July
-
সুচরিত চৌধুরীর গল্প
সুচরিত চৌধুরী লেখক হতে চাননি। যৌবনের শুরুতে তাঁর উচ্চাকাক্সক্ষা ছিল বংশীবাদক হওয়ার। বারো মাসে তেরো পার্বণের মতো স্টেজে নাটক ও বারোয়ারি অনুষ্ঠান দেখে ঘুরেফিরে সময় কাটাতে ভালোবাসতেন। তবে সাহিত্যচর্চার প্রতি তাঁর এক ধরনের টান ছিল। বাবা আশুতোষ চৌধুরী ছিলেন মনেপ্রাণে সাহিত্যসেবী। সেই সাহিত্যপ্রাণতা ছেলের মধ্যেও লক্ষ্যে-অলক্ষ্যে সঞ্চারিত হয়েছিল। মজার ব্যাপার হচ্ছে, সুচরিত চৌধুরী ১৯৭৬ সালে…
-
বিপন্ন কালের লিপি
রিপ ভ্যান উইঙ্কল নামে সেই বহুপঠিত চরিত্রটির কথা ধরুন। দীর্ঘ দুই যুগ বনপাহাড়ের কোলে ঘুমিয়ে থেকে যখন সে জাগে, চোখ রগড়ে চারদিকে তাকিয়ে তার সবকিছু অচেনা মনে হয়। অবশেষে লুপ্তপ্রায় স্মৃতি ফিরে আসার সঙ্গে মনে উঁকি দেয় ফেলে-আসা গ্রাম। সেইসঙ্গে স্ত্রী ও শিশুকন্যার মুখ। কিন্তু রাস্তা ঘুরে ঘুরে কিছুতেই খুঁজে পায় না নিজ বাড়ির ঠিকানা।…
-

-
প্রজ্জ্বলিত মুখ-২
আবহমান বাংলার রূপ ফুটে উঠত শিল্পী হাসি চক্রবর্তীর ক্যানভাসে। তাঁর শৈশব কেটেছে বরিশালে। সেখানকার আলো-বাতাস গায়ে মেখে বেড়ে উঠেছেন। স্কুলজীবন থেকেই তাঁর ছবি আঁকার শুরু। দুরন্ত শৈশব-কৈশোর তাঁর চিত্রপটে ছাপ রেখেছে প্রতিনিয়ত। যৌবনে পদার্পণের পর তাঁর ছবিতে বাংলার নিসর্গের পাশাপাশি ধরা দিয়েছে সময়ের অস্থিরতা, নৈরাশ্য, প্রতিবাদ, আক্রোশ ও রোমান্টিকতা। সত্তর দশকের এই চিত্রশিল্পী তেলরঙে স্বচ্ছন্দ…






