March

  • সঞ্জীব চৌধুরী  : তিনি ছিলেন বাংলার বব ডলিান

    সঞ্জীব চৌধুরী : তিনি ছিলেন বাংলার বব ডলিান

    কিছু মানুষ পৃথিবীর বুকে আসে সুন্দর একটি পৃথিবী গড়ার আকাশচুম্বী স্বপ্ন নিয়ে। তারা ঘুণে ধরা সমাজব্যবস্থা বদলে দিতে নিজেকে উজাড় করে নিরন্তর সংগ্রাম করে যায়। নিঃস্বার্থভাবে মুক্তি ও মানবতার বার্তা ফেরি করে পথে-প্রান্তরে। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে রুখে দাঁড়ায়। তাঁদেরই একজন হলেন বাংলাদেশের জনপ্রিয় দলছুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরী। তিনি…

  • আমজাদ হোসেন ও তাঁর চলচ্চিত্রযাত্রা

    আমজাদ হোসেন ও তাঁর চলচ্চিত্রযাত্রা

    আমজাদ হোসেন শুধু চলচ্চিত্রকার, কাহিনিকার, সংলাপরচয়িতা, চিত্রনাট্যকারই ছিলেন না; তিনি ছিলেন অভিনেতা, ছড়া-কবিতা, গল্প-উপন্যাসের লেখক, নাট্যকার, সুবক্তা, সংগঠক, কলামলেখক এবং আরো কিছু। তিনি জামালপুরের সন্তান ছিলেন। পূর্ববাংলা তথা ব্রিটিশ ভারতে জন্মেছিলেন ১৪ আগস্ট ১৯৪২ সালে এবং ১৪ ডিসেম্বর ২০১৮ সালে ৭৬ বছর বয়সে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিদেশে তাঁর চিকিৎসার ব্যয়ভার অনেকটা…

  • প্রতিবেশী

    প্রতিবেশী

    অনুবাদ : শামসুজ্জামান হীরা খুব সুখী দম্পতি বলতে যা বোঝায়, বিল এবং আরলিন মিলার সেরকমটাই। তবে তারা কখনো কখনো মনে করে, তাদের সমাজে কেবল তারাই খুব আটপৌরে জীবনযাপন করে। বিল করে হিসাবরক্ষকের কাজ, এবং আরলিন ব্যস্ত থাকে টুকিটাকি সাচিবিক কাজ নিয়ে। বিষয়টি নিয়ে মাঝেমধ্যে তাদের যে আলাপ হয় না, তা নয়; বিশেষ করে যখন তারা…

  • অ্যামেলিয়া

    অ্যামেলিয়া

    আস্তে আস্তে ভরে উঠল ২১৫ নম্বর। দেখা গেল, ভেরোনিকা ছাড়া অন্য সকলেই উপস্থিত। খুব গম্ভীর মুখে এলো লোরেনটিনা। বলল, ‘আমি সাড়ে আটটায় শুয়ে পড়ি। ঘুম ভাঙিয়ে ডেকে আনল। জন্মদিনে পার্টি করবে, আগে বলোনি কেন মেইমি?’ হারিক : পার্টি মেইমি করতেই চায়নি। আমরা করছি। আমাদের মধ্যে প্রথম কারো জন্মদিন পাওয়া গেল। একটু আনন্দ করার সুযোগ পেলে…

  • বেঙ্গল শিল্পালয়ে দিলারা বেগম জলির একক প্রদর্শনী  আমাকে নিস্তার দাও ভাঙনের শব্দ থেকে … স্মৃতির ভেতর ফের খুলে যাচ্ছে কোষবদ্ধ এক নিপুণ তরবারি …

    বেঙ্গল শিল্পালয়ে দিলারা বেগম জলির একক প্রদর্শনী আমাকে নিস্তার দাও ভাঙনের শব্দ থেকে … স্মৃতির ভেতর ফের খুলে যাচ্ছে কোষবদ্ধ এক নিপুণ তরবারি …

    যুদ্ধ সারা পৃথিবীতে এক নিগ্রহের আবহ তৈরি করে। যুদ্ধে সবচেয়ে অবমাননার শিকার হয় নারী। দিলারা বেগম জলি এবারের প্রদর্শনী উৎসর্গ করেছেন সকল নারীকে। প্রদর্শনীর শিরোনাম ‘জঠরলিপি’। প্রদর্শনীর মোট শিল্পকর্মের সংখ্যা ছয়টি, মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন অ্যানিমেশন ফিল্ম, আলোকচিত্র, মুক্তিযুদ্ধের আলোকচিত্রে সুচের ব্যবহার, পাকিস্তানি সেনাবাহিনীর টর্চার চেয়ারের আলোকচিত্র, টর্চার টেবিল ও ৪০ মিনিটের প্রামাণ্যচিত্র, যেটি তৈরি…

  • ‘পরম্পরা’ নিয়ে বরেণ্য শিল্পী  রফিকুন নবীর সঙ্গে  কথোপকথন

    ‘পরম্পরা’ নিয়ে বরেণ্য শিল্পী রফিকুন নবীর সঙ্গে কথোপকথন

    ‘পরম্পরা’ শিরোনামে গ্যালারি চিত্রকের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এদেশের নামি এক শিল্পীপরিবারের যৌথ শিল্পকর্ম-প্রদর্শনী। এই শিল্পীপরিবারের প্রতিষ্ঠা যাঁকে কেন্দ্র করে তিনি রশিদুন নবী (১৯১৪-৯৫)। এক তৃষ্ণার্ত শিল্পীমন বহন করে চলেছেন আজীবন। বরেণ্য শিল্পী রফিকুন নবী তাঁর জ্যেষ্ঠ পুত্র। পিতার সৃজন ও স্মৃতিময়তা আর তাঁর নিজের শিল্পীজীবনের নানা প্রসঙ্গ নিয়ে তাঁর মুখোমুখি হয়েছিলেন শিল্পী জাহিদ মুস্তাফা।…

  • দুই প্রজন্মের পরম্পরা

    দুই প্রজন্মের পরম্পরা

    একটি পরিবারের দুই প্রজন্মের শিল্পীদের সৃজনকর্ম নিয়ে ‘পরম্পরা’ নামে পাঁচজনের একটি চিত্রপ্রদর্শনী সম্প্রতি হয়ে গেল। ঢাকার গ্যালারি চিত্রকের আয়োজনে চার চিত্রশিল্পী ও এক আলোকচিত্রশিল্পীর এ-প্রদর্শনীর সবচেয়ে বড় আকর্ষণ শিল্পী রশিদুন নবী (১৯১৪-৯৫)। তিনি এ-পরিবারের পিতা। একজন পুলিশ কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি আজীবন নিজের মধ্যে লালন করেছেন শিল্পীসত্তা। সরকারি কর্তব্য পালনের পাশাপাশি ছবি আঁকতেন। শিল্পীই হতে…

  • রঙের খোঁজে বনের পথে

    রঙের খোঁজে বনের পথে

    মাউন্ট ম্যান্সফিল্ড ১০ অক্টোবর ২০১৯ : সিএনএন তাদের টুইটারে এক ভিডিও ক্লিপ পোস্ট করল – আমেরিকার মেইন অঙ্গরাজ্যে আকাশ থেকে তোলা ফল ফলিয়েজের ছবি। সে কি রঙের বাহার! গাছের পাতা কত রঙের হতে পারে এরকম ছবি না দেখলে ধারণা করা যায় না। হলুদ, লাল, কমলার মতো উজ্জ্বল সব রং পাশাপাশি, মনে হচ্ছে একে অপরকে জড়িয়ে…

  • স্মৃতির দর্পণে

    স্মৃতির দর্পণে

    ১৯৩৭ সালে আমার মা অশ্রুবালা দাশগুপ্তকে জলপাইগুড়ি হাসপাতালে লেডি ডাক্তার হিসেবে চাকরি দেওয়া হয়। কোয়ার্টারও দেওয়া হয় হাসপাতাল-লাগোয়া। হাসপাতাল আর কোয়ার্টার্সের মধ্যে হাতদুয়েক দূরত্ব। হাসপাতালের দোতলায় ছিল লেবার ওয়ার্ক। ডেলিভারি কেসের সময় হলে ওয়ার্ডের জানালা খুলে নার্সরা চিৎকার করে বলতেন, ‘মেমসায়েব, মেমসায়েব, এবার আসুন, টাইম হয়ে গেছে।’ একদিকে হাসপাতাল, অন্যদিকে একটা মক্তব, মুসলমান বস্তি। সামনে…

  • মন পালাবেই

    শাহনাজ নাসরীন যতই পাহারা দাও মন পালাবেই ঘাসের ডাকে চলে যাবেই সে বৃন্দাবন আর ফিরে এসে শোনাবে চমৎকার রূপকথা এইভাবে নখের আঁচড় বা বালিশের চুল লুকাতে অযুত-নিযুত গল্পের সূচনা হবে বিড়াল, কাঁটাঝোপ, চঞ্চল শিশু জাতীয় শব্দবীজ সেইসব গল্পের রঙিন বোতাম আর পা-ুলিপিগুলি পাচার হয়ে যাবে ভাঁড়ারঘরে বা পুকুরঘাটে সংসারের জামা ফিটফাট রাখতে এইসব গল্পগাথার চল…

  • আমাদের বাড়ি

    সোহরাব পাশা গভীর মেঘের সূক্ষ্ম ভাষা ছিল রাত্রির বৈশাখে নদীর মাতাল ঢেউ ভাঙে জলের কবিতা হাসির শেকড়, আমি অন্য কেউ ভেবে এক ফোঁটা অন্ধকার ঢেলে ছিলে চোখে কখনো ভাবোনি প্রজাপতি ভোর দেখেনি শৈশব আমাদের দেখেনি বিকেল আলোকলতায় ঝিরঝির বৃষ্টির চুম্বন, রাত পোহানোর নামতা পড়েই আরেক সন্ধের পাতা ছুঁয়েছে আঙুল; দূরের প্রান্তরে ঘুরে ঘুরে ছুঁয়ে গেছে…

  • চন্দ্রাভিযান

    আলমগীর খান মানুষের কোমলতা, নিষ্কলুষতা ও প্রেমময় মনের প্রতিফলন চাঁদ হারাতে লাগল তার রহস্যময়তার ঘ্রাণ আর মনোসমুদ্রে অমোঘ মাধ্যাকর্ষণের টান। লুণ্ঠনের কবলে সে পথ হারাল নগরে আসা প্রথম রাখাল বালকের মতো। আশ্রয় হলো তার পতিতাপল্লিতে। এরপর পথে নামল সে একটুকরো ঝলসানো রুটির জন্য কিংবা নিজেই রুটি হয়ে। নীল আর্মস্ট্রংয়ের কাছে সে হলো পদানত যেভাবে পদানত…