April 2005
-
নিবেদন
একটু বড় হয়ে একটা কথা মাঝে মাঝে শুনতাম, জেনারেশন গ্যাপ। স্কুলের শেষদিকে শব্দদুটোর মানে আমার কাছে এইরকম দাঁড়ালো, এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের ফারাক। আমি তখন থাকতাম জলপাইগুড়ি শহরে, পিতামহের কাছে। আমার যখন চার বছর বয়স, তখন তিনি চা-বাগানের চাকরিতে অবসর নিয়ে শহরে চলে এসেছিলেন। সঙ্গে ছিলেন ওঁর বিধবা মেয়ে, আমার বড় পিসিমা আর নাতি,…
-
ভাস্কর নভেরা আহমেদ
১৯৬৮ সালের শেষদিকে ব্যাংককে নভেরা আহমেদের একক প্রদর্শনী হয়। ব্যাংককের অলিয়ঁস ফ্রঁসেজ ও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে এবং এর প্রধান উদ্যোক্তা ছিলেন সৈয়দ মহম্মদ আলী। তিনি তখন ‘ব্যাংকক পোস্ট’-এর ম্যানেজিং ডিরেক্টর। এই প্রদর্শনীর প্রায় চারবছর আগে থেকেই নভেরা প্যারিসে বাস করছিলেন এবং বেশকিছু ব্রোঞ্জের কাজ করেছিলেন। এই কাজগুলি নিয়ে তিনি প্যারিস…
-
সময়ের সত্যরূপের শিল্পী
ঢাকা শহরের পথের পাশে অবিচল নিশ্চলভাবে দাঁড়ানো গাছগুলো সব ধুলোয় ধূসর। হঠাৎ বৃষ্টিতে কখনো উদ্ভাসিত হয়ে ওঠে সেগুলোর সহজাত সবুজ রং। আবারও নির্মম কালো ধোঁয়ায় হারিয়ে যায় তাদের গাছসুলভ সৌন্দর্য। একপাশে বড় বড় অ্যাপার্টমেন্ট আর ইলেকট্রনিক বিলবোর্ডের তীব্র মডার্ন উপস্থিতি, ঠিক পাশেই টিনের চালে ঝলক মারে রোদ। ইগড গাড়ির পাশাপাশি রিকশার ভিড়। সবমিলিয়ে প্রাত্যহিক জীবনে…
-
সময়ের বাস্তবতা ও নারীশিল্পীদের ‘সাঁকো’
শিল্পকলার ইতিহাসে নারীশিল্পীদের অবস্থান কেমন? প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত যত শিল্পী পাদপ্রদীপের আলোয় এসেছেন, তাতে নারীশিল্পীদের সংখ্যাটাই-বা কী? এইসব প্রশ্ন যতই মস্তিষ্কে এসে নাড়া দেয়, ততই যেন ভেবে কূল পাই না। রেনেসাঁর শিল্পী লিওনার্দো, রাফায়েল, বতিচেল্লির পাশাপাশি কোনো নারীশিল্পীর নাম উচ্চারিত হয় না কখনোই। তবে ওইসময়ে এমন কোনো শিল্পী কি ছিলেন না,…
-
জাতীয় চারুকলা প্রদর্শনী
এদেশে যে-কটি বড়মাপের শিল্পকর্ম-প্রদর্শনী দেখার জন্যে শিল্পী ও শিল্পরসিকরা আগ্রহ নিয়ে অপেক্ষা করেন, তার একটি হচ্ছে জাতীয় চারুকলা প্রদর্শনী। এদেশের নবীন ও প্রবীণ শিল্পীদের শিল্পকর্ম নিয়ে দ্বিবার্ষিক এই প্রদর্শনীর আয়োজন করে শিল্পকলা একাডেমী। আমাদের আধুনিক শিল্পচর্চার রূপ-পরিবর্তনের ধারার গতি ও প্রকৃতি প্রতিফলিত হয় এ-প্রদর্শনীতে। গত ১২ মার্চ থেকে শিল্পকলা একাডেমীর গ্যালারিতে মাসব্যাপী ১৬তম জাতীয় চারুকলা…
-
আমিনুল ইসলাম ও তাঁর চিত্রজগৎ
বাংলাদেশের চিত্রশিল্প-জগতের প্রথম সারির একজন পরিপূর্ণ আধুনিক শিল্পী, দেয়ালচিত্রী, শিক্ষক এবং শিল্প-লেখক হচ্ছেন চুয়াত্তর বছর বয়সী চির-তরুণ আমিনুল ইসলাম। আজ থেকে ৫২ বছর আগে তিনি চারুশিল্প ইনস্টিটিউট থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে এখন নিজেই একটি ইনস্টিটিউশনে পরিণত হয়েছেন। এদেশের আধুনিক চিত্রশিল্পের বিকাশ, প্রচার, প্রয়োজনীয়তা এবং প্রতিষ্ঠার বিষয়ে তিনি একজন অন্যতম কাণ্ডারি। চিত্রশিল্পসৃষ্টিতে যেমন তাঁর অপরিসীম…
-
কথোপকথন : বোর্হেস ও ভিক্টোরিয়া ওকাম্পো
হোর্হে লুইস্ বোর্হেস ও ভিক্টোরিয়া ওকাম্পোর বিশেষ কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। প্রথম জন আর্জেন্টিনা তথা গোটা লাতিন আমেরিকান কথাসাহিত্যের একজন পথিকৃৎবিশেষ, যিনি বিশেষ করে ছোটগল্পকে প্রায় দর্শনের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং যাঁর হাতে স্প্যানিশ গদ্য পেয়েছিল তার সর্বোচ্চ প্রতিষ্ঠা। ভিক্টোরিয়া ওকাম্পো সেই আর্জেন্টিনারই আরেক কৃতী নারী, যিনি একাধারে ছিলেন উচ্চাঙ্গের…
-
নীল পাহাড়ে নৃত্যরত সবুজ বালক
বিষণ্নতা খেলা করে আগুন ও বৃষ্টির ভেতরে কী সুন্দর দূরগামী ট্রেনে চড়ে তুমি চলে যাচ্ছো অতীত গ্রামে পুড়ে যায় নিত্য মন। স্রোতের ডালে ভিন্ন সুরে গান করে অচিন পাখি। কীর্তিনাশার কূলে কে নির্জনতার গান গায়? মেঘের শরীর থেকে ভেসে যায় অনন্ত স্মৃতি, হু হু ক্রন্দন ঘনঘোর বর্ষায় কোথাও কেউ নেই একথা সত্য একদা তুমি ছিলে…
-
বাণিজ্য-বালিকা
কে তোকে এনেছে এখানে বল্ বাণিজ্য-বালিকা! সারা গায়ে সমসৃণ পরিমার্জনার ছাপ, চোখে দাঁতে কামনার মদির বিলাপ, শরীর যতটা ঢাকা তার ঢের বেশি না-ঢাকা সুষমা, দুই হাতে দশ হাতে নিজেকে বিক্রয় করো নিজেকে বিলাও, রাত বেশ গাঢ় হলে ঘরে ফিরে আসো পরিশ্রান্ত নিঃস্ব বিকিয়ে-যাওয়া মেয়ে, নিজের ঘরের দিকে ফেরো সেইখানে জন্মদাত্রী অপেক্ষায় আছে, প্রতীক্ষায় রাত জাগে…
-
বৃদ্ধাশ্রম
সমস্ত নক্ষত্র আমি মুখ থেকে মুছে ফেলি উন্মাদের মতো। ব্যতিক্রম হয়ে থাক পুত্র কন্যা, গর্বের সমুদ্রনীল ফিতে, উজ্জ্বল পালক কিছু, অথবা আগুনঝরা পদকের হীরে। তাপ্পিমারা দিনগুলি একমাত্র দেহরক্ষী, প্রিয়তম সুখ। কাঁকড়ার করাত কণ্ঠে চেপে বসে, কাবাব তৈরির শিক-ও যেন এফোঁড় ওফোঁড় করে স্বপ্নগুলি, তুমি ছিলে সহজ ঘাতক গায়কের, চোখে আর বৃষ্টি নেই, বৃদ্ধাশ্রম জাঁকিয়ে বসেছে।…
-
আমার হাসতে হবে আরও
শশীর যে বিষণ্নতা ঘুচিবার নয় আমার হাসতে হবে আরও অনেক ক্রিকেট বাকি আমার নিজের কারো কারো দুটি বই আর দুটি বই আরও বই আসবার আগে বন্য চিলের ঠোঁট কী লাগসই! আবার বলার আগে আরও দুটি গান শুনে যান শশীর তো বিষণ্নতা ঘুচিবার নয় মনে হবে ছন্দ, হবে কাঁটা শেষ হচ্ছিল নাকি আরম্ভ হচ্ছিল ঝগড়াটা? আমার…
-
সীগালের ঠিকানা
উত্তর সাগরের সাদাকালো এইসব সতেজ সীগাল কেন যে এখানে এই ব্যতিব্যস্ত বিমানবন্দরে সারাদিন ঘুরঘুর করে আর ধাতব পাখিদের সঙ্গে ওঠা ও নামার এক আজব প্রতিযোগিতায় মেতে ওঠে কে জানে! বোঝা যায় ওরা বেশ মজা পায় হয়তো খেলাই হবে কোনো হয়তো-বা নয় কোনো খেলা আসলে ওরাও যেতে চায় কোনো এক ঠিকানায় বা ঠিকানাবিহীন শূন্যতায় যার খোঁজ…
