July
-
বুদ্ধির মুক্তির ইতিহাস পুনরাবিষ্কার : শিখা প্রতিলিপি- সংকলন
শিখা : বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র সংকলন-সম্পাদনা-ভূমিকা : আবুল আহসান চৌধুরী পাঠক সমাবেশ – ঢাকা, ২০২৫ – ১৯৯৫ টাকা বাংলা মুসলিম সমাজের নবজাগরণ, আধুনিকতা-চেতনা এবং মুক্তবুদ্ধির বিকাশের ইতিহাস রচনার ক্ষেত্রে শিখা একটি অনিবার্য নাম। বিশ শতকের বিশের দশকে ‘বুদ্ধির মুক্তি আন্দোলন’-এর মুখপত্র হিসেবে প্রকাশিত এই সাময়িকী শুধু একটি সাহিত্যপত্রিকা ছিল না; এটি ছিল চিন্তার স্বাধীনতা,…
-
বাঙালি মুসলমানের প্রথম বিশিষ্ট সাহিত্য-সংগঠন
বঙ্গীয় মুসলমান সাহিত্য-সমিতি : সাহিত্যকর্ম ও সমাজচিন্তা রবিউল হোসেন – কথাপ্রকাশ – ঢাকা, ২০২৫ – ৬০০ টাকা। ১৮৯৯ সালে কলকাতায় ‘বঙ্গীয় সাহিত্য বিষয়িনী মুসলমান সভা’ নামক একটি সংগঠন প্রতিষ্ঠিত হলেও এর মাধ্যমে সাহিত্যচর্চার কোনো নিদর্শন পাওয়া যায়নি। এর আগে এটি ছাড়া মুসলমান কর্তৃক আরো দু-চারটি সমিতি বা সংগঠন প্রতিষ্ঠিত হলেও বিশুদ্ধ সাহিত্যচর্চা কোনোটিরই উদ্দেশ্য ছিল…
-
শব্দ ও সময়ের শিল্পসন্দর্ভ
নির্বাচিত কবিতা পিয়াস মজিদ – পাঞ্জেরী পাবলিকেশনস – ঢাকা, ২০২৫ – ৬০০ টাকা পিয়াস মজিদের কবিতায় শব্দ, বোধ ও বোধগম্যতা অস্থির সম্পর্কসেতু নির্মাণ করে। তাঁর কবিতায় কখনো বিমূর্ত উপলব্ধি, কখনো সুররিয়াল চিত্রকল্প-সম্ভার গতি ও জড়তার যুগপৎ প্রবহমানতায় বক্তব্যের প্রত্যক্ষ স্বচ্ছতা অপেক্ষা ঘনীভূত জীবনাভিজ্ঞতাকে শব্দের ভাস্কর্যশক্তিতে রসময় করে তোলে। কবিতা তাঁর কাছে কেবল আবেগ প্রকাশের মাধ্যম…
-

শিরোনামহীন
শিল্পী আবু তাহের বিগত শতাব্দীর ষাটের দশকের মধ্য পর্যায় থেকে এ-দেশের শিল্পাঙ্গনে বিচরণ করেন। নিরলস ও ঐকান্তিক চিত্রসাধনার মধ্য দিয়ে তিনি চিত্র-সৃজনে এক বৈশিষ্ট্য অর্জন করেন। তাঁর রেখা বেশ শক্তিশালী। বিমূর্ত চিত্ররীতিতে তিনি সিদ্ধহস্ত। মধ্য ষাট ও সত্তরের দশকে এই ধারার চিত্র রচনার মধ্য দিয়ে অনেকেরই চিত্রভাষা ও ভুবন নির্মিত হয়েছে। অনেকেই এই ধারার চিত্র-সৃজনের…
-

উনিশ শতকের মুসলিম মানস ও বাংলা সাহিত্য
শিরোনামের ‘মুসলিম’ শব্দটির ব্যাপারে প্রথমেই টীকা দিয়ে রাখা দরকার। ‘বাংলা সাহিত্য’ কথাটার উপস্থিতিতে এ-ধরনের অনুমান হওয়া সম্ভব যে, এখানে বাংলাভাষী মুসলমানের কথাই বলা হচ্ছে। কিন্তু বাংলা অঞ্চলে অবাঙালি মুসলমানের সংখ্যা ছিল প্রচুর এবং তারাই ছিল প্রভাবশালী। উনিশ শতকের বাংলা সাহিত্য নিয়ে আলাপ তুললে আলোচনার কেন্দ্র হিসেবে কলকাতার কথা মনে না এসে উপায় থাকে না। তখন…
-

সুধীন্দ্রনাথ দত্তের মধুসূদন : সমালোচনার তাৎপর্য
সুধীন্দ্রনাথ দত্তের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে কবি-সমালোচক বুদ্ধদেব বসু একবার বলেছিলেন, তিনি ছিলেন, ‘বিশ শতকের একজন শ্রেষ্ঠ বাঙালি’। নিজের বক্তব্যকে খানিকটা ব্যাখ্যা করতে গিয়ে বুদ্ধদেব জানিয়েছিলেন, সুধীন্দ্রনাথের ‘মতো নানা গুণসমন্বিত পুরুষ রবীন্দ্রনাথের পরে আমি অন্য কাউকে দেখিনি।’ আমরা যেন মনে রাখি যে, সুধীন্দ্রনাথের কথা বিবেচনা করতে গিয়েই বুদ্ধদেব বসুর মধ্যে ওই প্রশ্নটি জেগেছিল যে, ‘যাকে…
-

পটভূমি হংকং
ভিক্টোরিয়া চূড়া থেকে ঝুঁকে নিচের দিকে তাকাতেই সমস্ত শরীর যেন শিরশির করে উঠল আকাশের। অনেক নিচে যতদূর দৃষ্টি যায় কিছুটা আবছা ধূসর বিশাল একটা ছবির মতো হংকং শহরটা ভেসে উঠল চোখের সামনে। তার একদিকের অনেকটা জুড়ে ভিক্টোরিয়া হারবারের নীল জল ঘিরে আছে। দুপাশে কাউলুন আর হংকং – পুরনো আর নতুন শহর। বিশাল বিশাল আকাশছোঁয়া স্কাইস্ক্র্যাপার…
-

সরদার ফজলুল করিম : আমি মানুষ
একালের এক প্রাজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন সরদার ফজলুল করিম (১৯২৫-২০১৪)। তিনি তাঁর আমি মানুষ বইটির ভূমিকায় লিখেছেন, ‘আমি কি মানুষ?’ যখন এ-প্রশ্নের আমি কোনো জবাব দিতে পারছিলাম না, সেই লা-জবাবের কারণে, নিজেই হতাশায় আচ্ছন্ন হয়ে পড়ছিলাম, তখন আমার এক স্নেহাস্পদ কয়েকটি শিরোনামের মুদ্রণ আমার চোখের সামনে রেখে জিজ্ঞেস করলেন, ‘এই শিরোনামগুলোকে আপনি কি স্বীকার করেন না?’…
-

হোগলার বনে
শীতল বাতাসটা মাঠ থেকে এসে থেকে থেকে ঝটকা মারে। গাছের মগডালে পাখির ডাক মনটাকে উত্তুঙ্গ হাওয়ায় দোলাতে দোলাতে কোথায় যেন নিয়ে যেতে চায়। এমন সময় হারানো স্মৃতিরা ফিরে আসে। গ্রামে তাদের প্রতিপত্তি নেই বললেই চলে। পাড়ার মেয়েদের সঙ্গে হেসেখেলে বেড়ে ওঠা। স্কুলে যাওয়ার বালাই ছিল না। মায়ের জোড়াজুড়িতে পাড়ার মক্তবে আমসিপারা পড়েছে কিছুদিন। তাও বেশিদিন…
-

ক্ষিতিমোহন সেনের দুনিয়া
রবীন্দ্রনাথের কালে ভারতবর্ষকে, ভারতবর্ষীয় ভাবদর্শন ও সংস্কৃতিকে যিনি সবচেয়ে ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন, তিনি ভারতপথিক আচার্য ক্ষিতিমোহন সেন শাস্ত্রী। তিনি জন্মেছিলেন ১৮৮০ সালের ২রা ডিসেম্বর, বাংলাদেশের বিক্রমপুরের সোনারং গ্রামে। তাঁর পিতামহ পণ্ডিত রামমণি শিরোমণি ছিলেন বহুশাস্ত্রবিদ, অধ্যাপক ও কবিরাজ। বাহাত্তর বছর বয়সে তিনি কাশীতে গিয়ে বসবাস করবেন বলে মনস্থির করেন। একদিন নিজগ্রাম ছেড়ে নদীপথে যাত্রা…
-

মঞ্জু সরকারের গল্পের সৌরভ
বেশ বিচিত্র তাঁর জীবন। রংপুরে কলেজজীবনের পড়াশোনা অসমাপ্ত রেখে, স্বজন-পরিজন ত্যাগ করে,উন্মূল-উদ্বাস্তুর বেশে পাড়ি জমান ঢাকায়, ১৯৭২ সালের আগস্ট মাসে। উদ্দেশ্য লেখক হওয়া। পথে নেমে পথ খুঁজতে গিয়ে রাত কাটাতে হয়েছে পথেঘাটে; এমনকি কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ও বায়তুল মোকাররম মসজিদের প্রাঙ্গণেও। ক্ষুধার অন্ন জোগাতে কৃপাপ্রার্থী হতে হয়েছে নানা জনের। তবে লেখক হওয়ার বাসনা থেকে…
-

নির্বাসিত, তবুও অপরাজিত
দেশে মেধার নিশ্চয়ই অভাব রয়েছে, কিন্তু তার অপচয়টা বড়ই মর্মান্তিক। এদেশের সম্পদ বিদেশে পাচার হয়ে যাওয়া কেবল একালের ঘটনা নয়, বহুকালের; তবে একালে সেটা মর্মান্তিক, প্রায় অবিশ্বাস্য আকার ধারণ করেছে। মেধা অবশ্যই জাতীয় সম্পদ; এবং সেটাও সমানে পাচার হয়ে যাচ্ছে, নানাভাবে। দাউদ হায়দারের মৃত্যুসংবাদে ব্যক্তিগত ভাবে যে অত্যন্ত পীড়িত হয়েছি সেই সত্যের সঙ্গে সমষ্টিগত ক্ষতির…
