বইপত্র
-

গোরা থেকে শ্যামা : রবীন্দ্রসাহিত্যে ভ্রান্তি, বিভেদ ও মুক্তির রূপক
রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য শুধুই পঙ্ক্তির জোড়া-দেওয়া মালা নয় – তা একেকটি পথ, একেকটি প্রশ্ন, একেকটি প্রতিবাদের ভাষা। তাঁর সাহিত্য আমাদের শুধু নন্দনের অনুভব দেয় না, বরং সমাজ ও আত্মার এমনসব গহিন স্তরে নিয়ে যায়, যেখানে বিভ্রান্তি, বিভেদ ও মুক্তির প্রশ্ন একসঙ্গে উঠে আসে। এই লেখার শিরোনাম ‘গোরা থেকে শ্যামা : রবীন্দ্রসাহিত্যে ভ্রান্তি, বিভেদ ও মুক্তির…
-
জীবনাভিজ্ঞতায় জারিত পঙ্ক্তিমালা
রূপকথার রাস্তাঘাট পিয়াস মজিদ – বেঙ্গলবুকস – ঢাকা, ২০২৫ – ৩২০ টাকা শূন্য দশকের কবি পিয়াস মজিদের সর্বশেষ কাব্যগ্রন্থ রূপকথার রাস্তাঘাট এ-বছর (২০২৫) অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। রূপকথার রাস্তাঘাট কাব্যগ্রন্থের শিরোনামেই প্রথমে মন আটকে যায়। হয়তো এর কারণ ‘রূপকথা’ শব্দটি। রূপকথা মানে কল্পকাহিনি, উপকথা, কল্পনার রাজ্য – যেখানে সবসময় ভালোবাসা, সাহস, বীরত্ব জয়যুক্ত হয়।…
-

মানবমস্তিষ্কের শ্রেষ্ঠ সময়
মানুষের মস্তিষ্ক এক আশ্চর্য যন্ত্র। বাইরে থেকে ছোট, কিন্তু ভেতরে বিস্ময়ের এক বিশাল মন্ত্র। আমরা অনেকেই ভাবি, শৈশব বা তারুণ্যের কোনো একসময়ে বোধহয় মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় থাকে, তারপর ধীরে ধীরে এই সক্রিয়তা কমে যায়। কিন্তু বিজ্ঞান যা বলছে, তা আরো গভীর ও চমকপ্রদ। আধুনিক স্নায়ুবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীরা বলছেন – একটি নির্দিষ্ট সেরা বয়স বলে…
-
অন্তর্লীন ক্রন্দনপ্রবাহ
বারবণিতাদের গল্প সম্পাদনা : মনি হায়দার ষ পরিবার পাবলিকেশন্স ষ ঢাকা, ২০১৭ ষ ৬০০ টাকা ‘পুরুষশাষিত’ বা ‘পুরুষনিয়ন্ত্রিত’ বা ‘পুরুষতান্ত্রিক’ সমাজ অত্যন্ত পুরনো শব্দ হলেও এর উপস্থিতি আর অভিঘাত তো মিথ্যা নয়। সৃষ্টির আদি থেকে নারীকে পুরুষের সমান মর্যাদা না দিয়ে তাদের অধীন করে রাখার জন্য ধর্মীয়, সামাজিক, রাষ্ট্রীয় বিধিবিধান প্রণীত হয়েছে। রাষ্ট্রের অধিপতি এবং…
-
নতুন উপলব্ধির বিস্তার
রেনেসাঁস ও রবীন্দ্রনাথ রাজীব সরকার – কথাপ্রকাশ – ঢাকা, ২০২৩ – ২৫০ টাকা আর্থসামাজিক ব্যবস্থার উন্মেষ ও বিকাশের মধ্য দিয়ে মধ্যযুগের শেষ পর্যায়ে ইউরোপের সামাজিক জীবনেযে-ব্যাপক পরিবর্তনের সূচনা হয়, রেনেসাঁস বা নবজাগরণ বলতে তাই বোঝানো হয়। পঞ্চদশ শতাব্দীতে রেনেসাঁসের সূচনা। মূলত রেনেসাঁস জ্ঞানভিত্তিক সাংস্কৃতিক আন্দোলনের প্রয়াস। চিন্তা-চেতনা, ধর্ম ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়া। অষ্টাদশ শতক…
-

হামিদুজ্জামান খানের সমকালীন সৃজন
আমাদের দেশের কৃতী ভাস্কর ও চিত্রকর হামিদুজ্জামান খান শিল্পকে জনঘনিষ্ঠ করতে সত্তর বছর ধরে সহজ ও স্বচ্ছন্দ দৃষ্টিভঙ্গিতে নিরন্তর কাজ করে চলেছেন। পেইন্টিং থেকে ভাস্কর্যে তাঁর যাত্রা বাস্তবের গভীরে প্রোথিত এক শিল্পপ্রয়াস। এক্ষেত্রে শিক্ষক-শিল্পী আবদুর রাজ্জাক তাঁর অনুপ্রেরণা। বহিরাঙ্গন ভাস্কর্যে হামিদুজ্জামান খান এদেশের অন্যতম এক পথিকৃৎ ভাস্কর। জ্যামিতিক বিমূর্ততায় আঙ্গিকের সঙ্গে স্থান বিভাজন তাঁর ভাস্কর্যের…
-

মানব-অস্তিত্বের নাগরিক আখ্যান
শিল্পী সনজীব দাস অপু কয়েক বছর ধরে আবার নিয়মিত ছবি আঁকছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তাঁর কতক চিত্রকর্ম আমরা দেখেছি। এবার ঢাকার গ্যালারি চিত্রকে ১৫ই ফেব্রুয়ারি থেকে হওয়া তাঁর তৃতীয় একক প্রদর্শনীতে গত চার বছরে আঁকা ৫৪টি চিত্রকর্মের সমাবেশ ঘটেছে। ‘দ্য স্টোরি টেলার’ নামে এ-প্রদর্শনী শেষ হয় গত ৬ই মার্চ। সনজীব দাস অপুর সঙ্গে আমার প্রথম…
-

কোরিয়ার পাহাড়ি গ্রাম আর মেঘের রাজ্যে
২০১৫ সালের ৬ই আগস্ট আমি দক্ষিণ কোরিয়া পৌঁছালাম। দেশটির রাজধানী সিউলের দক্ষিণ-পূর্বে অবস্থিত গিয়াংগি প্রদেশের গোয়াংজু শহরের মানবাধিকারবিষয়ক একটি প্রতিষ্ঠানে এক বছরের ফেলোশিপ নিয়ে এসেছি। সপ্তাহ তিনেক পরে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কিম-ইয়াং রে আমাকে বললেন, সামনের উইক-এন্ডে শহরের বাইরে তাদের একটা শিক্ষক সমাবেশ আছে, তিনি ওখানে বক্তৃতা দেবেন, যদি আমি ফ্রি থাকি আমি গেলে তিনি…
-

প্রাথমিক জীবন-অণু উৎপত্তির সন্ধান ও অপারিন-হ্যালডেন তত্ত্ব
পৃথিবীতে শিল্প-বিপ্লব শুরু হওয়ার পর কয়েকটি শতাব্দী ধরে আধুনিক বিজ্ঞানের নানা শাখার অভূতপূর্ব অগ্রগতি সাধিত হওয়ার ফলে আমাদের চিন্তা-চেতনায় নানা পরিবর্তন এসেছে। আমরা বুঝতে সমর্থ হয়েছি যে, জীবজগৎ ও মানুষের উৎপত্তিসংক্রান্ত পৌরাণিক কাহিনিগুলো মূলত শূন্যগর্ভ কল্পকাহিনি মাত্র, যেগুলো বিজ্ঞানলব্ধ নানা জ্ঞানকে আত্মস্থ করে নিতে অসমর্থ। ঊনবিংশ শতকের মধ্যভাগেই তরুণ এক ব্রিটিশ জীববিজ্ঞানী চার্লস ডারউইন জীববিজ্ঞানের…
-

দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত সৈনিকের অভিব্যক্তি
যুদ্ধ মানেই ভয়ংকর মানবিক বিপন্নতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ফ্যাসিবাদী ন্যাৎসি বাহিনীর পরাজয়ের পর জার্মানিতে উদ্ভূত সামাজিক সংকটের কথা কতজনই বা জানে। যুদ্ধফেরত সৈনিকদের মনোবৈকল্য ও বিপন্নতা ইতিহাসে খুব উল্লেখ নেই। সাহিত্যধারাতেও খুব পাওয়া যায় না। তবে ব্যতিক্রমও আছে। যেমন জার্মান নাট্যকার উলফগ্যাং বোর্চার্ট-রচিত দ্য ম্যান আউটসাইড নাটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জার্মানির বিধ্বস্ত জীবন-বাস্তবতা ফুটে উঠেছে। ঢাকায়…
-
ক্যামেরাপ্রেমী ওল্ড মাস্টারদের ক্যানভাস
চিত্রকরের তুলি, রং আর ক্যানভাসের সমন্বয়ে আঁকা শেষে তা হয়ে ওঠে মূর্ত এক চিত্র। দর্শকের কাছে তা কখনো কখনো সেরা এক ছবি মনে হয়। আবার না হলেও কিছু বলার নেই; কিন্তু আলোকচিত্রীর কাজটা ঠিক উল্টো, এখানে চোখে ধরা দেয় যে-দৃশ্য তা ক্যামেরার চোখেও ধরতে হয়, জানতে হয় আলো-আঁধারের খেলা। মোদ্দাকথা আলোকচিত্রীকে সেই মন ও পরশপাথরের…
-
সুফিদর্শন ও নাগরিক জীবনের বয়ান
মহি মুহাম্মদ সমসাময়িককালের প্রতিশ্রুতিশীল কথাসাহিত্যিকদের একজন। দলিত-নিষ্পেষিত, অস্পৃশ্য মানুষের নিত্যদিনের দুঃখ-কষ্ট, শোষণ-বঞ্চনা, তাদের কাম ও কামনা, স্বার্থ ও সংকীর্ণতা, অশিক্ষা ও কুসংস্কার তাঁর রচনার উপজীব্য। আজকের আলোচনার বিষয় তাঁর নয়নপোড়া উপন্যাস। এ-উপন্যাসে আছে রহস্য, রোমাঞ্চ, সুফিতত্ত্ব ও অধ্যাত্মবাদের কথা। উপন্যাসের কাহিনি আবর্তিত হয় কুতুব নামে এক তরুণ সাংবাদিককে ঘিরে। কুতুবের পরিচিতি পর্বের পরপরই শুরু হয়…
