September
-
শ্রাবণের শরীর
কতবার ফেলে এসে কতদিন ডেকেছি তোমায় গোপন দাওয়ায়। ঘুম ভেঙে বারবার শ্রাবণের ডুবভেজার গল্প শুনি। বহুবার কতবার কদমফুলেরা এসে ডেকে যায়, স্বপ্নে কাতর – শুনে যায় এভাবেই, পায় না কিছুই! ওরাও কি একদিন ভেসে আসে শ্রাবণের এতসব যুবতী শরীর নিয়ে – আরো কোনো কাকভেজা ডিঙিজল, নোনাজল ভাঙনের মৃত কোনো স্বপ্নরেখায়। তারাও কি তৃষ্ণার জল হয়ে…
-
নিজস্বতা
কলিংবেলে আঙুল রাখি – নিয়মিত ভুল করি। দরজায় তাকিয়ে দেখি নিঃসঙ্গ তালা – তাকিয়ে আমাকেই দেখে, তবু এই ভুল বারবার হয়, হয়ে যায় মনের অজান্তে – দূরত্ব হাতের তালুর রেখায় গণিতের নির্ভুল ফলেও একঝাঁক ভুলের হানা – ভুলের মাঝেও খুঁজে পাই তোমাকে, তুমিময় ঘর আলোর ছটায় দিনের ঘুম কেটে যায় – সেদিন তোমাকে রেখে চোখের…
-
বিধিমালা
কেমন আছো জনাবালি? বিবি কোটা পূরণ হয়েছে তোমার? এক হালি গাভি রাখলে গেরস্তালের দম্ভ বাড়ে। চার গণ্ডা ফসলিজমি আর বহুত বর্গাচাষি। বাহ্ দহলার গোমস্তা তুমি, তাই বুঝি, বেগমও ঠিক চারটে লাগে? তুমি মিয়া ধর্মমতেই কবুল বলছ, বিবাহ করছ, তবু ছোটবিবি জানি ক্যামন ক্যামন নিয়ম ভাঙতে চায়। পর্দাপ্রথায় বেঢপ চপেট লাগায়। আহারে ভোগবিদ্যায় না জানি তোমার…
-
ঠিকানা
বাউলের আখড়া থেকে গুটিগুটি পায়ে হেঁটে এসে, মৃত্যুকে খোঁয়াড়ে বন্দি করে, যে-শিশু নাচছে আগুনলাগা গাছে, তার ঠিকানা জানে না এ তল্লাটের বাসিন্দারা … একটা পাখি তার নাম ধরে ডাকতেই, আজব শব্দের ডানায় চড়ে উচ্চারিত শব্দরা মিলিয়ে গেল আগুনের মেঘে; পোড়া গাছের ছাইগাদায় তলিয়ে গেল আস্ত গ্রাম; শিশুটি পাখির পালকে মুখ লুকিয়ে হেসে উঠতেই, সবুজে ছেয়ে…
-
গ্রীষ্মকে মনে আছে খুব
কেউ হেঁটে গেলে স্মৃতি তার পিছু পিছু হাঁটে কৃষ্ণচূড়ার দিন, বসন্তের হাওয়ায় ভেসে যাওয়া স্মৃতি ফিরে ফিরে আসে স্মৃতি ছাড়া ঘুমাতে যায় কে? গ্রীষ্মকে মনে আছে খুব – কাঁঠালের ঘ্রাণের মতো অথবা সেসব সকালের তাণ্ডবের মতো যে-সকাল ইতিহাস হয়ে আছে আমার জীবনের পাতায় বোশেখের শেষের দিনগুলো – আমার ছায়া লেপটে আছে শরীরে ও মনে কত…
-
শিকড়নামা
একটি পুরনো গাছের শিকড় ধরেই আমাদের আগমন; গাছটি শেখালো কীভাবে বাঁচতে হয়। যখন আমরা বাঁচতে শুরু করলাম গাছটির জন্য হৃদয়ে মায়া জন্মালাম গাছটির তখন অজস্র অদৃশ্য পাখা হলো, উড়াল দিলো সপ্তম আসমানের দিকে। গাছটির জন্য আমরা কাঁদতে শুরু করলাম, আমাদের শোকের শিওরে খালি পাতিল আগুনহীন চুলা, শূন্য ঘর – ঘ্রাণ ও ভাঙা বাঁশি করুণ সুরে…
-

কাল
চৌদ্দ শ্রাবণ মাসের শুরুর দিককার এক রাতে তুমুল বৃষ্টি নামল। রাত তেমন হয়নি। বদরু খেয়ে এসে শুয়ে পড়েছে রান্নাঘরে। সন্ধ্যা পর্যন্ত রোগী দেখেছেন দেবু ঠাকুর। দুপুরের দিকেও এক পশলা বৃষ্টি হয়েছে। উঠোনের মাটি ভেজা। সেই কারণে ঠাকুর আর ঘর থেকে বেরোননি। হারিকেনের আলোয় পড়ার টেবিলে বসেছিলেন। একবার ভাবলেন, কলের গানে গান শুনবেন। তারপর ভাবলেন, না…
-

শুধু একবার নারী হও, হে প্রভু
অনুবাদ : জাভেদ ইকবাল [বানু মুশতাক (১৯৪৮-)। ভারতের কর্নাটক রাজ্যের কন্নড় ভাষার একজন প্রসিদ্ধ সাহিত্যিক। ছোটগল্প সংকলন হার্ট ল্যাম্প-এর জন্য লেখিকা ২০২৫ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন।] লক্ষ লক্ষ বছর ধরে আমার মতো কোটি কোটি ক্ষুদ্রস্য-ক্ষুদ্র প্রাণ সৃজনের পর, আমাদের ভালো কাজের জন্য স্বর্গ আর মন্দ কাজের জন্য নরক বানিয়ে, যে সৃষ্টিকর্তা তুমি আমাদের…
-

নাসির আলী মামুনের আলোকচিত্রে সুলতান-জীবনধারা
বাংলাদেশি চিত্রশিল্পী এস এম সুলতানের পুরো জীবনই যেন এক কিংবদন্তি! তাঁর জন্মশতবার্ষিকী ছিল গত ১০ই আগস্ট, ২০২৫। বিস্ময়করভাবে দিনটি উদ্যাপনে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো কার্যকর উদ্যোগ ছিল না। ঢাকায় যে-দুটি অনুষ্ঠানের আয়োজন হয়, তা বেসরকারি উদ্যোগে হয়েছে সুলতানভক্তদের সহায়তায়। এর প্রথমটি ছিল সুলতান জন্মশতবর্ষ উদ্যাপন পরিষদের উদ্যোগে আলোচনা অনুষ্ঠান, যা ৯ই আগস্ট শনিবার বেঙ্গল গ্যালারিতে…
-
রহস্যের আগের স্টেশন
সিন্দুকের চাবি (পরিমার্জিত সংস্করণ) মঞ্জু সরকার – আগামী প্রকাশনী ঢাকা, ২০২০ – ২৫০ টাকা দু হাজার সালে যেবার আমরা কয়েকজন লেখক-বন্ধু প্রথমবারের মতো বাংলাদেশে যাই, একদিন সন্ধের পর ঢাকায় আমাদের হোটেলের ঘরে ঢাকার কয়েকজন তরুণ লেখক এসেছিলেন আলাপ করতে, আড্ডা হয়েছিল অনেক রাত পর্যন্ত, তাঁদের মধ্যে একজন ছিলেন মঞ্জু সরকার। মিতভাষী অথচ বুদ্ধিমান মঞ্জুর কথাবার্তা…
-
নগর ও নাগরিক জীবনের কথকতা
ঊষর দিন ধূসর রাতপাপড়ি রহমান – বেঙ্গল পাবলিকেশন্সঢাকা, ২০২৫ – ৫৬০ টাকা নব্বইয়ের দশকের আলোচিত কথাকার পাপড়ি রহমান। চলতি বছর (২০২৫ সাল) বেরিয়েছে তাঁর নতুন উপন্যাস ঊষর দিন ধূসর রাত, প্রকাশক বেঙ্গল পাবলিকেশন্স। উপন্যাসটি পড়ে মনে হলো, বাংলাদেশের উপন্যাসের বিষয় ও ভাষায় একটা বদল ঘটেছে। প্রেমসর্বস্ব নর-নারীর সম্পর্কের গল্প ফেঁদে একটা সিনেম্যাটিক কাহিনি তৈরি করার…
-
অ্যা স্পিরিচুয়াল জার্নি
কল মি লাইক মোজাফ্ফর হোসেন – ক্রিয়েটিভ ঢাকা লিমিটেড ঢাকা, ২০২৫ – ৪৫০ টাকা মোজাফ্ফর হোসেনের দ্বিতীয় উপন্যাস কল মি লাইকা পড়ার পর মনে হলো, লেখক এই উপন্যাসে একটি স্পিরিচুয়াল জার্নি সম্পন্ন করেছেন। এও মনে হলো যে, মোজাফ্ফর তাঁর আগের সব কাজকে ছাড়িয়ে গেছেন এই জার্নির ভেতর দিয়ে। শুধু তাই নয়, আমি অনুভব করে উঠলাম…
