ইমদাদুল হক মিলন
-

হাসনাতভাই
নবাবপুরের মাঝামাঝি পশ্চিম দিককার এক রাস্তায় মানসী সিনেমা হল। মানসী হলের নাম তখন ছিল ‘নিশাত’। এই হলের ঠিক উলটোদিকে লোহার বিশাল একটা গেট, টিনশেডের দৈনিক সংবাদ অফিস। যতদূর মনে পড়ে তখন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ কিছুটা শুরু হয়েছে। ১৯৭৫-৭৬ সালের কথা। তখন দুটো দৈনিক পত্রিকার সাহিত্যপাতা অত্যন্ত জমজমাট। একটি দৈনিক বাংলার সাহিত্যপাতা, আরেকটি দৈনিক সংবাদের সাহিত্য…
-

বটবৃক্ষের ছায়া যেমন
আনিসুজ্জামান স্যারের সঙ্গে কবে যে পরিচয়, সে-কথা মনে পড়ে না। কবে যে ঘনিষ্ঠতা বা তাঁর স্নেহের ছায়ায় আশ্রয় মিলল, সে-কথা মনে পড়ে না। মনে হয় জন্মের পর থেকেই তিনি আমার মাথার ওপর ছিলেন। আমার দশ দিক জুড়ে ছিলেন। স্যার ছিলেন বটবৃক্ষের মতো। তাঁর ছায়ায় দাঁড়িয়ে তনুমন জুড়িয়েছে। তাঁর মুখপানে তাকালে যে-আলোর ছটা দেখা যেত সেই…
-

আলোককন্যা
জিল্লু এরকমই। যে-কোনো কথা শুরু করে ‘না’ দিয়ে। এই যেমন এখন। আমাকে ফোন করেই বলল, না না, তোকে ফোন করেছি অন্য একটা কারণে। চা শেষ করে সিগ্রেট ধরিয়েছি। বড় করে টান দিয়ে বললাম, কারণটা বল বাপ! জিল্লু হাসল। না না, ব্যাপারটা হলো তুই তো জানিসই আমি সুইডেনের বাংলাদেশ সমিতির জেনারেল সেক্রেটারি। সুইডেন নরওয়ের সব বাঙালিই…
-

অচিন ফুলের গন্ধ
‘তৃতীয় সন্তান জন্ম দিতে গিয়া আমার মায়ের অকালমৃত্যু হইল। সেই সন্তানটিও ছিল পুত্র। অর্থাৎ আমার আর একটি ভাই। মাতৃগর্ভেই তাহার মৃত্যু হইয়া ছিল। জন্মিবার আগেই মৃত্যু। পৃথিবীর আলো-হাওয়ায় আসিবার আগেই মৃত্যু। আমরা সকলে মিলিয়া খুবই শোক করিলাম। বাবাও করিলেন। তাহার পর সংসার ছাড়িয়া গেলেন। গ্রামের লোকে বলাবলি করিত, ফজল সংসার-বিলাবী হইয়াছে। বাবার নাম ফজলুর রহমান।…
-

অপূর্ব এক গোধূলিবেলা
একটা গানের কথা মনে পড়ছে, মায়া। কার গাওয়া? আরতি মুখোপাধ্যায়? অনেক দূরের ওই যে আকাশ নীল হলো আজ তোমার সাথে আমার আঁখির মিল হলো … তোমার সঙ্গে আমার আঁখির মিল হয়েছিল কবে, মায়া? ওই যে বিকালবেলা তুমি আমাকে পুকুরঘাটে ডেকে আনলে, তার আগে বললে, বাচ্চুকে পছন্দ করে বকুল, শুনে আমি কিন্তু খুব অবাক হইনি। আমি…
-

বাবার কিছু ঋণ ছিল
৫ অক্টোবর ২০১৭ সকালবেলা স্যার, একজন লোক আসছে। কোত্থেকে? বাইন্নানগর। ইয়ে মানে বানিয়ানগর। পুরান ঢাকার সূত্রাপুর এলাকা। চোখ তুলে জিন্নাহর দিকে তাকালাম। কী নাম? রশিদুল। বানিয়ানগর থেকে এসেছে শুনেই বুঝেছিলাম, রশিদুলই হবে। আমার কিশোরবেলার বন্ধু। বহু বছর তার সঙ্গে দেখা নেই, যোগাযোগ নেই। অথচ একটা সময়ে আমরা দুজন দুজনার জন্য পাগল ছিলাম। দিনের বেশিরভাগ সময়…
-

কাজী হাসান হাবিব, প্রিয়বন্ধু
নির্জন প্রান্তরের একাকী বৃক্ষের মাথায় ফুলের মতো ফুটে আছে একটুখানি চাঁদ। আর বৃক্ষতলে শুয়ে আছে একাকী এক নারী। প্রকৃতির এই তিন অপার সৌন্দর্য ছোট্ট ক্যানভাসে ধরেছিল কাজী হাসান হাবিব। আমার বন্ধু। ছবিটি আমার ঘরের এমন জায়গায় রাখা আছে, ঘুম ভাঙার পর প্রথম চোখ মেলে হাবিবের সঙ্গে দেখা হয় আমার। ঘুম ভাঙার পর প্রথমেই যে প্রিয়…
-

আবদুল আজিজের জয় বাংলা
মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর থেকে তার এই অবস্থা। মনটা সব সময় খারাপ।
-

হুমায়ূন আহমেদের কথা
হুমায়ূন ভাইকে দেখি উইংসের আড়ালে দাঁড়িয়ে শিশুর মতো কাঁদছেন। কান্নার কারণ সে-মুহূর্তে তিনি চলে গিয়েছিলেন ১৯৭১-এ
-
পর
সতেরো নীলু একটু ফাঁপড়ে পড়ল। কী বলবে ঠিক বুঝতে পারল না। তবে মুহূর্তেই ব্যাপারটা সামাল দিল। জয়িতার চোখের দিকে তাকিয়ে স্নিগ্ধ একটা মুখভঙ্গি করল। আমি আসলে কালচারাল ফিল্ডের কেউ না। আপনি যা ভাবছেন আমি ওসবের ধারেকাছেও নেই। আমি নিতান্তই একটা হেজিপেজি ছেলে। চালচুলোহীন। করি না আসলে কিছুই। পরিষ্কার বা অপরিষ্কার কোনওভাবে বলার মতোই কিছু করি…
-
পর
ষোলো এই যে দাদা, ছুনুন। দিপালী নাগের গলা মোটা ধাঁচের। পুরুষালি। মুখের দিকে না তাকালে বোঝা যায় না, পুরুষ কথা বলছে না মহিলা। তবু তার গলা শুনতে পেলেন না ওসমান গণী তালুকদার। দাঁড়িয়ে ছিলেন কাছাকাছিই, বোধহয় অন্যমনস্ক ছিলেন। তাঁর পরনে অ্যাস কালারের স্যুট, পায়ে চকচকে কালো জুতো। সাদা শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের টাই পরেছেন।…
-
পর
তেরো ইংলিশ রোডের কাছাকাছি এসে আবার জ্যামে আটকালো মাইক্রোবাস। লালুবাবু আধোশোয়া হয়েছিলেন, সোজা হয়ে বসে এদিক-ওদিক তাকাতে লাগলেন। ও খোকন, এইটা কোন জাগা? যতবারই প্রশ্ন করছেন লালুবাবু ততোবারই অতি বিনয়ী ভঙ্গিতে পেছন ফিরে তাকাচ্ছে খোকন। এখনও তাকালো। এইটা দাদা ইংলিশ রোড। বামদিককার রাস্তাটা সোজা চইলা গেছে ধোলাইখালের দিকে। তয় এখান থিকা কিছুদূর যাওনের পর বামদিকে…
