ছোট গল্প
-

লাল টিপ
আঁতুড়ঘরে ঠাঁই হওয়ার পর থেকেই স্বপ্নটি বন্যার ওপর জেঁকে বসেছে। কেবল রাতের ঘুমের মধ্যেই যে স্বপ্নটি সে দেখে তা নয়, দিনের বেলায়ও, একটু তন্দ্রার মতো এলেও, একই স্বপ্ন দেখে বন্যা দাই। চোখে ঘুম কি তন্দ্রা ভর করলেই মানুষ স্বপ্ন দেখে কিনা, তাও আবার প্রতিদিনই একই স্বপ্ন; বন্যার তা জানা নেই। দিন সাতেক হলো বন্যা দাই…
-

সাদা বরফের ওপরে লাল রঙের রেখা
ইংরেজি থেকে অনুবাদ : ফয়েজুল আজিম তখন সবে সন্ধ্যা নেমেছে। দিনান্তে গোধূলির রক্তাভা পশ্চিমের আকাশ থেকে একেবারে মিলিয়ে যায়নি। প্রায় নির্জন মহাসড়কে ঝড়ের বেগে গাড়ি চালাচ্ছিল এক তরুণ যুগল। তারুণ্যের বুনো গন্ধমাখা যুগল সদ্যবিবাহিত দম্পতি। কনে নীনা দেকোন্তে আর বর বিলি সানচেজ। মাদ্রিদ শহর থেকে যাত্রা শুরু করে তাদের বর্তমান গন্তব্য স্পেন সীমান্ত। সীমান্ত-চৌকিতে পৌঁছার…
-

খাম
‘খামটা বুঝে নিন ভাইজান। পিস্নজ এখনই দেখবেন না। শুধু নিয়ে আমাকে কাইন্ডলি মাফ করে দেবেন।’ ‘কীসের খাম স্যার? কিছু তো বুঝছি না!’ ‘বুঝলেন না? ওই যে সেই বড় ব্রিজের ব্যাপারটা …’ ‘ও … সেই কালিদহের ব্রিজটা? কিন্তু স্যার, ওটা তো আপনাকে খুশি হয়েই দিয়েছিলাম। আপনি তো আর চেয়ে নেননি।’ ‘না মিলন সাহেব। না চাইলেও আমার…
-

শীৎকার
ছোট ছোট লাফ। ছোট লাফে ছোট বাধাগুলো ঘোচানো। বাধা মানে ঝামেলা, ঝঞ্ঝাট। এই করো, সেই করো – এটা আনো, সেটা আনো বা এখানে যাও, সেখানে যাও। কিছুই করা হয় না। যাওয়া হয় না বা আনতেও ইচ্ছা করে না। ফলে জমে যায়। সেই ঝকমারিতে থাকার ফ্যাকড়া। ফেলে রাখা কাজে ফ্যাসাদ বাড়ে। পুরনো খবরের কাগজ সত্মূপাকার। একটা…
-

টুইংকল টুইংকল লিটল স্টার
তোর মুখটা ফটোজেনিক। ক্যামেরায় তোর চেহারাটা ভালো আসে; কিন্তু আর কিছু নেই তোর। এতদিন পর এই কথার মানে কী? রেজানুর বলল, তুই শর্ট, বেশ খাটো, মোটা ধাঁচের ফিগার। ক্যামেরায় গোলগাল লাগে। হিমি বলল, তো? তোর গলাটা হাস্কি, কথার শব্দগুলো ভেঙে ভেঙে যায়, হার্ড লাগে। ইমোশন দানা বাঁধতে পারে না। তুমি তো বলতে, আমার চেহারায় একটা…
-

লিটনের গঙ্গা-দর্শন
গরুগাড়ির কাফেলা। সাত-সাতখানা গরুর গাড়ি। পরপর এগিয়ে চলেছে শালবনের ভেতর দিয়ে। আসছে রাঢ় থেকে। যাবে বাগড়ি। নদী পেরোবে। ভাগীরথী নদী। লোকে বলে ‘মা-গঙ্গা’! যার অনেক গল্প শুনেছে লিটন। কখনো চোখে দেখেনি। আজ দেখবে। এতদিন পুকুর দেখেছে – রখিদ, টুটিকাটা, আকারপুকুর। দিঘি দেখেছে – পোঁপাড়ার সাগরদিঘি। খরার সময় জল কমলে সেই দিঘির মধ্যেকার মন্দিরের চূড়া জেগে…
-

বেকার দিনের দায়
কেদারুর এক হাতে গরুর দড়ি, অন্য হাতে গরু খেদানোর চিকন লাঠি, ঠোঁটে জ্বলন্ত বিড়ি এবং ঘাড়ে বছরচারেকের নাতি, যার হাত দুটি পেঁচিয়ে রেখেছে কেদারুর কাঁচা-পাকা চুলের মাথাটা। পাকা রাসত্মায় তিন প্রাণীর অভিন্ন লক্ষ্য ছুটে চলা দেখে পড়শি এক গেরস্ত জানতে চায়, ‘দুইটাকে নিয়া যাইস কই কেদারু?’ ঠোঁটের বিড়ি প্যান্টিধরা হাতে নিয়ে কেদারু জবাব দেয়, ‘ঢাকা…
-

ঝর্ণাকুচি
লম্বা চেহারায় ছাই রঙের জিন্সের ফুল প্যান্ট। পায়ে স্নিকার। পকেটওয়ালা নীল টি-শার্টের বোতাম এঁটেই ঘরের চৌকাঠ ডিঙোয় ষাট-বাষট্টির কলেস্নাল, ‘বিদিশা এবার দরজাটা বন্ধ করো।’ আবাসনের এদিকটায় পিচঢালাই পথের দুপ্রান্ত ধরে পরপর বকুলগাছ বেশ লম্বা হয়ে দোতলা ছুঁইছুঁই! ফলে রাস্তায় পোস্টের আলো ডালে-পাতায় আটকে ওপরে সিঁড়ি-বারান্দাটা ঝাপসা-আঁধার। সেই আঁধারে মাথাভর্তি কোঁকড়ানো সাদা চুলে নিজেও খানিক আলো…
-

রাজনীতি
দিনটা যদি শুরু হয় ঝগড়া দিয়ে, তবে তা শেষ হতে হবে সেক্স দিয়ে – দাম্পত্যের এটাই নিয়ম। রুমানার সঙ্গে সংসার শুরুর কদিনের মধ্যেই আমি তা বুঝে গেছি। আর আমার মনে হয় ঠিক এ-কারণেই ভাঙবো-ভাঙবো করেও আমাদের সংসারটা আজ বারো বছর হয়ে গেল, টিকে গেছে। আসলে সংসারে এত ছোট কিছু থেকে বড় বড় পাহাড় ভেঙে পড়ে…
-

বংশীধরের বিপদ
বংশীধর থানায় যতই ডাকসাইটে সিংহমার্কা দারোগা হোক বাড়িতে কিন্তু মিউমিউ মিনি বেড়াল। ঠাকুরঘরে চটি পরে ঢুকলে, কোনোদিন ছোট মাছ না খেতে চাইলে, করলাসেদ্ধ থালার তলায় রেখে দিলে, বা ঠাকুর নমস্কার না করে বাড়ি থেকে বেরোলে, কদিন আগেও দু-চারটে কানমলা, চাঁটি, হাতপাখার ধপাধপ পড়তই। কুচুটে লোকে বলে, কিছুদিন আগেও বংশীধরকে বারান্দায় এক পায়ে বা কান ধরে…
-

মুন্নী
সাতচল্লিশের দেশভাগের পর ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে দিনাজপুরে এসেছিল উর্দুভাষী আরিফ হাশমীর পরিবার। পরে দিনাজপুর শহর ছেড়ে পরিবারটি ঠাকুরগাঁওয়ে চলে আসে। উনিশশো একাত্তর সালে ওরা ঠাকুরগাঁওয়েই থাকত। হাশমী সাহেবের হার্ডওয়্যারের দোকান ছিল রেলস্টেশনের পাশে বাজারে। ঠাকুরগাঁও শহর ছাড়াও পঞ্চগড়, দেবীগঞ্জ এসব জায়গায় ওর পাইকারি দোকানের মাল চালান যেত। তাই ব্যবসাটা বেশ জমজমাটই ছিল হাশমী সাহেবের।…
-

কফি হাউসের সেই আড্ডাটা
কলেজ স্কয়ারকে কলকাতার করোটি বলা যায়। আজকাল আবার বিজ্ঞানী-মন্তব্য – হৃদয় নেই। মানব আচরণের সবকিছু মস্তিষ্কজাত। নিউরনের বিভিন্ন অংশের ক্রিয়াকর্ম। সুতরাং ওপেন হার্ট সার্জারি করে হৃদয় বিয়োগ করা যুক্তিযুক্ত। আসলে এই স্কয়ারে মস্তিষ্কেরই প্রাধান্য। পাশে কলকাতা বিশ্ববিদ্যালয়, উত্তরে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, বইয়ের আড়ত। পুবে মহাবোধি সোসাইটি, বিনোদনের ব্যবস্থাও অনেক। বাঁধানো পুষ্করিণী। সকাল-বিকেল হণ্টন-যোগ। বিদ্যমান বিদ্যাসাগরের…
