October
-

শিল্পী মুর্তজা বশীরের প্রসারিত মন, জীবন ও সৃষ্টিসমগ্র
জাহিদ মুস্তাফা বাংলাদেশের সমকালীন শীর্ষ চিত্রশিল্পী মুর্তজা বশীর (১৯৩২-২০২০) প্রয়াত হয়েছেন গত ১৫ আগস্ট। তাঁর প্রায় সত্তর বছরের শিল্পসাধনা নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন বিশেষ একটি প্রদর্শনীর আয়োজন করেছে। ‘মুর্তজা বশীরের সৃষ্টি ও প্রসারিত মন’ শীর্ষক তিন মাসব্যাপী এ-প্রদর্শনীটি ঢাকার ধানমণ্ডিতে বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে গত ১২ অক্টোবর। বহুভাষাবিদ পণ্ডিত ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ও মরগুবা খাতুনের কনিষ্ঠ…
-

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতালপঞ্চবিংশতি : ফিরে দেখা
লোকমান কবীর বেতালপঞ্চবিংশতি (১৮৪৭) ঈশ্বরচন্দ্র শর্মা ওরফে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (১৮২০-৯১) প্রথম প্রকাশিত গদ্যসাহিত্য। হিন্দি গ্রন্থ বৈতালপচ্চিসী অবলম্বনে এটি রচিত হলেও বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে গ্রন্থটির গুরুত্ব অপরিসীম। এই পুস্তকের প্রথম সংস্করণে লেখক হিসেবে বিদ্যাসাগরের নাম লেখা ছিল না। এটি রচিত হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যবইয়ের সংকট দূর করার উদ্দেশ্যে। কেননা এর পূর্বে ওই কলেজে…
-

নানামাত্রায় অনন্য বিদ্যাসাগর
আহমদ রফিক এক ‘বিদ্যাসাগর’ শব্দটি উচ্চারণের সঙ্গে-সঙ্গে আমার চোখে ভেসে ওঠে মেদভারহীন, স্থূলতাহীন, শীর্ণ অথচ দৃঢ়সন্নিবদ্ধ ঋজু পেশির স্থাপত্যে গড়া নির্ভীক, সাহসী একজন প্রকৃত হোমো সেপিয়েন প্রজাতির আধুনিক, আদর্শ মানুষের প্রতিচ্ছবি। তাঁকে শিক্ষিত বাঙালি নানা অভিধায় চিহ্নিত করলেও দুটো কথায় তাঁর সার্বিক পরিচিতি – বিদ্যাসাগর এবং দয়ার সাগর। বাঙালি মহাকবি মাইকেল মধুসূদনের কাব্যপঙ্ক্তিতে ধৃত এ-পরিচয়…
-
মুক্তিযুদ্ধ নারী ও সময়
শেখ আবুল খায়ের আনছারী রাজাকার কন্যা সাদত আল মাহমুদ চমনপ্রকাশ ঢাকা, ২০১৮ ৩৫০ টাকা রাজাকারকন্যার মনেও থাকতে পারে দেশপ্রেম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে যারা দেশের বিরোধিতা করে পাকিসত্মানিদের সঙ্গে হাত মিলিয়েছিল তাদেরই চিহ্নিত করা হয় রাজাকার হিসেবে। অন্যপক্ষে দেশের মুক্তি ও স্বাধীনতার জন্য যাঁরা সম্মুখ সমরে বা পরোক্ষক্ষ পাকিসত্মানি সেনাদের বিরুদ্ধে লড়াই করেছেন, জীবন বিসর্জন দিয়েছেন,…
-
অভিবাসীদের জীবন নিয়ে
ভূঁইয়া ইকবাল বেলা অবেলার গল্প হামিদ রেজা খান ইত্যাদি ঢাকা, ২০১৯ ২৫০ টাকা বেলা অবেলার গল্প হামিদ রেজা খানের সদ্য প্রকাশিত উপন্যাস। এ-উপন্যাসে লেখক একটি জীবনঘনিষ্ঠ গল্প বলতে চেয়েছেন। মুনশিয়ানার সঙ্গে বেশ জমিয়ে কাহিনিটি বলতে পেরেছেন। লেখকের জীবনচেতনা শিল্পিত রূপ পেয়েছে এই কাহিনিতে। সুদীর্ঘ অর্ধশতক কাল প্রকাশ্যে সাহিত্যচর্চায় নিমগ্ন না-থেকেও পরিণত বয়সের এই বইয়ে এমন…
-
ভণ কইসেঁ সহজ বোলবা জায়
হাবিব আর রহমান সহজ বাউল সোহারাব হোসেন পুনশ্চ কলকাতা, ২০১৭ গত শতাব্দী থেকে এ-পর্যন্ত বাউল-ফকিরদের সম্পর্কে দুই বাংলার গবেষক-লেখকরা বেশকিছু বই লিখেছেন। তা সত্ত্বেও শিক্ষিত নাগরিক সমাজে এই বিশেষ সম্প্রদায় সম্পর্কে কৌতূহল ও জিজ্ঞাসা এখনো যথেষ্ট মাত্রায় রয়েছে। সাম্প্রতিককালে কলকাতা থেকে প্রকাশিত অকালপ্রয়াত কথাসাহিত্যিক ও গবেষক-লেখক সোহারাব হোসেন (১৯৬৬ – ২ মার্চ ২০১৮)-রচিত সহজ বাউল…
-
প্রবহমান জীবন ও নারীর প্রতি ভালোবাসার কবিতা
আবুল হাসনাত নুন-পূর্ণিমা সৈয়দ শামসুল হক বেঙ্গল পাবলিকেশন্ ঢাকা, ২০১৯ ২৪৫ টাকা সম্প্রতি বেঙ্গল পাবলিকেশন্স থেকে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের তৃতীয় প্রয়াণবার্ষিকীতে দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। মৃত্যুর পূর্বে রচিত এই গ্রন্থদুটি অপ্রকাশিত ছিল। সৈয়দ শামসুল হকের সৃজন-উৎকর্ষে খুবই আগ্রহ-উদ্দীপক হয়ে উঠেছে এ দুটি গ্রন্থ। একটির নাম নুন-পূর্ণিমা। অন্যটি অনুবাদ গ্রন্থ : আফ্রিকান…


