2021
-

শঙ্খ ঘোষের চিঠি : শিশিরকুমার দাশকে
সংগ্রহ ও ভূমিকা : ভূঁইয়া ইকবাল শঙ্খ ঘোষ (১৯৩২-২০২১) ও শিশিরকুমার দাশের (১৯৩৬-২০০৩) সম্পর্ক ছিল অগ্রজ-অনুজপ্রতিম। এই দুই মনীষী সাহিত্যশিল্পীর মধ্যে যে পত্রব্যবহার হয়েছিল তার কয়েকটি আমাদের হস্তগত হয়েছে। শঙ্খ ঘোষের কিছু চিঠি এখানে গ্রথিত হলো। শিশির দাশের কিছু পত্রাবলি শঙ্খ ঘোষ উপযুক্ত ভাষ্যসমেত সংকলন করেছেন পুরোনো চিঠির ঝাঁপি (২০১৯) গ্রন্থে। পত্রকার ও প্রাপক –…
-

প্রসঙ্গ : শঙ্খ ঘোষ
এই মুহূর্তে সমগ্র শিক্ষিত বাঙালি সমাজে এক স্তব্ধতা নেমে এসেছে শঙ্খ ঘোষের চলে যাবার কারণে। বাংলা ভাষার একজন প্রধান কবি চলে গেলেন বলে শুধু নয়, চলে গেলেন একজন প্রকৃত ‘ধার্মিক’ মানুষ – ধর্ম মানে যেখানে বিশুদ্ধ নৈতিকতা, বিশুদ্ধ মানবতা। কোনো সম্প্রদায়ভুক্ত খণ্ডিত মানুষের পক্ষে এই রকম একজন প্রকৃত ধার্মিক মানুষ হওয়া প্রায় অসম্ভব। পাশাপাশি তাঁর…
-

প্রয়াণলেখ
মৃত্যুর মতো অবধারিত আর কিছুই নেই, তবু কোনো কোনো মৃত্যুর সামনে দাঁড়িয়ে মনে হয় – এমন কেন হয়! কেন কোনো চলে যাওয়াকে কিছুতেই মেনে নেওয়া যায় না। অথচ এও তো জানি শরীরের অবসান কারো বিরাটত্বকে খাটো করতে পারে না, মানুষের বেঁচে থাকা তাঁর কীর্তিতেই। ২০২১-এর ২১ এপ্রিল প্রয়াণ হলো শঙ্খ ঘোষের, তাঁর অনুরাগীদের কাছে রয়ে…
-

এক দ্রোণাচার্যের কথা (তর্পণ : শ্রী শঙ্খ ঘোষ)
এক যুবক কবি ভিড়ের আড়ালে দূর থেকে বুদ্ধদেব বসুকে দেখছেন। মাঝখানে তাঁর দৃষ্টি ঢেকে কলেজ স্ট্রিটের রাস্তায় ঘণ্টি বাজিয়ে ট্রাম চলে যায়, কত হাজাররকম ব্যস্ততা ফুলেফেঁপে ওঠে। যুবক শুধু দূর থেকে দেখে যান স্বনামধন্য কবি ও সম্পাদক বুদ্ধদেব বসুকে – নিজের পরিচয় দিয়ে তাঁর সামনে দাঁড়াতে কোথাও যেন সংকোচ হয় তাঁর। … এই একই ঘটনার…
-

শঙ্খ ঘোষ : কিছুটা ব্যক্তিগত অনুষঙ্গে
সত্তরের দশকের মাঝামাঝি। মফস্বলের শহর থেকে সোজা রবি ঠাকুরের শান্তিনিকেতনে। কলাভবনে ছবি আঁকার পাঠ নিতে এসেছি। আমার কাছে এ একেবারে অন্যভুবন, বড় দ্রুত পেরিয়ে যাচ্ছে সময়। প্রথম বর্ষের পাঠশেষে কখন যে দ্বিতীয় ধাপে উঠে পড়েছি কে জানে! তাহলে আমরা একটু সিনিয়র, এবারে আরেক রকমের অপেক্ষা। নতুন ছেলেমেয়েরা ভর্তি হবে – এই ভেবে মনের মধ্যে প্রবল…
-

শঙ্খ ঘোষের কবিতা : একটি অলীক সংলাপ
(আধুনিক বাংলা কবিতার অলোকসামান্য ব্যক্তিত্ব শঙ্খ ঘোষ করোনাকবলিত হয়ে বিদায় নিলেন। তিনি বেঁচে থাকবেন তাঁর সৃষ্টির মধ্যে। তাঁর কবিপ্রতিভার আলোচনা, বিশ্লেষণ বহু হয়েছে এবং ভবিষ্যতেও হবে। আমরা এখন শোকের ভার লাঘব করতে পরলোকে বিশ্বাস স্থাপন করে ফিরে যাব স্বর্গোদ্যানে, যেখানে তিনি তাঁর সতীর্থ, গুণমুগ্ধ কয়েকজনের দেখা পেয়ে সংলাপে মগ্ন হয়েছেন। চলুন, আমরা চুপ থেকে ওনাদের…
-

শামসুজ্জামান খান : বাংলাদেশের আধুনিক ফোকলোরের রূপকার
আমিনুর রহমান সুলতান বাংলাদেশের ফোকলোরচর্চার গুরুত্বপূর্ণ বাঁক বা যুগসৃষ্টির সময় বা বাংলাদেশের আধুনিক ফোকলোরচর্চার সংযোগ সেতুটির সময়কাল বলা যায় বিশ শতকের আশির দশকের মধ্য সময় থেকে। সংযোগ সেতুটি নির্মাণের ক্ষেত্রে অনন্য ভূমিকা রয়েছে লোকবিজ্ঞানী শামসুজ্জামান খানের। তবে এর আগেও যে আধুনিক ফোকলোরচর্চা বাংলাদেশে হয়নি এমন নয়। মুহম্মদ মনসুরউদ্দীন, মযহারুল ইসলাম, আবদুল হাফিজের নাম উল্লেখযোগ্য। কিন্তু…
-

সাজেদুল আউয়াল : শ্রদ্ধার্ঘ্য
সাজেদুল আউয়াল – নাট্যকর্মী, নাট্য রচয়িতা-নির্মাতা, চলচ্চিত্রকার, গবেষক ও কবি। সংস্কৃতি ও সাহিত্যজগতে বিচরণ করেছেন দৃপ্ত পদক্ষেপে। তবে বেশির ভাগ সময়ই নেপথ্যের কারিগর ছিলেন তিনি। প্রকাশ্যে আসতে যেন বড্ড সংকোচ ছিল তাঁর। ভালোবাসতেন লেখালেখি করতে। প্রিয় বিষয় ছিল নাটক-চলচ্চিত্র। কিন্তু তাঁর হৃদয়-গভীরে ফুটে ছিল পদ্যের পদ্ম। কর্মক্ষেত্রে ছিলেন নিবিষ্ট শিক্ষক, গবেষক ও নির্মাতা। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের…
-

আনিসুজ্জামানকে স্মরণ
কালি ও কলম পত্রিকার প্রস্তাবক যে-সভা কলকাতায় অনুষ্ঠিত হয় তাতে আমি আহূত হয়েছিলাম। চিঠিটা এসেছিল আনিসুজ্জামানের কাছ থেকে। কী কারণে মনে নেই আমি তাতে যেয়ে উঠতে পারিনি। আনিসুজ্জামান লিখছেন, তার একটা আলাদা দাম ছিল। অন্তত এটা যে কোনও হেলাফেলার ব্যাপার হতে যাচ্ছে না, কোনও অভিনব স্ফুলিঙ্গ মাত্র, তা নিশ্চিত লেগেছিল। মুরলীধর বসুর কালিকলম-এর কথা শুনেছি,…
-

বাংলা সাহিত্যের ইতিহাস : আনিসুজ্জামানের চোখে
আনিসুজ্জামান আমাদের কালের একজন অসাধারণ সাহিত্যবোদ্ধা। সাহিত্যরুচির দিক থেকে তিনি যেমন নমস্য, তাঁর পঠনের ব্যাপ্তিও বিস্ময়কর। প্রাচীন-মধ্যযুগের বাংলা সাহিত্য থেকে একেবারে সাম্প্রতিক গ্রন্থ পর্যন্ত ছিল তাঁর পঠনের আওতায়। বোধের গভীরতা ও তীক্ষè বিশ্লেষণশক্তি তাঁর রুচি ও পঠনের প্রসারতাকে নিয়ে গেছে এক উচ্চতর মাত্রায়। বিদেশি সাহিত্য এবং অতি সাম্প্রতিক সাহিত্যতত্ত্ব সম্পর্কেও তাঁর পঠন যথেষ্ট ঋদ্ধ। কিন্তু…
-

এক বছরে আনিসুজ্জামান-চর্চা
বাংলা সাহিত্যের বরেণ্য গবেষক, প্রাবন্ধিক, সম্পাদক আনিসুজ্জামানের (১৯৩৭-২০২০) জীবদ্দশাতেই তাঁকে নিয়ে বিশদ গবেষণা ও চর্চার সূত্রপাত। অকালপ্রয়াত মালিক সোবহানের আনিসুজ্জামান : জীবন ও কর্ম (কক্সবাজার সাহিত্য একাডেমি, ২০১১)-এর মতো অ্যাকাডেমিক একটি গবেষণা ভারতের পশ্চিমবঙ্গ থেকেও প্রকাশিত হয় – পার্থসারথী রায়ের ঠিকানা/ আনিসুজ্জামান জীবন ও সাহিত্য (কমলিনী, কলকাতা ২০১৭)। আনিসুজ্জামানকে নিয়ে চট্টগ্রাম ও ঢাকা থেকে দুটো…
-

স্বরূপসন্ধানী আনিসুজ্জামান
অভিভাবকতুল্য ড. আনিসুজ্জামানকে হারিয়ে এক শূন্যতা প্রতিনিয়ত যেভাবে আমাদের গ্রাস করছে তা সহজে দূর হবার নয়। আমরা সকলে জানি, ভাষা-আন্দোলনের সময় যখন তাঁর বয়স মাত্র পনেরো বছর, তখন থেকেই তিনি অঙ্গীকারবদ্ধ এক মানুষ। আমৃত্যু তাঁর জীবনসাধনা, বাঙালিত্বের চর্চা ও জাতীয় সংকটকালে ওঁর ভূমিকা বাঙালি সমাজকে উদ্বুদ্ধ করেছে একটি উদার, সহিষ্ণু, বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে…
