শ্রদ্ধান্জলি

  • পাঠপরিক্রমণ থেকে লেখালেখির মিলিত ঐকতান

    পাঠপরিক্রমণ থেকে লেখালেখির মিলিত ঐকতান

    হেমন্তবালা দেবীকে লেখা এক চিঠিতে রবীন্দ্রনাথ বলেছিলেন, ‘আমার জীবনটা তিন ভাগে বিভক্ত – কাজে, বাজে কাজে এবং অকাজে।’ বিষয়টি তিনি ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছিলেন, ‘কাজের দিকে আছে ইস্কুলমাস্টারি, লেখা, বিশ্বভারতী ইত্যাদি, এইটে হলো কর্তব্য বিভাগ। তার পরে আছে অনাবশ্যক বিভাগ। এইখানে যতকিছু নেশার সরঞ্জাম। কাব্য, গান এবং ছবি।’ (১৪ জুন, ১৯৩১) অনেকটা একই সূত্র ধরে…

  • অনন্য রাবেয়া খাতুন

    অনন্য রাবেয়া খাতুন

    আশফাক খান রাবেয়া খাতুন – শক্তিশালী ও সাহসী কথাসাহিত্যিক, শুধু এ-পরিচয়ই যথেষ্ট তাঁর জন্য, আর কোনো বিশেষণের বিশেষ প্রয়োজন নেই। গত শতাব্দীর পঞ্চাশ ও তৎপরবর্তী দশকসমূহে বাংলা সাহিত্যকে পরম নিষ্ঠা ও সাধনায় যাঁরা সমৃদ্ধ করে তুলেছেন তাঁদের অন্যতম তিনি। লিখেছেন দু-হাত খুলে – উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনি, কিশোর উপন্যাস, স্মৃতিকথা –    সাহিত্যের প্রায় সব শাখায় রয়েছে…

  • মকবুলা মনজুরের জীবনকালের মন্দিরা

    মকবুলা মনজুরের জীবনকালের মন্দিরা

    মকবুলা মনজুর (১৯৩৮-২০২০) আমাদের কথাসাহিত্যের গুরুত্বপূর্ণ লেখক। শক্তিশালী লেখক হয়েও তিনি এ-সময়ে তেমন পাদপ্রদীপের আলোয় আসেননি। কোনোদিন প্রচারও চাননি। প্রচারবিমুখ এ-লেখক গল্প-উপন্যাস মিলে একটা সময়ধারায় নিছক কম লেখেননি। তাঁর লেখালেখির কিছু উদাহরণ : আর এক জীবন (১৯৬৮), জলরং ছবি (১৯৮৪), অবসন্ন গান (১৯৮২), বৈশাখে শীর্ণ নদী (১৯৮৩), আত্মজ ও আমরা (১৯৮৮), অচেনা নক্ষত্র (১৯৯০), পতিতা…

  • মাটি হারে না!

    মাটি হারে না!

    সত্তরের দশকের মাঝামাঝি সময়ে আমার শ্রদ্ধেয় কবি অসীম সাহা বাংলা একাডেমির পাশেই একটা কলোনিতে সাবলেট নিয়ে থাকতেন। আজ চাকরি আছে তো কাল নেই। আমরা দুয়েকজন, আরশাদ আজিজ, আমি বা আর কেউ সেই ছোট ঘরে আড্ডা দিতে যাই। অঞ্জনা বউদি ছোট ছোট কাপে চা দেন, সঙ্গে মুড়ি, পেঁয়াজ, মরিচ, তেল দিয়ে মাখা। এ সময়টায় অসীমদা ভীষণ…

  • ওস্তাদ শাহাদাত হোসেন খানের চিরবিদায় : উচ্চাঙ্গ সংগীতাকাশের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন

    ওস্তাদ শাহাদাত হোসেন খানের চিরবিদায় : উচ্চাঙ্গ সংগীতাকাশের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন

    পৃথিবীতে আসা-যাওয়ার চিরন্তন সত্যকে মেনে নিয়ে আমাদের পথ চলতে হয়। সাম্প্রতিককালে ‘না ফেরার দেশে’ শব্দসমষ্টি ব্যবহারের আধিক্য লক্ষ করা যায়। কারো মৃত্যু হলে এই শব্দসমষ্টির ব্যবহার লক্ষণীয়। সত্যিকার অর্থে এমন কোনো দেশ আছে কি না যেখানে কেবল বিদেহী আত্মারা বসবাস করে তা কেউ বলতে পারে না। আত্মা অবিনশ্বর – এ-কথা সবাই জানেন। মৃত্যুর পরে কোথায়…

  • অরুণ সেন : শ্রদ্ধার্ঘ্য

    অরুণ সেন : শ্রদ্ধার্ঘ্য

    বাংলা প্রবন্ধ ও সমালোচনা সাহিত্যের ঐতিহাসে অরুণ সেন একজন বিশিষ্ট গদ্যকার। গত ৪ জুলাই ২০২০ তাঁর প্রয়াণ ঘটে। কবি বিষ্ণু দে চর্চা এবং বিষ্ণু দে-র জীবনীগ্রন্থের প্রণেতা হিসেবে অরুণ সেনের লেখালেখির জগতের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল। উত্তর কলকাতার জয়পুরিয়া কলেজে অধ্যাপনা করেছেন দীর্ঘদিন। একজন আদর্শ শিক্ষক হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কর্তব্যকর্ম সম্পাদনা…

  • স্মরণ : দেবেশ রায়

    স্মরণ : দেবেশ রায়

    বিশ্বজুড়ে এখন করোনা-আতংক। লকডাউনে গৃহবন্দি আমরা। এই করোনাকালে, ক্রান্তিকালে বাংলা সাহিত্য-সংস্কৃতি জগতে নক্ষত্র-পতন ঘটল। আমাদের সময়ের থেকে চিরকালের মতো নিজেকে সরিয়ে নিলেন সাহিত্যিক দেবেশ রায়। ১৪ মে, ২০২০ মধ্যরাত্রে। বয়েস হয়েছিল। সামান্য কিছু অসুস্থতাও ছিল; কিন্তু মনের জোরের অভাব ছিল না। এভাবে চলে যাবেন ভাবেননি কেউই। আমৃত্যু তিনি ছিলেন তরুণ, লড়াকু এবং প্রতিবাদী। অগণিত লেখকের…

  • মৃত্যু থেকে ঝলমলে বসন্তদিনের দিকে যাত্রা

    মৃত্যু থেকে ঝলমলে বসন্তদিনের দিকে যাত্রা

    মার্কিন যুক্তরাষ্ট্র-প্রবাসী চিলির লেখিকা ইসাবেল আয়েন্দে (Isabel Allende) চিলি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলতে গিয়ে জানিয়েছিলেন, ‘California is my home and Chile is the land of my nostalgia. My heart isn’t divided, it has merely grows longer’। দুই জায়গার কোনোটিকেই অস্বীকার করে নয়, বরং তাদের উপস্থিতির কথা স্বীকার করেই আয়েন্দে তাঁর অস্তিত্বের অভিনিবেশ…

  • মানবকথার সেকাল একাল

    মানবকথার সেকাল একাল

    গোড়ার কথা আমাদের বন্ধু মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় গত ৪ আগস্ট কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন। আমাদের কাছে খবরটা অবশ্যই আকস্মিক। ৩ তারিখে তার বাড়ি ফিরে আসার কথা ছিল। আমরা তা-ই প্রত্যাশা করছিলাম। খবর পাওয়া গেল একটা কিছু ব্যাকটেরিয়াঘটিত সংক্রমণ ঘটেছে শরীরে। সেই কারণে আরো দু-একদিন থেকে আসতে হবে হাসপাতালে। ৪ তারিখ দুপুরে খবর এলো মানবের…

  • মুর্তজা বশীরের চিত্রভুবনে ও স্মৃতিকথায়

    মুর্তজা বশীরের চিত্রভুবনে ও স্মৃতিকথায়

    মুর্তজা বশীর এই অঞ্চলের প্রথম প্রজন্মের শীর্ষ শিল্পীদের মধ্যে অন্যতম। এই সেদিন (১৫ আগস্ট ২০২০) তাঁর প্রয়াণ হলো। দীর্ঘদিন থেকে তিনি চিকিৎসকের পরামর্শে নিয়ন্ত্রিত জীবন যাপন করেছেন। আট বছর আগে একবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরে এসেছিলেন ফার্মগেট-সংলগ্ন মনিপুরিপাড়ায় নিজ গৃহে ও স্টুডিওতে। শরীরে অক্সিজেন পরীক্ষার যন্ত্র বসানো হয়েছিল। সর্বক্ষণ পরীক্ষা…

  • মুর্তজা বশীর – কেবল শিল্পের কাছেই হাত পেতেছেন

    মুর্তজা বশীর – কেবল শিল্পের কাছেই হাত পেতেছেন

    গত ১১ ফেব্রুয়ারি চিত্রচর্চা বইটি নিয়ে শিল্পী মুর্তজা বশীরের মনিপুরিপাড়ার অ্যাপার্টমেন্টে যাই – সে-দিনটির কথা খুব বেশি মনে পড়ছে। একজন বড়মাপের মানুষ, যিনি এ-দেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছেন তরুণ বয়স থেকে। ভাষা-আন্দোলনের ওপর প্রথম যে-কজন ছবি এঁকেছেন, এর নান্দনিক দিক ও চেতনার রংকে ভাষায় রূপ দিয়েছেন, তিনি তো তাঁদেরই একজন। ৮৭ বছরে এসেও সৃজনে নির্মাণে…

  • মুর্তজা বশীর : শিল্পভুবনের ব্যতিক্রমী নক্ষত্র

    মুর্তজা বশীর : শিল্পভুবনের ব্যতিক্রমী নক্ষত্র

    শিল্পী মুর্তজা বশীর বাংলাদেশের আধুনিক শিল্পচর্চার অন্যতম পুরোধা। পঞ্চাশের দশক থেকে তাঁর চিত্রকর্ম এদেশের আধুনিক শিল্পকলায় নতুন মাত্রা সংযোজন করে এসেছে। জীবনের শেষ প্রান্তে এসেও তাঁর কর্মস্পৃহা স্তিমিত হয়ে যায়নি। বার্ধক্য তাঁর তরুণ মনকে অবদমিত করতে পারেনি। এক ব্যতিক্রমী ব্যক্তিত্বের অধিকারী এই শিল্পী তাঁর মেধা ও মননকে সঙ্গী করে শিল্পাঙ্গনের চড়াই-উতরাই সাবলীলতায় পাড়ি দিয়েছেন। তাঁর…