এত হিংসা বিদ্বেষের কোন প্রয়োজন হতো
এমন রক্তাক্ত ধারাপাত মানচিত্র জুড়ে!
যদি মানুষেরা হতো শ্যামল-সবুজ বৃক্ষ
বুকভরে তবে ছিল সজীব নিশ্বাস-স্বস্তি।
বাগানে যখন দেখি পাতারা আনন্দে লুটোপুটি খায়
যে-কোনো বাতাসে, ধর্মবর্ণপরিচয়হীন গাছপালা মানুষ হবে না।
তবু গাছের স্বভাব যদি তাদের আত্মস্থ হতো – এমন আশায়হঠাৎ পাতার গন্ধে ভরে ওঠে আমার নির্জন সত্তা গহন রাত্রিতে।

Leave a Reply
You must be logged in to post a comment.