November 2021

  • নীল ঠিকানায়

    (কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহকে নিবেদিত) রুদ্র, তুমি কি শুনতে পাচ্ছো? শেষ দরজায় করাঘাতের আওয়াজ? নিঃশব্দে চলার ধ্বনি? স্তব্ধতা – যেন বজ্রের পূর্বাভাস! স্মৃতিদের নির্বাক চিৎকার! রুদ্র, খসেপড়া তারাগুলো তোমার ঠিকানা জানে? ওরা নিঃসঙ্গতায় ভালো লাগা খুঁজে ফেরে, নাকি দূরত্বের গল্প বলে কাছে থাকার মিথ্যে অভিলাষ জাগায়! আচ্ছা, তুমি কি জানো? কাগজেরা মেঘেদের মতো সাদা কেন?…

  • ভাষাতত্ত্ব ৫

    ভাষার সড়কে মুখোমুখি ‘শব্দ ও ধ্বনি’ বাক্যের ট্রাক এসে করলো রক্তাক্ত, খুনি! কেউ-বা খোঁড়ে বর্ণের কবর কেউ ব্যথা ও শোকের ঘর তবুও প্রেম – কথা ও ভাবের মালবাহী ট্রাক রূপতত্ত্বের ক্লাসে জাতীয় পাখি দোয়েলের ডাক কিংবা ভাষার সড়কে মুখোমুখি ‘ভবিষ্যৎ ও অতীত’ মাংসের নিরিখে পাখি, বাণিজ্যের নিরিখে সুরেলা সংগীত  তারপরও জীবনের টান, ব্যথিত কিছু অক্ষর…

  • আগামী বছরের পাথর

    আগামী বছর সারাবছর প্রতিটি পাথরে ফুল ফুটবে। আমাদের কান্নাকাটি আর দুর্ভিক্ষের স্মৃতিগুলো জমা থাকবে যে-সমস্ত পাথরে তারা স্বপ্ন দেখবে – বুক চিতিয়ে আসবে এক বনমোরগ মাথায় মায়ের জন্য একটি সূর্য। আগামী বছর ঘুমঘোরে কথা বলবো সেই সমস্ত পাথরের সাথে যারা লোভ দেখায় মুঠো মুঠো ঘুমের অথচ যাদের নিজের রয়েছে অনিদ্রার অহংকার

  • অসাধ্য

    প্রসন্ন রাত্রির বুকে ঘুমায় প্রকৃতি আমার চোখের ঘুম হয়েছে বিলীন সাধের বাসরঘরে নির্দয় মনসা শরীর বিষাক্ত করে মরণছোবলে হারাই পাওনা যত বিধির বিধান অলীক স্বপন সুখ সয় না কপালে আঘাতে আঘাতে ভাঙে সকল প্রত্যাশা রুপালি প্রভাত যার বিফল কামনা। ধারণ করেছি বুকে সাধের মিনার মায়াবী চাঁদের ছায়া সাধ্য কি ছোঁয়ার

  • ‘চোখ খুললে যায় না দেখা/ মুদলে পরিষ্কার’ শৈশবের সোনারকাঠি যোগীন্দ্রনাথ সরকার

    ‘চোখ খুললে যায় না দেখা/ মুদলে পরিষ্কার’ শৈশবের সোনারকাঠি যোগীন্দ্রনাথ সরকার

    এ এক আশ্চর্য মানুষের ছড়ায় বাঁধা গল্পজীবন। যার জন্য এই বাংলাদেশের মানুষের শৈশব হয়ে উঠেছিল কল্পনার রঙিন ফানুসে ও আজব মজায় জমজমাট। দেড়শো বছর আগের কথা, এই মানুষটি যোগীন্দ্রনাথ সরকার। বাংলার শিশুসাহিত্যের জনক এই মানুষটি জন্মেছিলেন ১৮৬৬ সালের ২৮ অক্টোবর, আদি ২৪-পরগনার জয়নগর গ্রামে। প্রয়াণ ২৬ জুন ১৯৩৭। যতদিন বাংলা ভাষা বেঁচে থাকবে ততদিন তিনি…

  • আবুবকর সিদ্দিকের উপন্যাসে জলযুদ্ধ ও খরাপীড়ন

    আবুবকর সিদ্দিকের উপন্যাসে জলযুদ্ধ ও খরাপীড়ন

    আবুবকর সিদ্দিকের কবিতা-ছোটগল্প সংখ্যাধিক্যে ও শিল্পগুণে দ্যুতিমান। উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথা, জীবনী ও গণসংগীত রচনায় তাঁর সুানাম সঞ্চয়ও অপ্রতুল নয়। জলরাক্ষস, খরাদাহ, বারুদপোড়া প্রহর ও একাত্তরের হৃদয়ভস্ম – এই চারটি উপন্যাসই তাঁকে বরেণ্য ঔপন্যাসিক   হিসেবে   স্বীকৃতি   দিতে   সমর্থ।  প্রবন্ধ-শিরোনামা সত্যানুসন্ধানের জন্যে আমরা কেবল জলরাক্ষস ও খরাদাহ উপন্যাসকে প্রামাণ্য সীমানায় রাখবো। দুই চিত্রীর হাতের তুলি দিয়ে সমাজজীবনের…

  • লুইস বোর্জোয়া : এক পয়স্বিনী ভাস্কর

    লুইস বোর্জোয়া : এক পয়স্বিনী ভাস্কর

    ‘নারীরা ভাস্কর্য নির্মাণের যোগ্য নয়, তাদের উচিত চিত্রকলার চর্চা করা’ – এমনটা অনেকেই বিশ্বাস করলেও সেই বিশ্বাসকে অনেক ক্ষেত্রে শিল্পীরা তাঁদের প্রতিভা ও সৃজনশীলতার মাধ্যমে মিথ্যা প্রমাণিত করেছেন। লুইস বোর্জোয়ার নাম আমরা স্মরণ করতে পারি। নির্ভীক এই শিল্পী তাঁর দীর্ঘ জীবন শিল্পকলার আরাধনায় ব্যয় করেছিলেন। জীবনের অভিজ্ঞতা থেকে আহরণ করা প্রজ্ঞা আর নান্দনিকতার সমন্বয়ে তিনি…

  • আনিসুজ্জামান-জীবনকথা

    আনিসুজ্জামান-জীবনকথা

    আটাশ সাধারণ নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে ‘বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে সৃজনশীলতা, গতিময়তা, জবাবদিহিতা ও শৃঙ্খলা আনয়ন এবং এ দুটি প্রতিষ্ঠানের অধিকতর স্বায়ত্তশাসন প্রদানের নীতিমালা-সংক্রান্ত বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্য’ অবসরপ্রাপ্ত সচিব, সংগীতশিল্পী ও ক্রীড়াবিদ মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ্কে চেয়ারম্যান নিযুক্ত করে একটি কমিশন গঠন করে।…

  • মুহম্মদ নূরুল হুদার উপন্যাসে রূপান্তরবাদ

    মুহম্মদ নূরুল হুদার উপন্যাসে রূপান্তরবাদ

    নাই ঠিকানা ঠিক-ঠিকানা মাইনষে খোঁজে ঠিকানা, আন্ধার জলে সান্তার দিলাম না পাইলাম কূল-কিনারা। …       …       … চোখ থাকিতে চোখ পেরেশান দেখলাম না ভাই কারখানা, আন্ধার রাইতে ধস্তাধস্তি জনম আজব কারখানা।                 (জন্মজাতি) এই ‘জনম আজব কারখানার’ ধ্রুব প্রশ্নের আদি উত্তরের শিল্পীত প্রকাশ কবি মুহম্মদ নূরুল হুদার জোড়া উপন্যাস। নিরন্তর একটা জিজ্ঞাসা জুড়ে নৃতাত্ত্বিক এবং জন্মরহস্যের…

  • অভিবাসী বাঙালিজীবন : আত্তীকরণ-সংশ্লেষণ-অভিযোজন

    অভিবাসী বাঙালিজীবন : আত্তীকরণ-সংশ্লেষণ-অভিযোজন

    বাংলায় ‘ঘরকুনো’ শব্দটাতে একধরনের নেতিবাচক ব্যঞ্জনা রয়েছে। আর তাতে বোধকরি অবাক হওয়ারও তেমন কিছু নেই। ‘পায়ের তলায় সর্ষে’ প্রবচনের মাঝে লুকিয়ে থাকা নিখাদ বাঙালিয়ানাতেই বাঙালির ‘থাকবো নাকো বদ্ধ ঘরে/ দেখবো এবার জগৎটাকে’ অন্তরমহল প্রকাশমান। বাঙালি বরাবরই ভ্রমণপিপাসু। তার দেশান্তরে গমন বা বিশ্বযাত্রার ইতিহাসও খুব নতুন নয়। সেই কোন প্রাচীনকালে মনসামঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের দেখা মেলে।…

  • এমে

    এমে

    অনুবাদ : আনিসুজ জামান খুব দ্রুত মাতাল হয়ে গেছে। খুব কমই পান করত সে, তাই তার সহ্য করার সীমা যে কতটুকু সে-সম্পর্কে সঠিকভাবে জানা ছিল না। তার ফেটে পড়ার মতো চরিত্র ছিল এবং এমনভাবে দেখাত যেন তার প্রয়োজনের অধিক জীবনীশক্তি ছিল। তারপরও সে-রাতের মতো এত সুখী সে কখনোই ছিল না, এবং পরদিন যে তার ভীষণ…

  • আন্দালুসিয়ায় কয়েকদিন

    আন্দালুসিয়ায় কয়েকদিন

    পনেরো মাসের ব্যবধানে ভ্রমণের জগতে পরিবর্তন চোদ্দই মার্চ ২০২০-এর পর সাতাশে জুন ২০২১। পনেরো মাসের বেশি সময় পর জেনেভা এয়ারপোর্টে পা দিলাম। স্বাভাবিক সময়ে অনেকবার যাওয়া-আসা হয় সেখানে – কখনো নিজেদের যাতায়াতের জন্য, কখনো কেউ আসবে বলে অথবা কাউকে বিদায় দিতে; কিন্তু যে-সময়ের কথা বলছি সেটি সারাবিশ্বের জন্য অস্বাভাবিক এক সময়। আমার জীবনের পছন্দের জিনিসগুলোর…