2004
-

আমরা করবো জয় একদিন
আগস্টের শেষ দিকে কমান্ডার সদরুদ্দীনের কাছ থেকে নির্দেশ আসে । প্রচুর জলকাদা ভেঙে হাতে-লেখা চিরকুটে সেই নির্দেশ নিয়ে এসেছে লোকটি । পড়ন্ত বিকেল তখন। আকাশে গুমোট মেঘ । কদিন ধরে বরষার মাতামাতি চলছে। থামাথামির নাম নেই। চারদিকের পৃথিবী ভিজে চুবচুবে হয়ে রয়েছে। আমাদের হাইড আউট গুয়াবাড়ির জোনাব আলীদের বাড়িতে। পিছল আঙিনা ভেঙে ছেলেরা চলাফেরা করে…
-

বহির্বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ
বাংলাদেশে জাতিরাষ্ট্র-প্রতিষ্ঠার প্রক্রিয়া হাজার বছরের পুরনো বলে বিবেচনা করা হয়। বাস্তবে কিন্তু এটি রূপলাভ করে মাত্র বিংশ শতাব্দীতে। ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনের অবসানের জন্যে যে রাজনৈতিক আন্দোলন দানা বাঁধে তাতে বাঙালি জাতীয়তাবাদ আসলে চাপা পড়ে যায়। সাম্প্রদায়িক বিভেদ জাতিগঠনে ধর্মের বিষয়টিকে সামনে নিয়ে আসে মাত্র তিরিশ ও চল্লিশের দশকে। এই সময় বাংলাদেশ ভূখ-ের জনগণ পাকিস্তান-প্রতিষ্ঠায়…
-

পর
দুই কী ব্যাপার? দাদু দরজা খুলছে না কেন? এতবার টেলিফোন করল জয়িতা টেলিফোন ধরল না, এখন ডোরবেল বাজাচ্ছে, দরজা খুলছে না। বুড়োটার হয়েছে কী? বাথরুমে যদি ঢুকে থাকে চান ফান করতে কতক্ষণ লাগে! সে তো আর জয়িতার বয়সী যুবতী মেয়ে নয় যে চানে ঢুকলে ঘণ্টা দেড়ঘণ্টা লেগে যাবে! তারপরই অন্য একটা ভাবনা মাথায় এলো জয়িতার।…
-

মানুষ, মানুষ !
॥ ২ ॥ রদিন সকালেই ডাকাতি হলো আমাদের ফ্ল্যাটে। প্রতিদিন সকাল ঠিক সাতটার সময় উৎপল এসে দরজার বেল দেয়। আমি কিংবা স্বাতী যে কোনো একজন উঠে গিয়ে খুলে দিয়ে আসি দরজা। আসলে বেল শোনার পরই স্বাতীর সঙ্গে আমার চোখাচোখি হয়। অর্থাৎ কে যাবে? পুরুষদের তুলনায় মেয়েদের কিছুটা অসুবিধে থাকে, রাত-পোশাকের ওপরেও মেয়েদের একটা কিছু জামা…
-

ফেরদৌসী প্রিয়ভাষিণীর ‘অরণ্যের দিনরাত্রি’
প্রাকৃতিক উপাদানকে গড়ে-পিটে রূপান্তর ঘটিয়ে আমাদের অনুভূতিকে নাড়া দেয় যে ত্রি-মাত্রিক শিল্প, সেটিই ভাস্কর্য। সেই আদিকালে মানুষ তার জীবিকা নির্বাহের জন্যে পশু শিকার করতো পাথর ঘষে বানানো ধারালো অস্ত্র দিয়ে – সেগুলোই তো আদি ভাস্কর্যের অবয়ব। কিংবা তারও আগে – প্রকৃতিই এক স্বয়ম্ভু ভাস্কর! প্রাকৃতিক উলট-পালটে বনভূমি চাপা পড়েছে মাটির নিচে। শত সহস্র বছরের ক্ষয়ে…
-

মনসুর উল করিমের সাম্প্রতিক প্রদর্শনী : সীমা-অতিক্রম ও সীমাবদ্ধতার দ্বৈরথ
আমাদের চিত্রকলা জগতে বেশ কিছুদিন ধরেই মনসুর উল করিমের সৃষ্টিকর্ম একটি বিশেষ ঘরানা ও রুচির মানসম্পন্ন উদাহরণ হিসেবে একটি পাকাপোক্ত অবস্থান করে নিয়েছে। তাঁর একক প্রদর্শনী আগ্রহী দর্শক ও রসজ্ঞমহলে বিশেষ ঔৎসুক্য ও কৌতূহল জাগিয়ে থাকে, নবীন শিল্পপ্রয়াসীদের অনেকের কাজেই তাঁর শিল্পধারার নানান টুকরো-টাকরা প্রভাব সহজেই দেখা যেতে পারে। তবে রাজধানীর বাইরে অবস্থান এবং স্বভাবে…
-

কোয়াং ইল রিউ-র চিত্রকর্ম : তাঁর জীবন-জিজ্ঞাসা
‘কোথায় চলেছ তুমি?’- একপাশে পুঞ্জ পুঞ্জ মেঘে ঢাকা আকাশের নিচে রিকশা এগিয়ে চলেছে, অন্যপাশে নক্ষত্ররাশি আর ঠিক মাঝামাঝি জায়গায় আছে ঘাসে আবৃত পাথরের টেবিলের ওপর গোলাপি জবার টব, ঘড়ি ও জুতো। কোয়াং ইল রিউ-র প্রদর্শনীতে ঢুকে প্রথমেই চোখে পড়বে এ ছবিটি। এমনি ধারার নিত্যদিনকার নানান বস্তু-সামগ্রীকে বারবার তাঁর শিল্পকর্মে উপস্থাপিত করেন তিনি। খানিকটা স্টিল লাইফ…
-

মাধবী : থিয়েটারের নতুন ভাবনার প্রযোজনা
‘কিন্তু তুমি নিজে চলো না, অন্যকে চালাতে বাধ্য করো। এটাই তো বিড়ম্বনা। অথচ জগৎসংসার তোমাকেই তপস্বী আর সাধক বলবে, আমার পিতাকে দানশীল বলবে, আর আমাকে? চঞ্চলমতি এক নারী, যাকে বিশ্বাস পর্যন্ত করা যায় না। এই তো…’; চরম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে যযাতি কন্যা মাধবী এমন বাক্য উচ্চারণ করে। মাধবী যাকে নিজের চেয়ে বেশি ভালোবেসেছিলো সেই গালব…
-

স্বপ্নবাজ তরুণেরা
স্বপ্নবাজ – এই শব্দের সঙ্গে কি আগে কখনো পরিচয় ছিল আমাদের? বাংলাভাষী আমরা স্বপ্নদেখা মানুষদের এতদিন চিনতাম স্বপ্নদ্রষ্টা, স্বপ্নাবিষ্ট, স্বপ্নময়ী, স্বাপ্নিক – এরকম শব্দের রকমফেরে। কিন্ত্ত বিংশ শতাব্দীর একেবারে শেষদিকে এসে একটি শব্দের প্রাদুর্ভাব ঘটেছে বাংলাভাষায়। একবিংশ শতাব্দীর শুরুতে তা তরুণদের কাছে খুবই পরিচিত আর প্রিয় হয়ে উঠেছে। স্বপ্নবাজ হলো সেই শব্দ। স্বপ্নময় হয়ে ওঠা…
-

প্রেমেন্দ্র মিত্র : কবি থেকে গীতিকার
রবিজীবনের সায়াহ্নে একদল উদ্দাম রচনাকারের মাতনে বাংলা সাহিত্যে এলো কল্লোল। ‘উদ্ধত যৌবনের ফেনিল উচ্ছলতা, সমস্ত বাধা-বন্ধনের বিরুদ্ধে নির্ধারিত বিদ্রোহ’- এই ছিল আশ্বাস। অনেকের সঙ্গে সেখানে কলম মেলালেন এক তরুণ। প্রেমেন্দ্র মিত্র। পরবর্তীকালে সাহিত্যের বহুধারায় যশ পেলেও তখন তিনি উজ্জ্বল ছোটগল্প আর কবিতায়। সাহিত্য-বন্ধু অচিন্ত্যকুমার সেনগুপ্তের স্মৃতিতে ‘একমাথা ঘন কোঁকড়ানো চুল, সামনের দিকটা একটু আঁচড়ে বাকিটা…
-
জতুগৃহে বসবাস
আস্ত একটা কাঁচা ডিম, ভাঙ্গতে বড়োই সুবিধা উপর থেকে, ডাইনে থেকে, বাঁয়ে থেকে, নিচ থেকে যেখান থেকেই চাপ দাও – মুহূর্তেই ভেঙ্গে খান খান, ভাঙ্গনের মহিমায়, এখন আমরা সায়াহ্কের যাযাবর। ভাইটি ভাঙ্গতে ভাঙ্গতে অস্তিত্বের শেষ ধাপে পা রেখে বললো – দাদা আমি আজ থেকে আবু সুফিয়ান, বোনটি পালাতে পালাতে মধ্যাহ্কে – তবু শেষ রক্ষা হলোনা,…
-
পথ
ঘরে ফিরবেনা বলে যারা পথে নামে তারা সবাই কি পথে থেকে যায়? নাকি কেউ কেউ পথ খুঁজে পায়না বলেই ফের ঘরে ফেরে, কেউ ভুল করে ঢুকে পড়ে অন্য কোনো ঘরে! আসলে পথ কি দিতে পারে সেরকম কোনো নিশ্চিত আশ্রয়! কেউ কেউ হুট করে পথে নেমে পড়ে কেউ বেশ ভেবে-চিন্তে অন্ধি-সন্ধি জেনে। যারা কিছু না ভেবেই…
-
দীর্ঘস্থায়ী ক্রন্দনের জন্যে
দীর্ঘস্থায়ী ক্রন্দনের জন্যে মানুষের লোভ আজ এতদূর এমন আগ্রাসী- সান্তনার সব পাতা ছেঁড়া হয়ে গেছে। জীবনের এতো বড়ো স্থির বৃক্ষ থেকে ঘুমের ভেতরে জেগে স্বপ্নগুলো ছুঁতে না পারার ক্রোধ ক্রমাগত তাকে সহজ নক্শা থেকে উল্লম্ফনে ক্রীতদাস হতে আজ বাধ্য করেছে। আর তাই, নদীর ঢেউয়েরা আজ তত আকর্ষক নয়, বন আর বনের কুসুম নয় ততো প্রাণপ্রিয়,…
-
নাট্যস্বপ্নকল্প : হ্যামলেট
ডানদিকে হিমঘর, বাঁয়ে লাল রেলের কলোনি এরপর স্টেশন আসবে, কালের যাত্রায় হুহু ধ্বনি ধৈর্য ধশ্রে শুনতে হয় – কেমনে ধৈরজ ধরি, সই? সে আমার সুরধনি, আমি তার কিছু একটা হই! পকেটে কমদামি সেন্ট, ট্রেনে কেনা শস্তা চানাচুর, নাটকে টিকিট কাটা, ধূপছায়া রঙের দুপুর … বিকেলে টেনশন বাড়ছে, বাড়িতে নির্ঘাত কিছু হবে তবুও দলবল মিলে যাওয়া…
-
সঙ্গে আসো যদি
শোকের আড়ালে কিছু অনিশ্চয় মিশে থাকে, চোখের জলের সঙ্গে নুন ক্ষয়ে যেতে যেতে তবু নির্বিকার সেজে থাকে সম্পর্কের ঘুণ পরস্পর বন্ধু ভাবে, ভাই ভাবে, প্রতিবেশী, উত্তরাধিকারী একবার ভাবো অন্য, সম্পর্ক আড়াল হলে অবিমৃষ্যকারী ফিরে আসে দিনশেষে, সভ্যতার ঞ্চপরে মাথা নুয়ে আছে খড় মু-হীন মানুষেরা স্বপ্ন দেখে মহাকাল মনোসগোচর দেশ নেই, বাড়ি নেই, যে-পৃথিবী ঘিরে আছে…
-
কবিতার প্রহর
খনির ঠিকানা সকলেই পায় ঘরে কিংবা সিটি স্কোয়ারে যে যার মতো আনন্দখনির সন্ধান পেয়ে গেছে। আসছে মশাল, গাঁইতি। ঐখানে মূল কথা, খনির ভিতর নামা অন্ধকার সুড়ঙ্গ ধরে কে কীভাবে যাবে আনন্দের কত চুনি, পান্না; স্বপ্নে মাতাল হয়ে আছি তুমি আমি সাদা কালো মজুরেরা খনির নিচে কবিতার গুপ্ত সরোবর ঐ জলে ডুব দিতে চায় প্রত্যেকে, গোলমাল…
-
বালক, তুমি একদিন / দ্বিতীয় পাঠ
বালক, তুমি একদিন কবি হবে, আমি সেই দিনের জন্যে শোক করছি। আমি এই ধনুক থেকে ছুড়ে দিচ্ছি তীর, নৌকো থেকে দিয়ে দিচ্ছি গতি, নদী থেকে জালের টানে তুলে ফেলছি মহাশোলের সিঁদুরপরা মুড়ো, আছড়ে ফেলছি তোমার তকতকে নিকোনো উঠোনে, বালক, এই শোক। অবিরাম তোমার কণ্ঠ থেকে এখন উচ্চারিত হচ্ছে যে শব্দসকল, আমি তার ভেতরে এখন পুরে…
-
কবিতার মতো
তোমার অদেখার প্রিয় মুহূর্ত এবং উদ্ভবের প্রহর কোনো কোনো দিন যেন পরাবাস্তব কবিতার মতো এই চোখ ফাঁকি দিয়ে কখনো কবিতা হয়ে ওঠে আর আমি তরঙ্গায়িত মৌচাকের আঁধার চুরি করে যখন একটি করে শব্দের সুষমা আবিষ্কার করি যেন একটু-একটু করে রহস্যের জট খুলে যায় দক্ষ কারিগর যেমন ছেনি-হাতুড়ির কায়িক-শ্রমে প্রতিধ্বনিত শব্দের পাথর কেটে উন্মোচিত করে তার…
-
ভালোবাসার প্রদীপ
সখী তোমার সব নেবোনা ভয় কোরোনা নীলায়ত আকাশটুকু মুখে ফোটা কুন্দ কুসুম ভরা বুকের ঘামের গন্ধ বুকের সাথে বুক মেলানোর পুলক রাশি গালের সাথে গাল মেলানোর তপ্ত খুশি সখী তোমার সব নেবোনা ভয় কোরোনা হাতটা না হয় হাতের পরে আলতোভাবে ঠোঁটে না হয় ঠোঁট ডুবানোর বিভোর তৃষ্ঞা বাগান থেকে ফুল তুলোনা ফুল দিয়োনা ফুল তো…
-
উই গট হিম
দুঞ্চপাশে রাইফেল ছিল যদি লক্ষ্য ভেদ করতে হয়, গুলিভর্তি পিস্তলও ছিল যদি আত্মঘাত হয় সহজ উপায়। কিন্ত্ত এ সব তাকে করালো না কিছু- কঞ্চমাস ইঁদুর-গর্তে নির্বাসনে থেকে দাড়ি গজিয়েছে আর ভুলে গেছে কোন লক্ষ্যে বাঁচা। ধন্য আমেরিকা। হিরোশিমা নাগাসাকি ভিয়েতনাম আরও আরও আরও ভয়ংকর সন্ত্রাস পেরিয়ে এখন ইরাকে পৌঁছে শিখেছ অনেক।…
-
একটি কবিতা
এবার একটি কবিতা দিতে একটু দেরি হল। খুব দেরি হয়তো নয়, তবুও তো। আসলে আমার কোনো দোষ নেই। কবিতাটি এসে গিয়েছিল, আশেপাশেই ঘুরপাক খাচ্ছিল। কখনো পাখির পালকের মতো উড়তে উড়তে, কখনো ঝিঁঝির ডাকের মতো ক্রমাগত, কখনো জানালার খড়খড়ির ফাঁকে আলো, কবিতাটি এদিক ওদিক ঘুরপাক খাচ্ছিল। এর মধ্যে কয়েকদিন খুব ঠান্ডা পড়ল, একদিন ভীষণ…
-
পাথর ও রক্তের বিবাদ
কি আছে অনাস্বাদিত? ঠোঁট রেখে কঠিন শিলায় পাথরের গন্ধ শুঁকি পেতে চাই সৃষ্টির লবণ। গ্রানিটে জিহ্বা লাগে, আলজিহ্বে শ্যাওলার স্বাদ স্বাদ নয়, এ কেবল পাথর ও রক্তের বিবাদ। অভুক্ত কবির মুখে, আলজিহ্বে জমেছে যে পানি এ দিয়ে নরম হয় জগতের প্রকৃতিনিচয়, কেবল অনম্য তুমি। পাথরের চেয়েও পাথর। হাসো বাসো নাশ করো মানুষের সব বরাভয়। ২…
-
টোকিও থেকে জাপান দর্পণ
বার্ধক্যের ভালোবাসা ভালোবাসার প্রচলিত ধারণা অনুসরণ করে ভাবনা-চিন্তা করলে স্বাভাবিক যে-সিদ্ধান্তে সহজেই উপনীত হওয়া যায় তা হলো, বার্ধক্য ভালোবাসায় চির ধরায়। তারুণ্যের উদ্দীপনায় যে তরুণ-তরুণী এক সময়ে মুহূর্তের জন্যেও একে অন্যের থেকে দূরে সরে থাকতে নারাজ, তাদেরকেই হয়তো বিবাহিত জীবনের প্রান্তে এসে পরিণত বয়সে দেখা যায় নিজেদের মধ্যে আগ বাড়িয়ে কিছুটা দূরত্ব তৈরি করে নিতে।…
-
বিজ্ঞান বনাম প্রযুক্তি
মা এবং সন্তানের মাঝে তুলনা করতে গিয়ে একটা খুব সুন্দর কথা বলা হয়, কথাটা হচ্ছে : ‘কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়।’ সন্তানের জন্যে মায়ের ভালোবাসা দিয়েই একটা জীবন শুরু হয় তাই মায়ের উপর এতো বড় একটা বিশ্বাস থাকবে বিচিত্র কী? কুপুত্র এবং কুমাতা নিয়ে এই কথাটা একটু পরিবর্তন করে আমরা বিজ্ঞান আর প্রযুক্তির…
