April 2005

  • অনন্ত তোর চোখ

    তুই এসেছিলি কবে টের পাইনি একটু, নিদ্রাহীন রাতে, নাকি ঘুমে অচেতন ছিলাম! তেমন হয় না এই জীবনে – আমার বুকের রক্তে ভেসে গেছে হাত, দেখিনি তো তোকে আর তীক্ষè চোখে বিদ্ধ করেছিস – তবু কেন জানে না বিনষ্ট মন! রাতে এসে চুপি চুপি চুম্বনের রেখা দিলি অতৃপ্ত এ ঠোঁটে? চোখ বুজে এক মুঠো ফুল দিলি,…

  • পথ

    পথে প’ড়ে থাকা সবটুকু ধুলোকাদা গায়ে মাখি সারা দিনভোর রোদে বর্ষায় পথে পড়ে থাকি। পথ নিয়ে যায় অজানা ঠিকানা অচেনা দেশের ঘরে কানে লেগে থাকে পাখিদের ডাক নদীর মাতম মানুষের মতো স্বরে আকাশপথেও ছুটেছি কখনো দেশান্তরে। পথের ক্লান্তি পরিশ্রমের ঘামের লবণ সর্বশরীরে সাদা হ’য়ে থাকে ফুলের গন্ধে ভরে থাকে মন। সারাটা জীবন পথেই রয়েছি কাঁটা…

  • আমি কখনো বৃক্ষ হতে পারবো না

    আমি শৈশবে বানস্পত্য বৃক্ষের একটি চারা পুঁতেছিলাম আশৈশব তার খেদমতগারি করে রোপিত স্থলে প্রাত্যহিক নিয়মে জৈব সার আর মাটির স্বল্প গভীরে চলে-যাওয়া শেকড়ে তেষ্টার জল ঢেলে স্থাণুবৎ এই চারা গাছটিকে ব্যায়ামাগারের মতো পরিচর্যায় সবল ও স্বাস্থ্যবান একটি বৃক্ষে পরিণত করে তুলতে সক্ষম হয়েছি এখন তার উচ্চতা আমার পাঁচ ফুট দশ ইঞ্চি খর্বকায় শরীর ছাড়িয়ে যেন…

  • কবির হৃদয়

    চেতনার ঢেউ থেমে যেতে কবির দু চোখ আকাশে দেখল পুড়ছে সতেরো শো তেরোটি হৃদয়বতী তারা যা থেকে অঙ্কুর জন্ম নেবে কি না নেবে! তিনি কান পেতে রয়েছেন – তুমি কিছু বলো। জাগরণময় এক ঘুম-শেষে ঘোর স্বপ্নে উজ্জ্বল চওড়া পাড় বাসন্তি শাড়ির ঝলকানি গায়ত্রী মন্ত্রের ভূঃ ভুবঃ স্বঃ। নিঃসীম বেদনা নিয়ে যত খুশি ভাবো যত খুশি…

  • কবিতা-মোহর

    কোটিবর্ষব্যাপী শুধুই নিরঙ্কুশ শক্তি হয়ে, খুঁজেই চলেছি তথাপি এই ধরিত্রী, ঐ অন্তরীক্ষের সকল জ্যোতিষ্কমালা অস্বীকার করেই চলেছে, ‘তুমি যা চাও তা নেই, কখনো হয় না’ অনাদি মৃত্তিকার ভ্রƒণরাশির ধুলোর মোহর হয় না হয় না নীহারিকাপুঞ্জের জ্যোতির্ময় কণিকা-মোহরও মহাজাগতিক প্রত্নখনির পাথরের মলাট খুলে খুলে পরতের পর পরত ছেনে-ছেঁকে বারবার দেখেছি কোথাও তোমার খেয়ালি শখের সেই মোহর…

  • এক ধরনের খেলা

    ছেলেবেলায় একদিন খুলনায় আমাদের বাড়ি থেকে আমাকে যেতে হয়েছিল কুড়ি মাইল দূরে আর এক গ্রামে। আমার মামার বাড়িতে, একটা শুভ কাজের আয়োজনের অংশ হিসেবে। যাত্রাটা ছিল অশুভ। নদী পার হয়ে রূপসা রেলস্টেশনে পৌঁছে দেখি ট্রেন ছেড়ে গেছে। রেললাইন ধরে টানা পনেরো মাইল কাঁচা রাস্তা একা হেঁটে যেতে হলো। কাজ সেরে বাড়ি ফিরছিলাম নদীপথে, নৌকোয়। কিছু…

  • ষাটের দশকের সেই সময়

    আমি সেই সময়ের কথা বলছি, যখন আমরা সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ষাটের দশকের শুরু। আমাদের বৌদ্ধিক-সাংস্কৃতিক পরিমণ্ডলে আজকে যা-কিছু দৃশ্যমান তার বীজবপনের সময়, আমাদের জাতিসত্তার বিকাশ ও বিবর্তনের সময়, আমাদের আত্মপরিচয়ের অবয়ব-ধারণের থরথর কম্পমান সময়। একটি রুদ্ধকণ্ঠ সমাজের বিবরে পচনের পঙ্কে পা রেখেও আমরা উদ্বেল হয়ে উঠতে পারতাম অনেক পরিচর্যায় লালিত এক অনাগত উচ্চকিত…

  • আবু সাঈদ তালুকদার মৃৎশিল্পই ছিল যাঁর সার্বক্ষণিক ধ্যান

    বড় অকালে এ-পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন বাংলাদেশের আধুনিক মৃৎশিল্পের অন্যতম প্রধান সংগঠক আবু সাঈদ তালুকদার। (১৯৫৪-২০০৫)। তাঁর এমনতরো বিদায় পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী সকলের কাছেই ছিল অকল্পনীয়, অনাকাক্সিক্ষত। দুরারোগ্য ব্যাধির আক্রমণে তিনি যে নিঃশেষিত হতে চলেছেন, ঘাতকব্যাধি যে তাঁর ভেতরটাকে পুরোপুরি ক্ষয় করে ফেলেছে, তা তাঁর মৃত্যুর এক সপ্তাহ আগেও তাঁকে দেখে, তাঁর সঙ্গে…

  • আবিদ আজাদের অপ্রকাশিত একগুচ্ছ কবিতা

    আমার মাফলারগুলি উড়ে যাক মাফলারের বনে আমার মাফলারগুলি আজ ঝরে ঝরে পড়ছে দূরে … উত্তুরে হাওয়ার টানে, কুয়াশায়, শীতের গলায় – ঝরুক পাতার মতো, ঝরুক দূরের স্ট্রিটে, লেনে আমি শুনব বসে তাদের অস্পষ্ট স্বর কান পেতে আমার নিজের বুকে – শোঁ শোঁ শব্দে অজস্র মাফলার নামছে পাখির মতো ঝাঁকে ঝাঁকে, নামুক ফুটপাতে – বিকেলের পিলারের…

  • আবিদের চলে যাওয়া

    সাম্প্রতিককালে শহরবাসী গড়পড়তা বাঙালির জীবনের উদ্যম এবং যৌবনের পরিধি পঞ্চাশ ছাড়িয়ে গেছে, ষাট-সত্তরেও লেখক-শিল্পীরা যথেষ্ট তেজোবান থাকেন – আয়ুর এই উজ্জ্বল অগ্রগতির যুগে সদ্য পঞ্চাশ-পেরোনো কোনো সৃষ্টিশীল এবং সচল কবির চলে-যাওয়া মেনে নিতে কষ্ট হয়। যারা তাঁর কাছের মানুষ, তাঁর জীবন ও কবিকৃর্তির উত্তরোত্তর বিকাশের সাক্ষী, তাদের কাছে এই আকস্মিক বিদায় ঝলমলে হেমন্তের ভোরে বজ্রাঘাতের…

  • প্রযত্নে নিতল নীল

    অনেক জন্মের ঘোর, অনেক মৃত্যুর ঘোর; মেয়েটিকে সে সেইদিন স্পর্শ করে । তখন আকাশছোঁয়ার স্বপ্ন দেখতে দেখতে স্থির হয়ে গেছে তারা দুজন। তবুও তাদের পায়ের পাতা লেগে আছে মেঝের ওপর। এ-শহরে এই মেঝেই মৃত্তিকা- প্রাচীন গ্রিক উপাখ্যানের। সেই মৃত্তিকায় পা রেখে তারা একজন আরেকজনের হতবিহ্বলতার ঘ্রাণ নিচ্ছে। আর জানালা দিয়ে পরাজিত আকাশ ধেয়ে আসছে তাদের…

  • সাড়ে বারোটায় রান্না শেষ হচ্ছে

    গত রাতে রূপঙ্কর-আর মহুয়ার পাশে শোয়নি। একটা সিনেমার সিডি এনেছিল, ‘ইন দ্য মুড ফর লাভ’। দেখবে ভেবে পাশের ঘরে আস্তানা গেড়েছিল। একটা বইয়ের প্রেমে পড়ে যাওয়ায় সিনেমাটা আর দেখতে শুরু করতে পারেনি। বই পড়তে পড়তে মাঝরাতে ঘুমিয়েও যায়। ভোরে একবার ঘুম ভাঙে আজানের শব্দে। ভোরে এই আজানের শব্দটাকে নিতে পারে সে। পাশেই মুসলমান মহল্লা। এ…