্টপূর্ব নবম শতক) মহাকাব্য দুটির কাহিনী ও ঘটনাপরম্পরা বিশ্লেষণ করে এটা বলা যায় যে, পশুপালন, সীমিত পর্যায়ের কৃষিকাজ ও লুণ্ঠন ইত্যাদি আশ্রয় করে প্রাচীন গ্রিসের আদিম পিতৃপ্রধান সমাজের বিকাশের যাত্রা শুরু হয়েছিল। ইতিহাসে গ্রিকদের উত্থানের কালেই দেখা যায় যে, তারা বিকশিত রাজনৈতিক ও ধর্মীয় চিন্তার সঙ্গে সঙ্গে আয়ত্ত করেছিল সমৃদ্ধ ভাষা – যা বিচিত্র…
-

কালিন্দীর চরে নজরুলের হারানো গান
‘আমার সাহিত্যিক জীবনে এই রঙ্গমঞ্চের সাহায্য পরিমাণে সামান্য হলেও দুঃসময়ের পাওয়া হিসাবে অসামান্য। সেদিন রঙ্গমঞ্চের সাহায্য না পেলে সাধনার অকৃত্রিম নিষ্ঠা সত্ত্বেও আমার জীবনে এ-সাফল্য সম্ভবপর হতো না। শুধু আর্থিক সাহায্যই করেনি রঙ্গমঞ্চ, নাট্যকার হিসেবে, আমার খ্যাতিকে ত্বরিতগতিতে বিস্তৃত করেছিল। – মৃত্যুর দেড়যুগ আগে এভাবেই আপন মঞ্চজীবনকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৮৯৮-১৯৭১)। আগাম-যৌবনের কল্পনায়…
-

বাংলার চিত্রকলার রোমান্টিকতা
বাংলার চিত্রকলার রোমান্টিক ঐতিহ্যের মধ্যে একটা বিভাজন আছে। এই বিভাজনের একদিকে আছে অবনীন্দ্রনাথ থেকে যামিনী রায় থেকে নন্দলাল পর্যন্ত ঈশ্বরময় নিসর্গের অভিজ্ঞতা এবং অন্যদিকে আছে জয়নুল আবেদিন থেকে কামরুল হাসান থেকে সুলতান থেকে কাইয়ুম চৌধুরী পর্যন্ত ঈশ্বরহীন নিসর্গের অভিজ্ঞতা। প্রথম ক্ষেত্রের লাবণ্যময়তা দ্বিতীয় ক্ষেত্রে রূপান্তরিত হয়েছে সবল শক্তিময় এক ভিশনের মধ্যে। দ্বিতীয় ক্ষেত্রের শিল্পীরা নিসর্গের…
