জাহিদ হায়দার

  • একশ দিন নিয়েছি আকাশের সাক্ষাৎকার

    (সাক্ষাৎকার নেওয়ার পর গোধূলিস্বরে আকাশ বলেছিল, ‘ছাপাবার আগে দেখিয়ে নিতে হবে।’ শীতার্ত স্বরের নির্দেশনা : ‘নীল কাগজে স্তম্ভিত সাদা মেঘ, পাশে প্রথম সকালের সূর্য, মাঝখানে স্বাধীনতাস্তম্ভে উড়ন্ত ডানা, আর নক্ষত্রের সামাজিকতার ইম্প্রেশন হবে।’ ক’দিন পর হাতে নিতেই ধ্রুবতারা জানালো, মহাকাশ প্রশ্ন ও উত্তরের সিংহভাগ কালপুরুষের আর্কাইভে রেখে দিয়েছে।) চল্লিশ শ্রাবণ গেছে অ্যাপয়েন্টমেন্ট পেতে। গিয়েছি কবেকার…

  • কবিতা-কোলাজ

    (শিল্পী শাহাবুদ্দিন আহমেদের জন্য) পড়ো, কবিতা-কোলাজ। বোধের সাক্ষাৎকার নিচ্ছে রাত্রিদিন। সুগন্ধী আঠাদের বন্ধনরীতি বহুমাত্রিক। দৃশ্যেরা নগ্ন। ধাতুগুচ্ছ নীরব আর কথা বলা অনন্ত তিমির। শাদাকবিতা : সূর্যালোকেও কুয়াশা তোমার জানালায়, লালের কোলাজ : অন্য এক আলোর খোঁজে ক’জন পড়ছে মাও সে তুং, নীলকবিতা : বেদনাবাহিত ঝরনা। পদাবলিপাড়ে আসে না সমদর্শিতা। হাত কুড়ায় অপস্রিয়মাণের বর্ণনা। হলুদকবিতা :…

  • নাদিয়ার দিনকাল

    নাদিয়ার দিনকাল

    একটা ছোট তেলাপোকাকে হত্যা করে – এই রাজধানীর বা দেশের বিচিত্ররকমের তথাকথিত আধুনিক + পশ্চিমা ধাঁচের কাছাকাছি যাওয়ার সম-অসম প্রতিযোগিতায় রত আপাত শিক্ষিত কিছু নাগরিক, যারা কেবল ছায়ার ফিতে + লুঙ্গির গিট দেওয়ার পর্ব থেকে ট্রাউজারে বেল্ট লাগানো বা চেইন টানা শিখছে + প্রায়শই অমার্জিত মেজাজমর্জিতে সিদ্ধ হওয়া নানান সমাজ + ২২-২৩ রকম শিক্ষাব্যবস্থার মধ্যে…

  • জেন-জি

    বেলা অবেলা নেই, যেন অন্বেষণ ঘূর্ণমান সিঁড়িতে উঠছে নামছে, পাশের বাসার মেয়েটি, কী রূপকথা সে, কখনো দেখিনি, পূর্ব-পশ্চিমের মিউজিক আর গানে নিজেকে বারবার রচনা করে উপসংহারহীন। আমার ঘরের নীরব শূন্যতায় উড়ে আসে ‘খাঁচার ভিতর অচিন পাখি’র ডানা। দিগন্তে কোন অচেনা উড়ে গেল?  পর্দা তুলে ঢুকে পড়ে : ‘ইউ ও’ন্ট ব্রেক মাই সোল’।  কে তুমি রাখবে…

  • নারী ও সংগীত

    বেহাগে প্রিয়তমা শুদ্ধউত্তম, দিয়েছে শ্রবণে সফল বিস্তৃতি। ভাবছি নিষ্কৃতি, কিছুতে দোষ নেই।  নারী ও সংগীত যমজ সহোদরা, হঠাৎ দ্বিধারী, এবং দূরতিথি। গ্রীবায় বিব্রত হেলানো তানপুরা। কাহারবা হতে পারে মুহূর্তেই, অথবা গায়নে স্পর্শী ভৈরবী। মৌনরাত্রির ক্লান্ত দুঃখ বাজলো কেদারায়।  পলাশ হাতে নিয়ে মেজাজে দাদরা, পাথর পথে কবি সমুখে দেখছে পৃথিবী কাঁদছে, ভিতরে আমরা। যখন ডাক দিই…

  • স্মৃতির কলহ

    কী কী থাকে ঠোঁটস্থ? তোমার আনন           কুশল কথা           চলানন্দন           চোখের ভিতর নদীকান্ত।      কিন্তু আমি যাচ্ছি ভুলে যখন আবার দেখছি :           বেশি মাত্রায় শহরিকা,           বসনপ্রভা লোকরঞ্জন,           এলোমেলো ভ্রামণিকা,           অস্থিরতার প্রতিনিধি। নতুন পাঠ করতে গিয়ে          ছাইদীপ্তি ঠোঁটের কাহন,           চর্চানিধি ভ্রষ্ট। ঘটক সময় প্রতিযোগে, কষ্টরেখা বহুরূপী। ভেবেছিলাম          আটপৌরে…

  • খুলির আকৃতি

    খুলির আকৃতি

    চুল কাটা শেষ হলে নাপিত যখন মাথার পেছনে ও দুই পাশে আয়না ধরেছিল, তখন একত্রিশ বছর বয়সী নওশাদ হাফিজের চিন্তায় একটা খটকা ধাক্কা দেয়, ‘অন্যরকম লাগছে। খুলির শেইপ কি বদলে যাচ্ছে?’  পেছনের দেয়ালে ঝোলানো মেসির ড্রিবলিং, সামনের আয়নায় মাথার সঙ্গে ফুটবল এবং কয়েকটা লাল হলুদ বুট পরা পা মাথার পাশে, দেখা গেলেও নাপিতকে নওশাদ আরো…

  • না-আসা চিঠি

    না-আসা চিঠি

    উনিশশো একাত্তরের ২৪শে মার্চ বেলা এগারোটার দিকে, এক ঘণ্টা পর মাথার ওপরে আসবে চৈত্রের সূর্য, মানুষের চলাফেরায় আতঙ্ক এবং স্বাধীন দেশ পাওয়ার স্বপ্ন, ফারহানা, পরনে ছিল তাঁতের শাড়ি, শান্তিনগর পোস্ট অফিসের বাক্সে এ-ফোর সাইজের কষি টানা কোড়া কাগজে, সাদা কাগজে লিখতে গেলে ওর লেখা লাইনের শেষে গিয়ে চলে যায় ওপরের দিকে, কখনো নিচে, নিজের লেখার…

  • সম্পর্কের বিবর্তন

    দেখা হচ্ছে সকালবিকাল, সব দেখা বাসি   দুপুরে সন্ধ্যায়।  চোখ ঘুমহীন শীতলতা, আর প্রয়োজনস্বাদের অংকউঠোন।   ইচিংবিচিং খেলা পরিচয় প্রযুক্তির ধাবমান বেলা।       বলেছি কুশলকথা, কবে যেন আমরা হেসেছি ভাঙনের পাশে? স্পর্শগুলি প্রতিদ্বন্দ্ব, সম্পর্কের পর্যটন অতিথি বহিরাগত,    হৃদয় ত্রিপত্র বালিঘর। বদলে যেতে যেতে  তুমি কখন ব্যক্তিগত অরণ্যে গেছো? পরিচয় উপরটপকা, সম্পর্ক ওষুধ কেনে আজো।    ওপেনটি বায়োস্কোপ তুমি বিবিয়ানা,…

  • বিবেকমূল্যের দায়

    জাহিদ হায়দার   দাঁড়াতাম আমি বজ্রপাতের নিচে, সামান্য হলেও যদি তুমি নিতে বিবেকমূল্যের দায়।   দন্ড আমার, স্বপ্ন আমার তোমার করুণায় ঋদ্ধ হতো মৃত্যুর কল্যাণে।   স্মৃতির মেঘ বৃষ্টি খোঁজে সত্তার প্রান্তরে, শুদ্ধ হতো ভুল বোঝার ঋণ, পরস্পরের ফেরা।   কে আর ভোলে বাঁচার ক্ষতি ক্ষতর সন্ধিতে?

  • যুদ্ধ

    জাহিদ হায়দার   তোমার যৌবন, ধরা যাক, মান্য হবে আর বছর পাঁচেক; যদিও আমরা জানি, সকল শৃঙ্খলা বাঁচে তোমার করণে; বপনে বীজের সাথি, প্রিয়তমা শস্য তোলো তীব্র আলিঙ্গনে।   হাতে জাল, গভীর সমুদ্রে তোমার পুরুষ, বাঁকানো চাঁদের লাফ দেওয়া মাছের ধরন, হঠাৎ উধাও নৌকার গ্রীবায়। অপেক্ষার প্রতিমা সুন্দর, রাত্রি আর দিনের শ্রমিকতায়   উঠোনের রুগ্ণ…

  • স্বপ্নহীনতার দিনলিপি

    জাহিদ হায়দার   আমি দেখেছি, জন্মান্ধরাই রূপকথা আর রৌদ্রের কবি। আমাকে বলেছে, মেঘেরা মলন দেয় নীলের শস্যকে; ভোরের নদীরা জানে, প্রথম স্বপ্নের জন্মদিন কবে।   তোমাকে না দেখেই কেবল অন্য মুখে শুনে, তোমার পুরাণ সারাদিন বলে গেল তারা।   কে প্রথম স্বপ্ন দেখেছিল, নারী, না পুরুষ? নাকি এক সাপ? স্বপ্নকথা বলেছিল ঘুম ভেঙে গেলে, হয়তো…