February

  • একদিন অরিত্র

    একদিন অরিত্র

    মে ট্রো অনড়। এসি কোচ, জানালা-দরজা বন্ধ। খুব একটা অসুবিধে হচ্ছে না। তাছাড়া নেমে হাঁটার উপায় তো নেই। সুড়ঙ্গের মাঝখানে স্তব্ধ। যাত্রীরা ক্ষুব্ধ। সময়ে অফিসে পৌঁছোনোর তাড়া। নানা মন্তব্য, এমনকি দরজায় লাথি, চিৎকার হইচই। এমন প্রায়ই ঘটে। কর্তৃপক্ষ পরের দিন পত্রিকা-টিভি মাধ্যমে খবর দেয় : কারো মরণঝাঁপ, অথবা থার্ড রেল বিদ্যুৎবিচ্ছিন্ন, কিংবা কোনো কামরায় ধোঁয়া…

  • বাঁচিয়ে  রাখার স্বপ্ন

    বাঁচিয়ে রাখার স্বপ্ন

    সেলিনা হোসেন   কলেজজীবনে প্রেমের সূচনা হয়েছিল দুজনের। ভালোলাগার প্রচ্ছন্ন ভঙ্গিতে আশ্চর্য দৃষ্টিমোহন রেশ জড়িয়ে হাত ধরল দুজনে। মুগ্ধতার ছটায় বেজে উঠল দিনযাপনের ঘণ্টা। প্রথমে ঊর্মিলা নিজেকে ছড়িয়ে দিলো আকাশের মনোভূমির সবুজ প্রান্তরে। দিগন্তরেখায় দাঁড়িয়ে বলল, তাকাও আকাশ। দেখো আমাকে। আমি তোমাকে ভালোবাসি। হাসিতে উদ্ভাসিত হয়ে ওঠে আকাশের দৃষ্টি। বলে, আমি তোমার এই কথা শোনার…

  • রানির ফলপাকাড়ি

    রানির ফলপাকাড়ি

    বুলবন ওসমান   কাঁটায় কাঁটায় এগারোটা পনেরোয় নেতাজি সুভাষ বিমানবন্দরে বিমানের অবতরণ। দশ কিলোর একটা ট্রলি নিয়ে ইমিগ্রেশনে দশ মিনিট। ঠিক বারোটা চারে বহির্গমন ধরে ফজলের নির্গমন। দরজার পাশেই অনুজবৎ প–ত দ-ায়মান। নমস্কার দাদা। নমস্কার। তোমার মেয়ের বৈবাহিক অনুষ্ঠানের সব তৈরি? প্রায় সেরে এনেছি। চাকরিটা এবার ছাড়তে হবে তো, তাই কিছুটা অফিসিয়াল ঝামেলা রয়ে গেছে।…

  • তৃণাদপি

    তৃণাদপি

    এই গল্পটি আগে একবার বলা হয়েছিল। তবুও আরো একবার শোনা যায়। এক পিতামহ যেদিন গৃহত্যাগ করেছিলেন সেদিন বৃষ্টি ছিল। আমার পিতা আমাকে এই কথা বলেছিলেন। প্রচ- বর্ষণে সেদিন ভেসে যাওয়া মাঠ ও শস্যক্ষিত কেবল সমুদ্রের আভাস দিচ্ছিল। অবশ্য গর্জন ও ঢেউ ছিল না। বৃক্ষরাজিও অমনি ভেসেছিল, জনপদের মতোই এবং বড়ঘরের চালায় বসে কদিন কাটানো যায়…

  • তাবিজ-বাঁধা হাত

    তাবিজ-বাঁধা হাত

    \ এক \ অধিবেশনে মূল প্রবন্ধ পড়া হয়ে গেলে সভাপতি উপস্থিত অংশগ্রহণকারীদের মন্তব্য করার জন্য আহবান জানালেন।  তিনি এর জন্য প্রত্যেক মন্তব্যকারীকে সময় দিলেন দশ মিনিট। একে একে বেশ কয়েকজন এই সময়সীমার মধ্যে তাদের বক্তব্য রেখে গেলেন। সবশেষে এলেন এক মহিলা। তিনি দশ সেকেন্ডে তার মন্তব্য শেষ করে মঞ্চ থেকে নেমে এলেন। কোনো সেমিনারে বা…

  • চুল্লির আগুন নিভে গেলে ফিরে আসুন

    চুল্লির আগুন নিভে গেলে ফিরে আসুন

    অমর মিত্র ১৯৩৯-এর ৫ মার্চে দূরউত্তর বিহারের ভাগলপুরে দিব্যেন্দু পালিতের জন্ম। ৭৯ সম্পূর্ণ করে ৮০-তে পা দিতেন দুমাস বাদে। চলে গেলেন। ভাগলপুর বহু কৃতি ও শ্রেষ্ঠ মানুষের জন্ম দিয়েছে একসময়। উত্তর বিহারের পূর্ণিয়া, ভাগলপুর এবং দ্বারভাঙা ছিল কৃতি বাঙালির উপনিবেশ। তপন সিংহ, সুমিত্রা দেবী, ছায়া দেবী, কিশোরকুমারদের বিখ্যাত গাঙুলি পরিবার ভাগলপুরের। আর গিয়েছেনই বা কতজন।…

  • শব্দযান

    শব্দযান

    ফড়িং-ঘাসফড়িংয়েরা মরে যাওয়ার পর একটু একটু করে শুকোতে শুকোতে, শেষ পর্যন্ত শুকিয়ে চিমসে, শুকনো খড় যেন, এমন চেহারা পেতে পেতে হয়ে যায় বিচালির টুকরো। বাঙালরা – দেশভাগের সময়, আগে-পরে পূর্ববঙ্গ থেকে খ্যাদা খেয়ে এপারে – পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় চলে আসা মানুষেরা, যাঁরা – সেইসব পূর্ববঙ্গীয় মানুষদের বেশিরভাগই তো হিন্দু নয়তো বৌদ্ধ – খুব সামান্য হলেও…

  • মৃণাল সেন : অন্ধকারের  আরেক কণ্ঠ

    মৃণাল সেন : অন্ধকারের আরেক কণ্ঠ

    নূরুজ্জামান কায়সার সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন – এই তিন ভারতীয় বাঙালি চলচ্চিত্র নির্মাণকারী ভারতীয় চলচ্চিত্রকে দেশে ও বিদেশে যেভাবে প্রসারিত করেছেন, অনেক আধুনিক চলচ্চিত্রকার সেটি পারেননি। তাঁরা তিনজনই ছিলেন খুব কাছাকাছি সময়ের। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক গত হয়েছেন আগেই। তিন টলস্টয়ের শেষ নায়ক মৃণাল সেনও চলে গেলেন ২০১৮ সালের শেষ দিনে। তাঁর…

  • ফিরে আসা : সুলেখা সান্যাল ও তাঁর নারীভুবন

    ফিরে আসা : সুলেখা সান্যাল ও তাঁর নারীভুবন

    পূরবী বসু ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত ভারত উপমহাদেশে নারীর আত্মপ্রতিষ্ঠা ও সমঅধিকারের আন্দোলনে যে দুটি উপাদান সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে তা হলো – ১) স্ত্রী-শিক্ষা ও ২) বাম ও স্বদেশি রাজনৈতিক আন্দোলনে নারীর সম্পৃক্ততা। এই দুই উপকরণ আত্মস্থ করার মধ্য দিয়েই সুলেখা সান্যালের মতো সাহসী নারীরা ঘর…

  • ঢাকায় শৈশবের একুশ :  প্রথম প্রভাতফেরি

    ঢাকায় শৈশবের একুশ : প্রথম প্রভাতফেরি

    ফারুক আলমগীর এক ভারত বিভাগের পরে কলকাতা থেকে ঢাকা এলে বাবা আমাদের বসত গড়েন গোপীবাগ এলাকায়। আমরা দু-ভাই তখন খুবই ছোট, স্কুলে যাওয়ার বয়স হয়নি। কিন্তু ’৫০ সালে পিতামহের লোকান্তরগমনে শোকাহত পিতা ঢাকার নিবাস উঠিয়ে আমাদের চট্টগ্রামের প্রত্যন্ত গ্রামে পাঠিয়ে দেন। বাহান্নতে ঢাকায় আবারো ফিরে আসি। মা এবং আমার তখন অনেকটা ভগ্ন-হৃদয়, কেননা সেবার দেশে…

  • চরাচরের ঘর

    টোকন ঠাকুর   এভাবে কবিতা হয় না, লেখাপড়া শিখে নিরক্ষর ভাঁটফুলও জানে   তাকালেই দিগন্ত দেখা যায় না দিগমেত্মর দিকে যেতে হয়   ফুল ফুটবে বনে, ঘ্রাণ তো ছাপাই হবে না পাঠ্যবইয়ের বাইরে যাদের পাঠ্যবই বেশি তারাই উৎসাহিত হবে বা উৎকর্ণ হবে : সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থের ভেতর থেকে উড়ন্ত শালিখের ডাক শোনা যায় কিনা!  …

  • ঢুলি কমল : ফাঁসিমঞ্চে

    ওবায়েদ আকাশ   ঢুলি কমলের চোখগুলো ঠিক যুগযুগামেত্মর বিস্ফারিত ভাষা   মেসোপটেমীয়, কারাল কিংবা মায়া সভ্যতার উদ্ভাবিত আলোয় তার ঢোলের ব্যঞ্জনা মহাকালিক সংগীত রচনা করে   যে-কোনো হ্রস্ব কিংবা ভীরু মানুষের বুকে একবার আন্দোলিত হলে ভোরের মর্মর নাকি অন্ধকারে মহাপ্রলয়ের তূর্য রচিত হয় – এ-কথা জানে না কমল   কোলাহল থেমে গেলে সে যখন নিতান্ত…