December 2013

  • মৃত্যুর আগে

    শ্যামল চন্দ্র নাথ বোবা সন্ধ্যায় আমি ফিরে যেতে চাই, মরে যাব তাই – নিজের বাড়ি ফিরে যাব ভাবতেই কেমন লাগে! কত যুবক-যুবতীর ভিড়ে ব্যর্থ দিনের শেষ প্রহরে দেখেছি প্রেমের বিক্ষিপ্ত উপহার! আর কি চাই? অন্ধকার গলির ভিতর হেঁটে যাওয়া স্মৃতির ব্যঙ্গ সান্ত্বনা নাকি তীব্র যন্ত্রণা; ওই বেদনার চোখে বিজয়ের হার দেয়নি কেউ তুলে; তবু আমার…

  • অনেকদিন পাইনি

    সিজন নাহিয়ান অনেকদিন পাইনি সেই ঘ্রাণ – অমরত্ব কিংবা অম্লান হয়ে যাওয়া একাকিত্বে; শুভেচ্ছা দূতের সঞ্চারিত হৃদস্পন্দনে; অন্তর্দ্বন্দ্বে বুকের সবটুকু ভালোবাসাতে…   অনেকদিন পাইনি সেই ঘ্রাণ – মিলনের এক একটি দিনের মৃত্যুর পর; ব্যর্থ প্রচেষ্টার অনুভবের টানে; হাতড়ে বেড়ানো প্রশ্নে – ‘কোথায় আমি। কোথায় আমার হারিয়ে যাওয়া বিকেল?

  • কবিতা ২০১৩

    আসাদ চৌধুরী এক তুমি তো চুম্বক নও আমিও যে মরচে-পড়া লোহা।   দুই আমার দিগন্ত শেষ অব্দি ঘরের দেওয়াল?   তিন বিকলাঙ্গ দীর্ঘশ্বাসগুলো জন্ম নিতে থাকে, মারা যায়। তবু মাতাল বাতাস মিছিমিছি কড়া নাড়ে কেন?

  • চলচ্চিত্র সংসদ আন্দোলনের পঞ্চাশ বছর : অর্জন ও অতৃপ্তি

    সাজেদুল আউয়াল চলচ্চিত্রকে একটি শিল্পকর্ম হিসেবে মান্য করে একে সম্যকভাবে বোঝা এবং বোঝানোর জন্যই মূলত চলচ্চিত্রচর্চার শুরু। এ-চর্চা করার প্রক্রিয়া থেকেই চলচ্চিত্র সংসদ আন্দোলনের জন্ম ও বিস্তার ঘটে, বিশ্বব্যাপী। ইতিহাস সাক্ষ্য দেয় যে, চলচ্চিত্র আস্বাদনের প্রয়োজন থেকেই ১৯২০ সালে ল্যুই দ্যেলুকের উদ্যোগে প্যারিসে প্রথম চলচ্চিত্র বোদ্ধাদের এক ‘সঙ্ঘ’ স্থাপিত হয়। কিন্তু সেখানে নিয়মিতভাবে চলচ্চিত্র-প্রদর্শনীর কোনো…

  • অন্তর্জলীসূত্র

    কমলকুমার মজুমদার বাংলা সাহিত্যের তেমন একজন বিরল কথাশিল্পী, যিনি প্রথম থেকেই চেয়েছিলেন কথাসাহিত্যকে গতানুগতিকতার বাইরে নিয়ে যেতে, চেয়েছিলেন কাহিনি-কাঠামোর প্রচল ও বহুচর্চিত ধারাকে ছত্রখান করে দিয়ে উপন্যাসকে থিমপ্রধান করে তুলতে; ফলে প্রথমদিককার রচনায় ঘটনাপ্রবাহের কিছু ঘনঘটা থাকলেও পরের দিকে তা তেমন ছিল না; বরং শব্দের পর শব্দের পসরা সাজিয়ে উপন্যাসকে তিনি নিয়ে গিয়েছিলেন বিমূর্ত চিত্রকলা…

  • সুবর্ণজয়ন্তীতে অর্জন ও প্রত্যাশা

    ইমরান ফিরদাউস  ‘শুধু এদেশে নয়, পৃথিবীর প্রায় সব দেশে চলচ্চিত্র সংসদগুলো নানা প্রতিকূলতার মধ্যে বেড়ে উঠেছে। নিষ্ক্রিয় উপভোগমাত্র নয়, চলচ্চিত্রে আছে দর্শকদের সক্রিয় অংশগ্রহণ ও উৎসাহ; এ-ঘটনা তে তাই প্রমাণিত। এসব সংসদ সংখ্যাল্পের আন্দোলন; তাই আন্তরিক বলে এ-আন্দোলনগুলোর মূল্য কম নয়। চোখে দেখে রসাস্বাদন করতে হয়, এমন শিল্পগুলোর ভবিষ্যৎ যখন অনিশ্চিত, তখন সীমিত হলেও চ…

  • সুরের অবগাহনে চাররাত্রি

     গোলাম মুস্তাফা  দ্বিতীয় বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব অনুষ্ঠিত হলো ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর। এই অনুষ্ঠান নিয়ে বেশ শঙ্কা ছিল। গত বছর প্রথম উৎসব অনুষ্ঠানের সময়ই উদ্যোক্তারা প্রতিশ্রুতি দি য়েছিলেন, প্রতিবছর একই সময় অনুষ্ঠিত হবে এই উৎসব। আয়োজনের ঘাটতি ছিল না, তবু হরতাল-অবরোধের কারণে এই উৎসব আদৌ করা যাবে কিনা এ নিয়ে শেষ পর্যন্ত অনিশ্চয়তা ছিল।…

  • আমাদের দৃশ্য-সংস্কৃতি ও চলচ্চিত্রসংসদ-আন্দোলন

    মাহমুদুল হোসেন না-দাবি : এই লেখা চলচ্চিত্রসংসদ-আন্দোলনের সাংগঠনিক বিষয়ে সরাসরি কোনো প্রস্তাবনা নয়। যুক্ত সকলে মানবেন যে, চলচ্চিত্রসংসদ নিয়ে প্রায় সব চিন্তাই আবর্তিত হয় এর সাংগঠনিক বিস্তৃতি এবং সুস্বাস্থ্য অর্জনের সম্ভাবনা, সীমাবদ্ধতা, কৌশল ইত্যাদি প্রসঙ্গে। এ বছর, চলচ্চিত্রসংসদ-আন্দোলনের পঞ্চাশ বছর পূর্তিতে, সেরকম লেখা লিখেছি; আরো অন্যরাও নিশ্চয়ই লিখেছেন; এখানে সেসব কথা আর পুনরুল্লেখ করতে চাইনি।…

  • এসেছিলে, তবু আস নাই জানায়ে গেলে

    মুনীরুজ্জামান    ঝড় যে তোমার জয়ধ্বজা দেবব্রত বিশ্বাসের জীবন ও গান শ্যামল চক্রবর্তী অক্ষর পাবলিকেশন্ আগরতলা, ত্রিপুরা আমার আত্মজীবনী তো এক পৃষ্ঠায় শেষ হয়ে যাবে। … ‘সংগীতজীবন’ নাম দেওয়া যেতে পারে এমন কোনো আলাদা বা বিশেষ ধরনের জীবনধারার অভিজ্ঞতা আমার সারা জীবনেও হয়নি। সেই বাল্যকালে কবে থেকে গান গাইতে শুরু করলাম তা আমার মনেও নেই…

  • বিশ্বদর্শন ও আনন্দভ্রমণ

    হামিদ কায়সার রনবীর বিশ্ব দর্শন ও রম্যকথন রফিকুন নবী বেঙ্গল পাবলিকেশন্স ঢাকা, ২০১২ ৪০০ টাকা রনবীর বিশ্ব দর্শন ও রম্যকথন বইটির লেখক রফিকুন নবী প্রথমেই ভূমিকায় বলে নিয়েছেন, ‘না কোনো জ্ঞানগর্ভ লেখনী হয়েছে, না কোনো সৃজনশীল কিছু। ভ্রমণ নিয়ে লেখা বটে কিন্তু পুরোপুরি ভ্রমণকাহিনিও নয়। যেটুকু হয়েছে তাকে খুব জোর ভ্রমণ-সংক্রান্ত স্মৃতিচারণমূলক লেখা বলা যেতে…

  • প্রচ্ছদ-পরিচিতি

    বিজয় রফিকুন নবী বাংলাদেশের সমকালীন চিত্রের ভুবনে শীর্ষশিল্পীদের অন্যতম। তিনি রোমান্টিকতাকে পরিহার করে ছবি অাঁকেন। বাস্তবধর্মিতা তাঁর সৃষ্টির প্রধান গুণ। জীবনের নানা অনুষঙ্গকে তিনি সন্ধান করেছেন নদী, নিসর্গ ও সাধারণ মানুষের জীবনসংগ্রামকে উপলব্ধি করে। জলরং, কাঠখোদাই ও তেলরঙের কাজে তিনি যথেষ্ট পারদর্শিতা ও সিদ্ধি অর্জন করেছেন। ষাটের দশকে বাংলাদেশের স্বরূপ-অন্বেষার আন্দোলনের সময় থেকে তাঁর সামাজিক…

  • সূ চি প ত্র

    ৯ কমলকুমার মজুমদার বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল পুরুষ। তিনি একাধারে কথাশিল্পী, সমালোচক, সামাজিক ইতিহাসকার। তাঁর জন্মশতবর্ষ-উপলক্ষে তাঁর সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করেছেন রফিক কায়সার, আবু হেনা মোস্তফা এনাম ও মোসাদ্দেক আহমেদ। সেইসঙ্গে পত্রস্থ হয়েছে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে লেখা কমলকুমারের একটি তাৎপর্যপূর্ণ চিঠি। ৩০ বাংলাদেশ ভূখন্ডে চলচ্চিত্র-আন্দোলনের পঞ্চাশ বৎসর পূর্ণ হলো। এই উপলক্ষে পাঁচ দশকে…