November 2004

  • পানেট

    আমার সামনে আমাকেই কথাটা না বললে আমি কিছুতেই বিশ্বাস করতাম না। আমার ধারণা কোনোভাবেই বিশ্বাস করার মতো কথা এটা নয়। আপনি শুনলে নিশ্চিত বলবেন মফিজের মাথা খারাপ হয়ে গেছে বলে অমন অস্বাভাবিক কথা বলতে পারে। হবে হয়তো। কিন্তু আমি সুস্থ ও স্বাভাবিক মানুষটা পাশে বসে সিগারেট টানছি, ওর কথা শুনছি, ওর সিগারেট শেষ হয়ে গেলে…

  • সাহিত্যে নোবেল বিজয়ী : ২০০৪ এলফ্রিয়েদা ইয়েলিনেক

    এর আগেও বিতর্কের ঝড় উঠেছে, এবারও তা ক্ষান্ত হয়নি, ভবিষ্যতেও এ-রকম বাকবিতণ্ডা নোবেল পুরস্কারকে ঘিরে চলতে থাকবে কিনা কে জানে! গত বছর দক্ষিণ আফ্রিকার অত্যন্ত ক্ষমতাশালী ঔপন্যাসিক আচিবিকে নোবেল পুরস্কারটি না দিয়ে আফ্রিকারই অন্য এক শ্বেতকায় ঔপন্যাসিক কোয়েৎজিকে যখন পৃথিবীর শ্রেষ্ঠতম সাহিত্যপুরস্কারে ভূষিত করা হলো, তখনো কথা উঠেছিল। বেশ কবছর ধরেই এ-রকমটি হয়ে আসছে। নোবেল…

  • ‘ধ্বংসটাকেই পরম বলে মানতে আমার ইচ্ছে হয় না’ – শঙ্খ ঘোষ

    সাক্ষাৎকার গ্রহণ : সুদেষ্ণা বসু বাংলাভাষার একজন প্রধান সাহিত্যিকের মর্যাদায় বহু আগেই অভিষিক্ত হয়েছেন শঙ্খ ঘোষ। তাঁর কবিতায় ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়, প্রবন্ধে মননশীলতার সঙ্গে ভাষার প্রসাদগুণের যোগ, সমকালের চিত্রণে বিশ্বস্ততা ও মনোহারিত্বের পাশাপাশি অবস্থান। সাহিত্য অকাদেমি পুরস্কার ও রবীন্দ্র-পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি, সম্প্রতি হয়েছেন সাহিত্য অকাদেমির ফেলো। রবীন্দ্রনাথের কবিতার নতুন সংকলন সূর্যাবর্ত সম্পাদনার দায়িত্ব…

  • প্রতিকারহীন একাকিত্বের অবভাস

    গল্পগুচ্ছে নারীরই প্রাধান্য, নারীরই কেন্দ্রীয় অধিষ্ঠান। ‘ভিখারিণী’র কমল থেকে ‘মুসলমানীর গল্পে’র কমলা পর্যন্ত অখণ্ড গল্পগুচ্ছের চুরানব্বইটি গল্পে বিষাদে-বেদনায়, আঘাতে-অপঘাতে, বিদ্রোহে-ব্যক্তিত্বে, প্রেমে-অপ্রেমে বিচিত্রধর্র্মী নারীমণ্ডলীর অবয়ব অঙ্কিত। নারী-প্রসঙ্গে রবীন্দ্রনাথের সনাতনী ধারণা ক্রমে ক্রমে পরিবর্তিত হয়েছে এবং বিশ শতকের প্রারম্ভকাল থেকেই সম্ভবত তাঁর নারীভাবনা আধুনিক ইতিবাচক পথ খুঁজে নিয়েছে। সবুজপত্র-যুগের এবং অন্তঃপর্বের গল্পে মহিমময়ী নারীপ্রতিমা-সৃজনে স্বকালনিষ্ঠ রবীন্দ্রপ্রতিভা ভবিষ্যৎ-প্রসারী।…

  • অপ্রকাশিত ডাইরি কাজী আবদুল ওদুদের ভাবুকতার দলিল

    মনস্বী লেখক কাজী আবদুল ওদুদের প্রথম জীবনের চার বছরের ডাইরি আজ থেকে প্রায় সিকি শতাব্দী আগে আমাদের হাতে আসে। এই ডাইরি কবি আবদুল কাদিরকে দিয়েছিলেন ওদুদ সাহেবের কোনো স্বজন। কথা ছিল, কবি-সমালোচক-গবেষক-সম্পাদক আবদুল কাদির ওই ডাইরি উপযুক্তভাবে ব্যবহার বা প্রকাশ করবেন। তখন কাদির সাহেবের কাজী আবদুল ওদুদ (১৯৭৬) শীর্ষক গ্রন্থটি বাংলা একাডেমী থেকে প্রকাশিত হয়ে…

  • অন্নদাশঙ্কর রায়

    তাঁর মায়ের মৃত্যু হয় মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে, তাই অন্নদাশঙ্কর রায়ের মনে এই ধারণা বদ্ধমূল হয়েছিল যে, তিনিও বাঁচবেন মোটে পঁয়ত্রিশ বছর। সত্যাসত্য উপন্যাসের পঞ্চম খণ্ড লিখতেই যখন সে-বয়স এসে গেল, তখন তিনি থমকে দাঁড়িয়েছিলেন কিছুকাল। মৃত্যুর জন্যে বেশ খানিকটা অপেক্ষা করে তবে প্রবৃত্ত হলেন ষষ্ঠ বা শেষ খণ্ড রচনায়। তারপর তিনি ভাবলেন, তিনি হয়তো…

  • পাঠকের চিঠি

    অমিয়কুমার দাশগুপ্ত  অধ্যাপক আনিসুজ্জামানের সৌজন্যে কালি ও কলমের সেপ্টেম্বর ২০০৪ (আশ্বিন ১৪১১) সংখ্যাটি আমার হাতে পৌঁছেছে। পত্রিকার রচনা-ঐশ্বর্য ও অঙ্গসৌষ্ঠবে আপ্লুত বোধ করছি। কালি ও কলম চিরজীবী হোক। সংখ্যাটিতে অন্তর্ভুক্ত সনৎকুমার সাহাকৃত অমিয়কুমার দাশগুপ্ত : শতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য গ্রন্থটির সহৃদয় সুদীর্ঘ আলোচনাটির জন্য আমি বিশেষ কৃতজ্ঞ। আলোচক কর্তৃক উত্থাপিত কয়েকটি প্রশ্নের উত্তর জোগানো উক্ত গ্রন্থের প্রকাশক…

  • প্রচ্ছদ-পরিচিতি

    প্রচ্ছদ-পরিচিতি

    স্বপ্নময়শিল্পী নিতুন কুণ্ডুনিতুন কুণ্ডু বাংলাদেশের চিত্রকলা-আন্দোলনে এক বিশিষ্ট ও উজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর সৃষ্টির ভুবনে আমরা সংবেদনশীল ও বুদ্ধির দীপ্তিতে উজ্জ্বল এক চিত্রকরকে প্রত্যক্ষ করি। চিত্রে তিনি জ্যামিতিক অবয়ব গঠন করেন এবং আকার, রং ও বস্তুও অন্তর্নিহিত সৌন্দর্য অন্বেষণ ও উন্মোচন করেন। তাঁর সৃষ্টিতে পরিস্ফুট হয়ে ওঠে সূক্ষ্ম সংবেদন এবং মানবিক অনুভূতির তীব্রতা। প্রকৃতির ছন্দোময় রূপও…