January

  • বহুমাত্রিক তৎপরতায় তার পরিচয়

    বহুমাত্রিক তৎপরতায় তার পরিচয়

    আহমদ রফিকখবরটা ভুল ছিল না। আমার এক নিকটজন জানাল, ‘হাসনাতভাই নেই।’ দারুণ দুঃসংবাদ একাধিক অঙ্গনের মানুষের জন্যে। ভাবতে পারছি না, আমার একান্ত প্রিয়জন হাসনাত নেই। মাত্র ৭৫ বছরে অকালপ্রয়াণ। আজকালকার গড় আয়ুসীমা বৃদ্ধির সময় এ বিপত্তি! এত চটজলদি বিদায় নেওয়া! এই তো কদিন আগে লেখা নিয়ে কথা – তড়িঘড়ি বক্তব্য : ‘না, চাপ নেবেন না।…

  • প্রতিকৃতি

    প্রতিকৃতি

    সত্তরের দশকের শেষ পর্যায়ে শহিদ কবীর বাউল সাধক লালনের গানে প্রবলভাবে আন্দোলিত হয়েছিলেন। সে-সময়ে তাঁর সৃষ্টিতে লালনের গানের মর্মবাণী প্রতিফলিত হয়েছিল। টেম্পেরায় করা বাউল সিরিজের এসব চিত্রে বাউল সংগীতের অচিন প্রেম ও মানবিক বোধের উজ্জ্বল প্রকাশে চিত্রানুরাগীরা বিমোহিত হয়েছিলেন। শিল্পের বৃহত্তর জগতে নিজের শিল্প-সাধনাকে ব্যাপৃত করার ইচ্ছা নিয়ে চারু ও কারুকলা ইনস্টিটিউটের শিক্ষকতা ত্যাগ করে…

  • সম্পাদকীয়

    সম্পাদকীয় কালি ও কলমের প্রতিষ্ঠাকাল থেকে এর সম্পাদক আবুল হাসনাত, কবি-নাম মাহমুদ আল জামান, ছিলেন একাধারে কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, চিত্র-সমালোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রগতিচিন্তার নিরলস বাহক ও সর্বোপরি একজন সফল সম্পাদক। তিনি বিগত ১ নভেম্বর ২০২০ পরলোকগমন করেছেন। তাঁর বিদেহী আত্মা ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাবনত কালি ও কলম পরিবার। এদেশের সাহিত্যের পরিচর্যা ও নবীনদের সাহিত্যপরিমণ্ডলে…

  • আবুল হাসনাত : শিল্পময় যাপন

    আবুল হাসনাত : শিল্পময় যাপন

    মেধা-মননে বিকশিত এক আশ্চর্য মানুষ ছিলেন হাসনাতভাই। সংযত এবং সংহত সাধনায় সমাকীর্ণ এক সত্তা। গত মার্চ মাসে কথা হলো টেলিফোনে। কিছু তথ্য জানতে চেয়েছিলাম লেখার বিষয়ে। যতটুকু জানেন বলেন, আরো তথ্য সংগ্রহ করে জানাবেন আশ্বস্ত করেন। শেষ দেখা ২৪ জানুয়ারি ঢাকা জাদুঘরে নভেরা : বিভুঁইয়ে স্বভূমে গ্রন্থের প্রকাশনা উৎসবে। অনুষ্ঠান শেষ হওয়ার পর জাদুঘরের সামনের…

  • সম্পাদকীয়

    সম্পাদকীয়

    বাংলাদেশের স্থপতি ও বাঙালির স্বপ্ন-আকাঙ্ক্ষার প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কালি ও কলম বিশেষ সংখ্যা (মাঘ ১৪২৬) প্রকাশিত হলো। তিনি যখন ছাত্র, তখনই রাজনীতিতে তাঁর দীক্ষা হয়েছিল। কলকাতার ইসলামিয়া কলেজে অধ্যয়নকালে ছাত্রনেতা হিসেবে মানুষের মঙ্গল-আকাক্সক্ষার জন্য যে-অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছিলেন তা সমগ্র জীবনের রাজনৈতিক কর্মেই প্রতিফলিত হয়েছিল। দেশবিভাগের পর তিনি পূর্ব বাংলার মানুষের…

  • বঙ্গবন্ধু : ইতিহাসের মহানায়ক

    বঙ্গবন্ধু : ইতিহাসের মহানায়ক

    আমি মনে করি, আজকে আমার জীবনের সবচেয়ে গৌরবের দিন। আমি কোনোদিন আশা করিনি যে, ইতিহাসের এই মহানুভব ব্যক্তির স্মৃতিচারণ করার সুযোগ আমার হবে এক মহতী অনুষ্ঠানে। সেজন্য আপনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুর সঙ্গে পরিচয়ের বাইরে তাঁর কোনো সান্নিধ্য বা নৈকট্য লাভ করার সুযোগ আমার হয়নি। কেননা আমি একজন সাধারণ মানুষ ছিলাম, আজো আছি।…

  • সূ চি প ত্র

    প্র ব ন্ধ বাংলাদেশের গৌরব বিশ্বনেতা শেখ মুজিবুর রহমান – আবুল মাল আবদুল মুহিত বঙ্গবন্ধু ও জাতীয় পরিচয়ের সৃষ্টি – রেহমান সোবহান/ অনুবাদ : আশফাক স্বপন বাংলার নেতৃত্ব ও বঙ্গবন্ধু – রফিকুল ইসলাম হলুদ পাখি, আমগাছ ও মুরগি – সৌরীন ভট্টাচার্য জন্মশতবর্ষে বঙ্গবন্ধুকে স্মরণ – আনিসুজ্জামান শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের সৃষ্টি – পবিত্র সরকার…

  • সম্পাদকীয়

    বাংলাদেশের স্থপতি ও বাঙালির স্বপ্ন-আকাঙ্ক্ষার প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কালি ও কলম বিশেষ সংখ্যা (মাঘ ১৪২৬) প্রকাশিত হলো। তিনি যখন ছাত্র, তখনই রাজনীতিতে তাঁর দীক্ষা হয়েছিল।কলকাতার ইসলামিয়া কলেজে অধ্যয়নকালে ছাত্রনেতা হিসেবে মানুষের মঙ্গল-আকাঙ্ক্ষার জন্য যে-অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছিলেন তা সমগ্র জীবনের রাজনৈতিক কর্মেই প্রতিফলিত হয়েছিল। দেশবিভাগের পর তিনি পূর্ব বাংলার মানুষের প্রতি…

  • ভাষণ

    স্বদেশ প্রত্যাবর্তনোত্তর ভাষণ ১০ জানুয়ারি, ১৯৭২, রেসকোর্স মাঠ, ঢাকা আমার বাংলাদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, সেপাই, সৈনিক, জনগণকে, হিন্দু-মুসলমানকে হত্যা করা হয়েছে, তাদের আত্মার মঙ্গল কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আপনাদের কাছে দু-একটি কথা বলতে চাই। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। আমার জীবনের সাধ আজ পূর্ণ হয়েছে। আমার বাংলার মানুষ আজ…

  • সাংবিধানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

    সাংবিধানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

    সংবিধানে আক্ষরিক অর্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক ও মর্মার্থে জাতির জনক। স্বাধীনতার ঘোষকের কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর আগে পর্যন্ত কেউ তোলেননি, তাঁর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর কেউ কেউ তুলেছেন, তবে তির্যকভাবে। সুতরাং এইরূপ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিভ্রান্তি দূর হওয়া আবশ্যক। সংবিধান ঠিকভাবে পড়লে এই বিভ্রান্তির কোনো অবকাশ থাকে না।সাংবিধানিকভাবে সব সংশোধনের পরও…

  • পুনরুদ্ধার

    পুনরুদ্ধার

    প্রাণপণে দৌড়াচ্ছে মানস। দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াচ্ছে। পালাচ্ছে সে আগুন দেখে, মালিবাগের অগ্নিদগ্ধ বাড়ি দেখে, জগন্নাথ হলের আগুনে পোড়া লাশ দেখে। দাউদাউ করে জ্বলছে নিজের জামা, মাথার চুল, গায়ের চামড়া। চিৎকার করে বলতে চাইছে, আমি তোমাদের লোক, এই পাড়া আমার, এই শহর আমার। আগুনঝরা ওই কৃষ্ণচূড়া গাছ, সেটিও আমার। আমাকে কেন তোমরা মারতে চাইছ? গলা…

  • ইন্দ্রপাত

    ইন্দ্রপাত

    বারো বছর আগে জার্মানি থেকে ফেরার পথে আমার বিমানসঙ্গী ছিলেন চট্টগ্রামের ইস্পাহানি সাহেব। সেকালের নামকরা বণিক ইস্পাহানির পুত্র। ফ্রাঙ্কফুর্ট থেকে আমরা লুফট-হানসার বিমানে উঠি ও পাশাপাশি আসনে বসি। ‘ব্যবসা-বাণিজ্যের দিক থেকে পার্টিশন একটা সর্বনাশা ব্যাপার। আমাদের কারবার ছিল প্রশস্ত পরিধি জুড়ে। তাকে টুকরো করতে হয়েছে। পূর্ব পাকিস্তানের ভার পড়েছে আমার উপরে। ওইটুকু গণ্ডির ভিতরে প্রসারণের…