September
-
ভাষা ও ভাষা-পরিকল্পনা
রহমান হাবিব আবদুর রহিম ‘বাংলাদেশের ভাষা-পরিকল্পনা’ বিষয়ে তাঁর ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি ভাষাপ্রেমী। বাংলা বানানের কথা (১৯৯৮) নামে তাঁর একটি বই আছে। ভাষার প্রতি অন্তর্দৃষ্টি এই লেখকের অনেক দিনের। তাঁর রচিত সাহিত্য-সমালোচনার বই যেমন রয়েছে, তেমনি উপন্যাস ও কাব্যগ্রন্থও তিনি রচনা করেছেন। কিন্তু মূলত তাঁর নিবিষ্টতা ভাষাবিজ্ঞানের প্রতি। তাঁর ভাগ্যও ভালো,…
-
নৈঃসঙ্গ্যের তত্ত্বতালাশ
সুমন সাজ্জাদ পৃথিবীটা নাকি ছোট হতে হতে/ স্যাটেলাইট আর ক্যাবলের হাতে/ ড্রইংরুমে রাখা বোকা বাকসোতে বন্দি/ ভেবে দেখেছো কি তারারও যতো আলোকবর্ষ দূরে, তারও দূরে/ তুমি আর আমি যাই ক্রমে সরে সরে …’ – ‘মহীনের ঘোড়াগুলি’ ব্যান্ডের জনপ্রিয় একটি গান – ‘নৈঃসঙ্গ্য’ আর ‘বিচ্ছিন্নতা’র এক চিৎকৃত সংগীত; যতোবার আমি মানুষ আর মানুষের একাকিত্ব নিয়ে ভাবি,…
-
সকল কলুষ তামস-হর
পিয়াস মজিদ এক যুগ পর প্রকাশ পেল রুবী রহমানের নতুন কবিতার বই তমোহর। ১৯৮২-তে যুগলবন্দি বই ভালোবাসার কবিতা, ১৯৯১-এ যে জীবন ফড়িঙের আর ২০০৬-এ কান পেতে আছি, মৌমাছি নিয়ে তাঁর মিতায়তন অথচ দীপ্র-ব্যাপ্ত কবিতাসংসার। পঁয়ত্রিশ কবিতাপুষ্পে গাঁথা মালা তমোহর; বেঙ্গল পাবলিকেশন্সের অনবদ্য প্রকাশনা, রুবী রহমানের ব্যতিক্রমী বই। নিজের নাড়ি-ছেঁড়া ধন হঠাৎ মায়ের কোল ফেলে বিরুদ্ধ…
-

প্রাচ্যকলা : ঐতিহ্য ও আধুনিকতায়
প্রাচ্যের দেশগুলোয় দীর্ঘকাল ধরে চিত্রকলার যে-ঐতিহ্য বহমান, সেটি প্রাচ্যকলা নামে সুবিদিত। চীন, জাপান, ইরানসহ বৃহত্তর ভারতবর্ষ প্রাচ্যকলা চর্চাকারী প্রধান কয়েকটি দেশ। প্রাচ্যকলা হৃদয়বৃত্তিক ও কল্পনাপ্রবণ; এই চিত্রধারা সুললিত সৌন্দর্যবোধ প্রকাশে অকপট ও আপ্লুত। প্রাচ্য-চিত্রকলার আদর্শ ও চেতনাকে ছড়িয়ে দিতে শিল্পী মলয় বালা ও সতীর্থদের উদ্যোগে ২০০৯ সালে গড়ে ওঠে ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপ। দেশ-বিদেশে এই…








