চিত্রকলা

  • ওল্ড মাস্টার্স-ইয়াং ভয়েসেস প্রবীণ ও নবীনের মেলা

    ধারণাটি মন্দ নয় – এই উপমহাদেশে যাঁরা চিত্রকলার চর্চা করছেন, তাঁদের মধ্যে যাঁরা প্রবীণ এবং স্বনামে প্রতিষ্ঠিত -অর্থাৎ যাঁরা ওস্তাদ, মাস্টার্স – তাঁদের সঙ্গে যারা নতুন এবং নিজেদের প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন তাদের কাজের উৎকর্ষ, চিন্তার নতুনত্ব এবং শৈলীর অভিনবত্বের কারণে, তাদের কাজ একই সঙ্গে, একই ছাদের নিচে প্রদর্শন করা। এ কাজটি আগে বিচ্ছিন্নভাবে হয়েছে, নানা…

  • আকার ও আভাসের সূত্র

    হালিমুল ইসলাম খোকন কাজ করেন সিরামিক্স ও পেইন্টিং নিয়ে। সিরামিক্সের কাজ একটি স্বতন্ত্র সংবেদনার কাজ। এক্ষেত্রে টেকনিক্যাল দক্ষতার স্থানটি সাধারণত গুরুত্ব পেয়ে থাকে। এদেশের চিত্রকলায় সিরামিক্স শিল্পের স্থানটি এখন পর্যন্ত শিল্প হিসেবে সে-রকম প্রতিক্রিয়া তৈরি না করতে পারলেও অনেকেই চর্চা করে চলেছেন। সেক্ষেত্রে কিছু প্রচলিত গৎবাঁধা ভঙ্গির চর্চাই এখানে হয়ে থাকে। এছাড়া এ মাধ্যমে কাজ…

  • বিন্দু-রেখার সংলাপ

    শিল্পী ফকরুল ইসলাম কাজ করেন ইমেজ নিয়ে। ইমেজ মূলত প্রকৃত বস্তুর অবভাসকেই বোঝায় বা ইঙ্গিত করে। ফলে ফকরুল ইসলাম অবভাসনির্ভর চিত্রকলার চর্চা করে থাকেন। ইঙ্গিতময় এই চিত্রধারার রেখা-রঙের পরিধি বহু অর্থে বিস্তৃত থাকে। যার ফলে মনে হয় অর্থের যে-প্রচলিত অর্থ আমরা ধারণ করি সেই ধারণ বস্তুর সঙ্গে এই উৎপাদিত বস্তুর মিলন বা সংঘাত হয়ে থাকে,…

  • বাংলাদেশ ও ভারত-শিল্পীদের যৌথ চিত্রপ্রদর্শনী

    গত ডিসেম্বরের শেষ দিনের ঠিক একদিন আগে থেকে এ বছরের প্রথম মাসের ১০ তারিখ পর্যন্ত ধানমন্ডির শিল্পাঙ্গন চিত্রশালায় বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিস্থানীয় যশস্বী শিল্পীদের বন্ধন নামে একটি চিত্রকর্ম-প্রদর্শনী হয়ে গেল। সাউথ এশিয়ান কম্যুনিটি অফ আর্ট অ্যান্ড কালচার নামক প্রতিষ্ঠান সাকাক, শিল্পী মাকসুদুল আহসান যার অন্যতম প্রতিষ্ঠাতা-সদস্য, তাঁর ঐকান্তিক উৎসাহ এবং কর্মোদ্যোগে বিশেষভাবে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ…

  • লিপি: দেয়ালের কান

    আমরা এমন এক বাস্তবতার মধ্যে বসবাস করি, যার অর্থ বহুমাত্রিক এবং জটপাকানো । সভ্যতা যত জটিল হচ্ছে ততই হয়ে উঠছে বিতর্কিত। এই বিতর্কিত সভ্যতার ফলাফল কী? অসৎ রাজনীতি, যুদ্ধ, অভাব, টেকনলজির প্রতিযোগিতা, মার্কেট ফোর্স অর্থাৎ পুঁজিবাদের নিকৃষ্টতম উদাহরণের মধ্য দিয়ে প্রবাহিত হতে হচ্ছে আমাদের, যেখানে সাংস্কৃতিক আগ্রাসন থেকে শুরু করে মনোবিকারগ্রস্থ অর্থনৈতিক প্রতিযোগিতা সবই নিয়ন্ত্রিত…

  • ইফতেখার স্পেসের খেলা

    মানুষ জায়গা খুঁজে ফেরে। খোঁজে আবাসন, কাজের জায়গা, চায় নিরাপত্তা । অন্যের হৃদয়-জমিনে নিজের জায়গা নিশ্চিত করতে চায়। চার দেয়ালের ভেতর থেকে বেরিয়ে তার ভালো লাগে উন্মুক্ত প্রান্তর, আবার চার দেয়ালের অভ্যন্তরে ফিরতেও উন্মুখ হয় তার অন্তর। মানুষ ভালোবেসে সংসার গড়ে, সংসার একাধারে হয়ে ওঠে তার সুখ ও অসুখের স্থান। অসুখের পাল্লা ভারি হলে সে…

  • রনজিৎ: মূর্ত-বিমূর্তের সম্মিলন

    শিল্পী রনজিৎ দাসের বয়স আটচল্লিশ বছর । এর মধ্যেই তিনি পনেরোটি একক চিত্র-প্রদর্শনীর আয়োজন করেছেন । সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় চিত্রশালা শিল্পাঙ্গনে তাঁর একক চিত্র-প্রদর্শনী শেষ হয়েছে। এই শিল্পীর সৃষ্ট ছবির ভাষা, বিষয়, গঠন, শৈলী, রং-লেপন, বুনন, পরিসর-সজ্জা – সবকিছুই নতুন এক অভিজ্ঞতার সন্ধান দেয়। বাংলাদেশের শিল্পজগৎ বর্তমান সময়ে বেশ পরিপূর্ণ এক স্বয়ম্ভু এবং পৃথক পরিচয়ে…

  • অস্তিত্বের মুখমণ্ডল

    কালিদাস কর্মকারের ‘এলুভাল ফেসেস-টু’ প্রদর্শনী সম্প্রতি উত্তরার ‘কায়া’ গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। কালিদাস কর্মকার আমাদের দেশের চিত্রকলার একজন অতি গুরুত্বপূর্ণ শিল্পী। তাঁরচিত্রকলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তিনি ইমেজ ও দৃশ্যবস্তুর স্বতঃস্ফূর্ত বিক্রিয়ায় বিশ্বাস করেন এবং সেভাবেই তাঁর নিজের মানস- জগৎকে বিনির্মাণ ও পুনর্র্নিমাণ করে থাকেন। তাঁর কাজে বিমূর্ত ভাষার যেমন সব্যাখ্যা রাখার প্রয়াস থাকে তেমনি ফিগারেটিভ চিত্রকলার…

  • শিল্পাচার্যের গ্রন্থ-অলংকরণের সন্ধানে

    বছর সাতেক আগে এক বিকেলে অন্নদাশঙ্কর রায়ের সঙ্গে দেখা করতে গিয়েছি তাঁর আশুতোষ চৌধুরী এভিনিউয়ের আবাসে। সেখানেই দেবকুমার বসুর সঙ্গে আলাপ। সেদিন সেখানে পি.ই.এনের সভা ছিল। পি.ই.এনের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ছিলেন অন্নদাশঙ্কর, আর দেবকুমার তার সম্পাদক। অন্নদাশঙ্করই পরিচয় করিয়ে দিলেন। নানা বিষয়ে বেশ কিছুক্ষণ আলাপ হলো দেবকুমারের সঙ্গে। আলাপের এক ফাঁকে তিনি জানালেন, ‘গ্রন্থ-জগৎ’ নামে…

  • জয়নুলকে ছবি আঁকতে দেখেছি

    শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রচর্চায় যেসব বিভিন্ন পর্যায় রয়েছে, তার কয়েকটি ছবি আমি সচক্ষে আঁকতে দেখেছি। এই দেখাকে আমি বিরল অভিজ্ঞতা জ্ঞান করি এবং গর্বিত হই। ছাত্রাবস্থায় ক্লাসরুম-স্টাডির শিক্ষক হিসেবে মাঝে-মধ্যে পেয়ে যেতাম তাঁকে। এমনিতে তিনি আর্ট কলেজের অধ্যক্ষ থাকায় ক্লাস নিতেন না। নেওয়ার সময়ও পেতেন না। কিন্তু কোনো কোনো সময়ে শিক্ষকের অনুপস্থিতিতে হঠাৎ হঠাৎ বিভিন্ন…

  • জয়নুলের হাতে অন্য তুলি

    তখনো আমি স্কুলের ছাত্র। ওপরের ক্লাসের। প্রথম জয়নুল আবেদিনের ছবি দেখি ওই সময়ে। ছাপা ছবি। কোন পত্রিকায় আজ আর তা মনে নেই। সাদাকালোতে ছাপা ছিল ছবিটি। নাম ছিল ‘অপেক্ষা’। ব্রহ্মপুত্র নদীর তীরে নৌকোর জন্যে ফেরিঘাটে অপেক্ষমাণ যাত্রী। নদীর ওপারে কুয়াশাবিলীন অস্পষ্ট তটরেখা। একঝাঁক পাখি আকাশে উড্ডীয়মান। নদীর মাঝখানটায় একফালি চর। চরে একসার নৌকো বাঁধা। এপারে…

  • শিল্প শেষ আশ্রয়

    জয়নুল আবেদিন চোখে যা দেখেছেন তা-ই তাঁর কাছে বাস্তব। প্রতিভাস মাত্র দৃশ্যমানতার সীমাহীন স্পেসের সঙ্গে যুক্ত। এই যুক্ততার মাধ্যমে তিনি নিজে অভিজ্ঞ হয়েছেন তাঁর কল্পনা ও ভাবনার স্পেসের সঙ্গে। এই দুই স্পেসের সম্পর্ক – খুব সম্ভব একই বিষয় কিংবা বস্তুর বিভিন্ন ফর্ম। দুই স্পেস থেকে তিনি নির্মাণ করেন অর্থ। যখন তাঁর দিক থেকে প্রতিভাস ও…