চিত্রকলা
-
বস্তুর পরিচয়
‘ম্যাটার রিয়ালিজম’ শিরোনামে ফরিদা ইয়াসমিনের একক চিত্র-প্রদর্শনী হয়ে গেল জয়নুল গ্যালারিতে। ফরিদা ইয়াসমিন বিমূর্তবাদী চিত্রশিল্পী। বিমূর্তবাদের সঙ্গে বস্তুর ত্রিমাত্রিকতার সম্পর্কই ছিল এই প্রদর্শনীর মূল ভাব। বস্তু ও নির্বস্তুতার উপকরণগত বাস্তবতার বিষয়টি শিল্পী ফরিদা চিহ্নিত করেছেন এ-প্রদর্শনীতে। বাংলাদেশে বিমূর্তবাদের দীর্ঘ ও দৃঢ় ইতিহাস বিদ্যমান। তরুণ শিল্পী যাঁরা বিমূর্তবাদের পক্ষে ছবি আঁকছেন তাঁদের বিশিষ্টতা হবে যদি তাঁরা…
-
১১ শিল্পীর চোখে রূপলাবণ্যে বাংলাদেশ
নদীমাতৃক বাংলার শ্যামল নিসর্গ, রাঢ়বঙ্গের ঊষর জমিন, বঙ্গোপসাগরের কোল ছুঁয়ে যাওয়া অপরূপ সৌন্দর্য আর পাহাড়বেষ্টিত অফুরান সবুজের দেশ বাংলাদেশ। মাত্র সাড়ে পঞ্চান্ন হাজার বর্গমাইলের এই ছোট ভূখণ্ডে যেন সুন্দরের সব আয়োজনই উপস্থিত। এই বৈচিত্র্যময় নিসর্গের সঙ্গে জড়িয়ে আছে জীবন আর জীবনের জয়গান, আনন্দ-বেদনার উপাখ্যান, আশাপূরণ আর আশাভঙ্গের পদাবলি। স্বদেশ-নিসর্গের অপার সৌন্দর্য নিয়ে যেমন অসংখ্য কবিতা…
-
আটশিল্পীর চিত্রকর্মশালা এবং তাঁদের বহুমুখী শিল্পরচনা
ঢাকার অভিজাত চিত্রশালা শিল্পাঙ্গনে আটজন শিল্পীর চিত্রশালা নিয়ে একটি আকর্ষণীয় চিত্রপ্রদর্শনী সম্প্রতি অনুষ্ঠিত হয়। প্রথমে তাঁরা শিল্পাঙ্গনে একটি আর্টক্যাম্প বা চিত্রকর্মশালা স্থাপন করেন যেখানে কয়েকদিন যাবৎ নিজেরাই নিজেদের চিত্রাঙ্কন-সামগ্রী যেমন ইজেল, রং, তুলি সরবরাহ করে সেই জায়গায় আড্ডা দিতে দিতে গান শুনতে শুনতে চা-নাস্তা খেতে খেতে খুব আটপৌরে এবং সত্তার স্বাধীন পরিবেশে নির্দিষ্ট ছবি যাঁর…
-
সালাউদ্দীনের শহর
সম্প্রতি কাজী সালাউদ্দীন আহমেদের একক চিত্রপ্রদর্শনী অলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত হয়ে গেল। সালাউদ্দীন আহমেদ কাজ করেন শহরের ভূচিত্র নিয়ে। ফলে তাঁর ছবিতে উঠে আসে দালানকোঠার অবভাস ও স্থাপত্যশিল্পের ইমেজ। দালানকোঠার কম্পোজিশনে চলে আসে ব্যক্তিমানুষের অস্থিরতা এবং আধুনিক জীবনের নানাপ্রকার অসামঞ্জস্য। তবে আধুনিকতার এই সমস্যাগুলোকে তিনি গ্রহণযোগ্য করে তুলতে চান তাঁর নয়নাভিরাম রং এবং কোমল মনোভাবের মাধ্যমে।…
-
শিল্পী আনিসুজ্জামানের ছাপচিত্রে নগরযন্ত্রণা
একদার সবুজবেষ্টিত ঢাকা এখন কংক্রিটের অরণ্য। ঢাকার প্রধান প্রধান সব পথের পাশেই স্কাইস্ক্র্যাপার ভবনের সারি। এখন রাজপথ ছেড়ে গলিপথেও ডানা মেলছে বিশাল বিশাল ভবন। দ্রুত অন্তর্হিত হচ্ছে সবুজ। নগরীর নানা কেন্দ্রে ইট-কাঠ-রড-বালু-সিমেন্টের বিস্তার, নির্মাণাধীন ভবনের সমাহার। দখল হয়ে গেছে রাজধানীর অনেক খাস জমি, ভরাট হয়ে গেছে বেশ কটি খাল, নালা। দু-তিনদিনের বর্ষণেই জলাবদ্ধ হয়ে পড়ছে…
-
চারুশিল্পের অগ্রপথিক ও কীর্তিমান পুরুষ রশিদ চৌধুরী
শিল্পী রশিদ চৌধুরীর মরণোত্তর একক চারুকলা-প্রদর্শনী শিল্পকলা একাডেমী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু করেছে এবং বলা যায় তাদের এই প্রশংসার্হ আয়োজন সব শিল্পরসিকদের দারুণ তৃপ্তি ও আনন্দ দিয়েছে। কেননা শিল্পী রশিদ চৌধুরীর মতো জাতশিল্পীর সৃষ্টকর্মগুলো একজায়গায় একসঙ্গে দেখা একটি দুর্লভ শিল্প-অভিজ্ঞতা সবার কাছে। শিল্পকলা একাডেমীর পরিচালক শিল্পী সুবীর চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রদর্শনী সার্থকতায় পূর্ণ হয়েছে।…
-
সাঈদা কামালের কাছে-দূরে
শিল্পী সাঈদা কামালের জলরং-প্রদর্শনী শুরু হয় ধানমন্ডি চিত্রক আর্ট গ্যালারিতে ২০ আগস্ট ২০০৪। উদ্বোধন করেন প্রখ্যাত শিল্পী কাইয়ুম চৌধুরী। সাঈদার প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের বস্টন শহরে ১৯৯৩ সালে। ১৯৯৪ সালে ঢাকায় দৃক পিকচার লাইব্রেরিতে এবং ১৯৯৯ সালে জার্মানির হামবুর্গ শহরে। আলোচিত তাঁর চতুর্থ একক প্রদর্শনীতে মোট ৭৬টি জলরঙের ছবি স্থান পেয়েছে। শিল্পী এই…
-

সনাতন বিশ্বাসের জন্য দুফোঁটা অশ্রু
মানুষ তো পাখি নয় – তবু সনাতন চলে গেলেন পাখির স্বভাবে। দূরে, অচিনপুরে। তরুণ শিল্পী সনাতনের এই অসময়ে চলে যাওয়া এক ধরনের দাহ তৈরি করে। বুকের ভেতর এক চাপা যন্ত্রণা তৈরি হয়। আত্মসমাহিত এক আধ্যাত্মিক জগৎ বারবার হাতছানি দিয়ে ডাকত সনাতনকে। উদ্বুদ্ধ করত ভাবনায়, লোকজ দর্শনে, ছবি আঁকায়, গানে… মানুষ-ভজনায়। খুব বেশি দ্রুত অন্য-এক আশ্চর্য…
-

শিল্পী নাসরীন বেগম আপন পথের পথিক
সৃজনশিল্পীর জন্য সর্বদা আরাধ্য তাঁর স্বকীয় পথ। নিজের নির্মিত পথে স্বচ্ছন্দে চলাচল যেন শিল্পীর আঁকা-আঁকিকে ছন্দময় করে তোলে। শিল্পী নাসরীন বেগমের চিত্রকলায় এমন ছন্দ বিদ্যমান, যা তাঁর নিজস্ব অর্জনকেই তুলে ধরে। আর এজন্যই শিল্পীর প্রদর্শনীর শিরোনামে তাঁর নিঃশঙ্ক ও আত্মোপলব্ধিজাত বিশ্বাসী উচ্চারণ, ‘আমার আপন পথ’। এই শিরোনামেই শিল্পী নাসরীন বেগমের ষষ্ঠ একক চিত্রপ্রদর্শনী সম্প্রতি হয়ে…
-

শামসুল ইসলাম নিজামী
দীর্ঘকাল রোগযন্ত্রণার অবসান ঘটিয়ে বিদায় নিলেন শিল্পচর্চায় নিবেদিতপ্রাণ একজন শিল্পী। তিনি চারুকলার অধ্যাপক শামসুল ইসলাম নিজামী। ধর্মপ্রাণ একজন মানুষ ছিলেন, সস্ত্রীক হজব্রতও পালন করেছেন। মানবতাবাদী একজন উদার অসাম্প্রদায়িক ব্যক্তির মাঝে আপন ধর্মের প্রতি গভীর নিষ্ঠা ও আনুগত্য সত্যি বিরল। বারো আউলিয়ার চারণক্ষেত্র ও পুণ্যভূমি চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ঐতিহ্য রয়েছে। শিল্পী নিজামী মানুষকে মানুষ হিসেবেই…
-

এই মাটিতেই শেকড় খুঁজি
বড় হলরুমটার পাশের ছোট ঘরে আমি, ইউনুস, নীলু, রনি কাজ করছিলাম। সে-ঘরে তখনো আলো জ্বলছিল। একটু সামনে যেতেই চোখে পড়ল নীলুকে। বাইশ/তেইশ হাত লম্বা একটি অজগর সাপের চামড়া বিছিয়ে তার পাশে বসে গভীর মগ্ন হয়ে ম্যাগনিফায়িং গ্লাসের ওপর চোখ লাগিয়ে কী যেন দেখছে। ওকে বিরক্ত না করে বারান্দায় এসে দাঁড়ালাম। বারান্দায় টেবিলগুলোতে ছড়ানো রং, তুলি,…
-

শিল্পী জামাল আহমেদের আপন নিসর্গ ও মানব-অবয়ব
বাংলাদেশের সমকালীন চারুশিল্পে সৃজনশীলতা-বিকাশের পাশাপাশি একটি জনপ্রিয়তার ধারাও বিদ্যমান। সৃজনশিল্পীরা স্বভাবতই জনরুচির চেয়ে অগ্রসর। তা সত্ত্বেও জনপ্রিয়তাকে ধারণ করতে জনরুচির সঙ্গে কেউ কেউ নিজের সৃজনপ্রতিভাকে সমন্বিত করার প্রয়াস পান। শিল্পী জামাল আহমেদ দীর্ঘদিন এমন প্রয়াসের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। তাঁর নামে সম্প্রতি ঢাকায় একটি গ্যালারি, যাকে আর্ট শপ বলাই শ্রেয় – প্রতিষ্ঠা হয়েছে। জামালস গ্যালারি…
