April 2005

  • ইতিহাসে বিক্রমপুর পরগনা ও একটি অসমাপ্ত আত্মজীবনী

    In Sun and Shower H. A. Barari Gyan Publishing House Nwe Delhi, 2004 Rs. 950 আত্মজীবনী রচনা করতে গিয়ে একটি কঠিন কাজ হাতে নিয়েছিলেন বিক্রমপুরের হরি আনন্দ বাড়রী। এমনিতে আত্মজীবনী লেখা তাঁর মতো উচ্চশিক্ষিত, জীবনে সফল মানুষের জন্য মোটেই কঠিন কাজ হওয়ার কথা নয়। কিন্তু এটি অন্যরকমের আত্মজীবনী। ইন সান অ্যান্ড শাওয়ার একাধারে তাঁর জীবনকথা,…

  • আয়ুষ্মান অর্জন : সেরা সচিত্র সন্ধানী

    সেরা সচিত্র সন্ধানী সম্পাদক : গাজী শাহাবুদ্দিন আহমদ সন্ধানী প্রকাশনী, ঢাকা, ২০০৫ ৫০০ টাকা স্বাধীনতার পূর্বাপর প্রায় পাঁচ দশক সাময়িকী পত্রিকার মধ্যে সচিত্র সন্ধানী অন্যতম একটি উজ্জ্বল নাম। ১৯৫৬ সালের ২৩ জুন সচিত্র সন্ধানীর প্রথম প্রকাশ। শুরুতে কার্টুন-ব্যাঙ্গাত্মক পত্রিকা হলেও সময়ের প্রয়োজনে সচিত্র সন্ধানী সাহিত্য-সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। ১৯৭৮ সালে এসে সন্ধানী নবপর্যায়ে নতুন আঙ্গিকে প্রকাশিত…

  • অন্দরে-বাহিরে

    জীবন নদীর বাঁকে বাঁকে সুফিয়া খাতুন প্যাপিরাস, ঢাকা, ২০০৫ ৩০০ টাকা কুলুকুলু স্রোতে বয়ে যাওয়া নদীর মতোই সুফিয়া খাতুনের জীবন-নদী তার তীরে তীরে গড়ে ওঠা জনপদ, মানুষ, পরিবেশকে সবুজ-সতেজ করেছে। বাঙালি মুসলিম নারীর ক্রমবিবর্তিত ইতিহাসের পাতাকে মর্মরধ্বনিতে ভরিয়ে দিয়েছে সুফিয়া খাতুনের জীবন নদীর বাঁকে বাঁকে। সুফিয়া খাতুন এই বইয়ে আত্মকথার রেশ ধরে ফুটিয়ে তুলেছেন বিরাশি…

  • তমসা-অতিক্রান্ত তরঙ্গোচ্ছ্বাস : তীর্থঙ্কর

    হাজার সভ্যতা সৃষ্টি ও ধ্বংসের সুরস্নাত এই মৃন্ময় চতুর্পাশকে যদি একটি পুণ্যতীর্থ হিসেবে কল্পনা করা হয়, তবে শূন্য থেকে যাত্রা শুরু করে আবার শূন্যে বিলীন হওয়া মানুষের জন্য তীর্থঙ্কর ভিন্ন আর কী বিশেষণ যুক্তিযুক্ত? সুবচন নাট্য সংসদের তীর্থ-পরিভ্রমণ অবশ্য আংশিক ও প্রচার-প্রকরণে ভিন্নধর্মী; বিষয়-বিশ্লেষণ ও প্রয়োগকৌশলে বৈচিত্র্যপূর্ণ দূরঘটিত অতীতকে আন্তঃক্ষরিত আধুনিক যুগযন্ত্রণার নীলরসে জারিত করে…

  • চলচ্চিত্রে নারীর উপস্থাপনা : জেন্ডার পরিপ্রেক্ষিত

    পুরুষাধিপত্যের জগতে নারীর বাস। চলচ্চিত্রের উদ্ভবও এই পুরুষাধিপত্যের জগতে। চলচ্চিত্রের বিকাশ ও উৎকর্ষলাভও ঘটেছে এই পুরুষাধিপত্যের জগতেই । সুতরাং যা হবার তা-ই হয়েছে। জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো নারীর নিয়তি এবং ব্যবহারও চলচ্চিত্রের ক্ষেত্রে নির্ধারিত হয়েছে নারীর ইচ্ছায় বা স্বার্থে নয় – হয়েছে পুরুষের হাতে, পুরুষের ইচ্ছায়, পুরুষের স্বার্থে, পুরুষের কল্পনার আদর্শে, পুরুষের বিশ্বাস ও বাস্তবতার…

  • বাংলা গানের ক্রান্তিকাল

    ব্যান্ডের দল গঠন করে আজকাল যাঁরা গান গেয়ে শোনাচ্ছেন ঢাকায় কিংবা কলকাতায়, তাঁদের ধারণা তাঁরা একটি ঐতিহাসিক শূন্যতা পূরণ করছেন। সম্প্রতি কলকাতার পাক্ষিক দেশ পত্রিকার উদ্যোগে বাংলা গানের অতি সাম্প্রতিক রীতি-প্রকৃতি সম্পর্কে একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়েছিল। সেখানে ব্যান্ড-নেতারা আমন্ত্রিত হয়েছিলেন এবং তাঁদের জবানিতেই শোনা গেল, তাঁরা সময়োচিত কাজ করছেন, শ্রোতাদের তো আর শূন্যতার মধ্যে…

  • হিটলার যাঁর সমালোচনায় নির্লিপ্ত হওয়াটাও অপরাধ

    ইউরোপ তথা গোটা বিশ্বের কাছেই দ্বিতীয় মহাযুদ্ধ একটি ভয়াবহ দুষ্ট ক্ষত, যদিও অনেক পণ্ডিতের মতে, এই মহাযুদ্ধের নাকি প্রয়োজন ছিল পুরানো ও জীর্ণ পৃথিবীর জঠর থেকে আধুনিকতাকে টেনে বের করার জন্য। তাঁদের মতে, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাস্তবতা এড়ানো যেত না, কোনো-না-কোনোভাবে এটা এসেই পড়ত। এর ফলে নাকি পৃথিবীতে আধুনিক রাষ্ট্র-ব্যবস্থা স্থায়ী হয়েছে এবং জাতি…

  • জাপানি বন্দিনিবাস

    জাপানি বন্দিনিবাসে আমি যে-অভিজ্ঞতা লাভ করেছি, সে-সম্বন্ধে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, সরকারি ও বেসরকারি অনেক দেশবাসীর কাছে আমি গল্প করেছি। আমার অভিজ্ঞতা দিয়ে আমার অথবা অন্য কারুর যে কোনোদিন কোনো লাভ হতে পারে, তা আমি মনে করি না। বিজয়-গর্বীর মতো হয়ে দিগি¦দিক জ্ঞান হারিয়ে বিজেতা পরাজিত যুদ্ধবন্দির প্রতি এবং দেশপ্রীতির নাম করে মানুষ মানুষের প্রতি যে কীরূপ…

  • পর

    পনেরো খোকন ভুরু কুঁচকে যুবকটির দিকে তাকালো। কী রে ভাই, আপনে কে? যুবক হাসিমুখে বলল, আমার নাম নীলু। নীলু তো বুজলাম, আমাগ গাড়িতে উইঠা বইসা রইছেন ক্যান? নীলুর স্বভাব হচ্ছে যে যে-রকম ভাষায় কথা বলে সেও সে-রকম ভাষায় তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। কয়েকটি ক্ষেত্রে একটু অসুবিধা হয়। যেমন সিলেট নোয়াখালি চিটাগং এই তিনটি…

  • মানুষ, মানুষ !

    ॥ ১৫ ॥ ঝুপড়ির চায়ের দোকানটার সামনে বেশ কয়েকজন লোক জড়ো হয়েছে এত সকালেই। নার্সিং হোমটা বেশ বড়, অনবরত লোকজন যাওয়া-আসা করে, কোনো সংকটাপন্ন রুগির আত্মীয়স্বজন সারারাত জেগে সামনে বসে থাকে। এ চায়ের দোকানের ভবিষ্যৎ উন্নতি আটকায় কে? একটা কেটলিতে গরম জল ফুটছে, কাপ-প্লেট সাজাচ্ছে এক মহিলা। কাছেই একটি লোক, সম্ভবত ওর স্বামী, একটা খাটিয়ার…

  • থিওরি অফ রিলেটিভিটি

    ১৯০৫ সালে বিজ্ঞানী আইনস্টাইন দুটি সূত্র দিয়েছিলেন। সূত্রদুটি এতো সহজ যে, একজন শিশুও সেটি বুঝতে পারবে। সূত্রদুটি এরকম – এক. পদার্থবিজ্ঞানের সব সূত্র সকল ইনারশিয়াল রেফারেন্স ফ্রেমে (inertial reference frame) একই থাকবে। দুই. আলোর গতি সব ইনারশিয়াল রেফারেন্স ফ্রেমে সমান। সূত্রদুটি লেখার জন্যে ‘ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম নামে একটি ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে, এটিকে বাংলায়…

  • প্রেমের সিম্বল

    ‘বড় মেয়েটার বিয়ে দিলুম প্রচুর খরচ করে এক ডাক্তারের সঙ্গে। তার নার্সিংহোম আছে। পরের মেয়েটার বিয়ে দিলুম এক জুয়েলারের সঙ্গে। তার পরের মেয়েটার বিয়ে দিলুম এক পুলিশ অফিসারের সঙ্গে। তার পরের মেয়েটার বিয়ে হলো বিয়েবাড়ির মালিকের বড় ছেলের সঙ্গে। তার পরেরটার বিয়ে হলো এক পুরুতের সঙ্গে। শেষেরটার সঙ্গে এক ট্রান্সপোর্ট ব্যবসাদারের। মেয়ে ফুরিয়ে গেল। আর-একটা…