2004
-
মোহাম্মদ ওয়াজেদ আলীর ‘নর-নারী’ নারীমুক্তির সরলপাঠ
মোহাম্মদ ওয়াজেদ আলী (১৮৯৬-১৯৫৪) আমাদের একজন প্রধান প্রবন্ধকার। প্রাক-পাকিস্তান আমল থেকে ১৯৫৪ সালের ৮ নভেম্বর তাঁর মৃত্যুর আগে পর্যন্ত তিনি নানা বিষয়ে অজস্র প্রবন্ধ লিখেছেন। সাহিত্য-সংস্কৃতি, সমাজ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষাসহ খুব কম বিষয়ই আছে যা নিয়ে তিনি লেখালেখি করেননি। আর এ-সব বিষয়েই তিনি তাঁর গভীর জ্ঞান, তীব্র অনুসন্ধিৎসা, প্রখর যুক্তিবোধ ও মননশীলতার পরিচয় দিয়েছেন। এ-ব্যাপারে…
-

সনাতন বিশ্বাসের জন্য দুফোঁটা অশ্রু
মানুষ তো পাখি নয় – তবু সনাতন চলে গেলেন পাখির স্বভাবে। দূরে, অচিনপুরে। তরুণ শিল্পী সনাতনের এই অসময়ে চলে যাওয়া এক ধরনের দাহ তৈরি করে। বুকের ভেতর এক চাপা যন্ত্রণা তৈরি হয়। আত্মসমাহিত এক আধ্যাত্মিক জগৎ বারবার হাতছানি দিয়ে ডাকত সনাতনকে। উদ্বুদ্ধ করত ভাবনায়, লোকজ দর্শনে, ছবি আঁকায়, গানে… মানুষ-ভজনায়। খুব বেশি দ্রুত অন্য-এক আশ্চর্য…
-

শিল্পী নাসরীন বেগম আপন পথের পথিক
সৃজনশিল্পীর জন্য সর্বদা আরাধ্য তাঁর স্বকীয় পথ। নিজের নির্মিত পথে স্বচ্ছন্দে চলাচল যেন শিল্পীর আঁকা-আঁকিকে ছন্দময় করে তোলে। শিল্পী নাসরীন বেগমের চিত্রকলায় এমন ছন্দ বিদ্যমান, যা তাঁর নিজস্ব অর্জনকেই তুলে ধরে। আর এজন্যই শিল্পীর প্রদর্শনীর শিরোনামে তাঁর নিঃশঙ্ক ও আত্মোপলব্ধিজাত বিশ্বাসী উচ্চারণ, ‘আমার আপন পথ’। এই শিরোনামেই শিল্পী নাসরীন বেগমের ষষ্ঠ একক চিত্রপ্রদর্শনী সম্প্রতি হয়ে…
-

শামসুল ইসলাম নিজামী
দীর্ঘকাল রোগযন্ত্রণার অবসান ঘটিয়ে বিদায় নিলেন শিল্পচর্চায় নিবেদিতপ্রাণ একজন শিল্পী। তিনি চারুকলার অধ্যাপক শামসুল ইসলাম নিজামী। ধর্মপ্রাণ একজন মানুষ ছিলেন, সস্ত্রীক হজব্রতও পালন করেছেন। মানবতাবাদী একজন উদার অসাম্প্রদায়িক ব্যক্তির মাঝে আপন ধর্মের প্রতি গভীর নিষ্ঠা ও আনুগত্য সত্যি বিরল। বারো আউলিয়ার চারণক্ষেত্র ও পুণ্যভূমি চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ঐতিহ্য রয়েছে। শিল্পী নিজামী মানুষকে মানুষ হিসেবেই…
-
দেখার সীমানায় অদেখার অসীম মিথ
In Praise of Niranjan/ Islam, Theatre and Bangladesh Syed Jamil Ahmed পাঠক সমাবেশ ঢাকা, ২০০১ দাম : ৯৯৫ টাকা তুমি সংগীত সংগীতের আকাক্সক্ষা যাও কেন্দ্রে, শ্রবণ ইন্দ্রিয়র মধ্য দিয়ে যেখানে আকাশ, যেখানে বাতাস যেখানে সব জানা রহস্যময় নীরবতা রুমির কিছু পঙ্ক্তি দিয়ে শুরু হয় অধ্যাপক, নাট্য-নির্দেশক ও লেখক সৈয়দ জামিল আহমেদের ইন প্রেইজ অব নিরঞ্জন…
-
সাহিত্য-সংস্কৃতি : সন্জীদার মূল্যায়ন
সংস্কৃতি-কথা সাহিত্য-কথা : সন্জীদা খাতুন জাতীয় গ্রন্থ প্রকাশন ঢাকা, ২০০৪ দাম : ১২০ টাকা সন্জীদা খাতুন অতিপ্রজ লেখক নন। তাঁর গ্রন্থসংখ্যা হাতে গুনে বলা যায়। সে-সবও রচিত পরিণত বয়সে পা দিয়ে। কিন্তু এর অর্থ আবার এমনও নয় যে খুবই কম লিখে থাকেন। তাঁকে বিরলপ্রজ বললে সত্যের বিচ্যুতি ঘটানো হবে। আমি ধরে নিতে পারি, এদিকে-ওদিকে ছড়ানো…
-
কথোপকথনে জীবনের কথা
জীবন জয়ী হবে : সরদার ফজলুল করিমের সাথে কথোপকথন শান্তনু মজুমদার সময় প্রকাশন ঢাকা, ২০০৪ দাম : ৭৫ টাকা ‘It is better- much better- to have wisdom and knowledge than gold and silver.Õ (The Old Testament; Proverb : 16:16) সরদার ফজলুল করিমের সঙ্গে কথা বলার বিপদ অনেক; এমনকি তাঁর সম্পর্কে কিছু লেখারও। বিশেষ করে আমার…
-

হচ্ছে-হবে
মদ ও গঙ্গারাম গঙ্গারাম আমার বৃদ্ধকালের অসমবয়সী বন্ধু। বুঝে না বুঝে, সে আমাকে অনেক সময়েই সাহায্য করে, আমার রচনার রসদ যোগায়। কালি ও কলমের পাঠক-পাঠিকারা গঙ্গারামকে চেনেন না। সে আমার মতো ওপারের লোক নয়, সে খাঁটি এপারের লোক, রাঢ়ভূমির নৈকষ্যকুলীন ঘটি। এখন অবশ্য ‘ঘটি’ কথাটা প্রায় উঠেই গেছে, ঘটি-বাঙালের ভেদাভেদ এখন আর নেই। কিন্তু গঙ্গারাম…
-

নিউইয়র্ক থেকে রাজনীতির শিল্প, শিল্পের রাজনীতি
প্রিয় সম্পাদক, পই পই করে বারণ করেছেন, আর যা-ই হোক রাজনীতি নিয়ে যেন না লিখি। কারণটি আমার কাছে ঠিক স্পষ্ট নয়, এ-ব্যাপারে সম্ভবত আপনার পত্রিকার কোনো লিখিত-অলিখিত নিয়ম থেকে থাকবে। সমস্যা হলো, এদেশে এখন রাজনীতি ছাড়া অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ই নেই। কোনো আড্ডা নেই, তা লেখকদেরই হোক বা বেহেড মাতালদের, যেখানে রাজনীতি ছাড়া অন্য কোনো…
-

পর
সাত চাকরি-বাকরির ক্ষেত্রে কোনও রকমের কোনও বিপদ-আপদ কিংবা ঝামেলায় পড়ে গেলে, কিংবা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে সেজাল খাঁকে দিয়ে জ্বিন ডাকাতেন আব্বা। আব্বার কেতাবি নাম ছিল গিয়াসউদ্দিন খান। ডাকনাম গগন। পয়শার আত্মীয়স্বজনরা ডাকত গগনা। তো সেবারও বোধহয় মিউনিসিপ্যালিটিতে চাকরির ক্ষেত্রে কিছু একটা ঝামেলা আব্বার হয়েছিল। চাকরি যায় যায় অবস্থা। আমরা সবাই তখন মেদিনী মণ্ডলে। বিকেলবেলা…
-

মানুষ, মানুষ !
॥ ৭ ॥ বাকি সন্ধেটা আমাদের কাটলো অন্যরকমভাবে। বৃষ্টির বিরাম নেই, বাতাস এমন ঠান্ডা হয়ে গেছে যে গায়ে একটা চাদর দিলে যেন ভালো হয়। কথার স্রোত এদিক-সেদিক যেতে যেতে একসময় শুরু হলো গান। নীলোফার নামের তরুণীটি শুধু রূপসী এবং বিদুষী, তাই-ই নয়, সে খুব ভালো গানও করে। এক-একজনের গুণের অন্ত থাকে না। হিন্দিতে একটা কথা…
-

জালিয়ানওয়ালাবাগ
এক জালিয়ানওয়ালাবাগ। সন্ধে। দু-চারটি ল্যাম্প-পোস্টে টিম্টিম্ বাতি জ্বলছে। এদিক-ওদিক লাশ পড়ে আছে। প্রথম ব্যক্তি। এখানে আমার ভাই মরে পড়ে আছে। দ্বিতীয় ব্যক্তি। এখানে আমার বোন মরে পড়ে আছে। তৃতীয় ব্যক্তি। এখানে আমার বাবা মরে পড়ে আছে। চতুর্থ ব্যক্তি। এখানে আমার ছেলে মরে পড়ে আছে। পঞ্চম ব্যক্তি। না, না, ও এখনও বেঁচে আছে। কাঁধ থেঁতলে…
