2018

  • তিন উপন্যাসের বিশ্লেষণ

    কবির আহমেদ   স ত্তরের দশকের অন্যতম সেরা গল্পকার নুরুল করিম নাসিমের লেখার সঙ্গে পরিচয় দীর্ঘ সময়ের। তাঁর প্রথম গল্পের সাক্ষাৎ পাই কামাল বিন মাহতাব-সম্পাদিত ছোট গল্প পত্রিকার মাধ্যমে। পরবর্তীকালে দৈনিক বাংলার সাহিত্য পাতায় এবং সাপ্তাহিক বিচিত্রায় তাঁর লেখা পড়েছি। তাঁর গল্পগুলোর বিষয়বস্তু, আঙ্গিক এবং প্রকাশভঙ্গী পাঠকের কাছে সমাদৃত হয়। পরবর্তীকালে তিনি নাট্যশিল্পের সঙ্গেও জড়িয়ে…

  • কথারাই মনের প্রকাশ

    জিললুর রহমান   ‘এ কটি অমেয় সিঁড়ি মাটির পৃথিবী হতে নক্ষত্রের আকাশে উঠেছে – উঠে ভেঙে গেছে’ – এমন একটি অদ্ভুত দৃশ্যকল্প দিয়ে লেখাটির সূচনা। ভাবছি, কী হতে পারে এই লেখার বিষয়বস্তু? এটা কি প্রবন্ধের পা-ুলিপি? এ কি কোনো সুপরিসর উপন্যাসের খসড়া? শুরুতেই কী অদ্ভুত স্বরে উচ্চারিত হলো – ‘সারাদিন আমি শুধু মানুষ দেখি, প্রান্তরে…

  • কবিসত্তার নিবিড় অনুভব

    সুব্রত বড়ুয়া   রচনার শ্রেণিবিচারে মোটাদাগের কোনো শ্রেণিতে বইটিকে ফেলতে পারা যাবে বলে মনে হয় না। প্রবন্ধের শ্রেণিতে ব্যক্তিগত রচনার মধ্যে একে স্থান দেওয়া হয়তো যেত, যদি এর রচনারীতির মধ্যে একক ব্যক্তিমনের অটুট প্রতিফলনের আভাস থাকত। বইটির বিষয় অবশ্যই রবীন্দ্রনাথ। কিন্তু তার উপস্থাপন মোটেই প্রথাসিদ্ধ প্রাবন্ধিক বিবরণের মতো নয়, যেখানে মনের স্বাভাবিক রসাস্বাদনের আনন্দকে ছাপিয়ে…

  • যুদ্ধ-নথি

    যুদ্ধ-নথি

    আহমেদ নজির বিমূর্ত ধারায় ও রীতিতে অবগাহন করেন। তাঁর সৃজনে ধরা আছে এ-দেশের সমাজ-বাস্তবতার নানা অনুষঙ্গ। কখনো মানবজীবনের মর্মযাতনাও প্রতিফলিত হয় তাঁর ছবিতে। তিনি ছাপাই ছবির করণকৌশল আয়ত্ত করেছেন দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা করে। ছাপাই ছবিতেও তিনি সমাজে বিরাজমান নানা অসংগতিকে তুলে ধরেন নিপুণ নিষ্ঠায়। তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেন।…

  • প্রসঙ্গ ছোটগল্প মূল : এলস্পেথ ডেভি

    আমার মনে হয়, একজন লেখক নিজে কীভাবে লেখেন বা অন্য কোনো লেখক কীভাবে লেখেন এ-প্রশ্নের উত্তর সরাসরি দিতে পারবেন না। কেননা, লেখার সময় উচ্চমার্গীয় সচেতনতা যেমন কাজ করে, তেমনি সম্পূর্ণ অবচেতন থেকেও উঠে আসতে পারে একটি রচনা। অর্থাৎ লেখা কীভাবে হয়ে ওঠে তা নিয়ে আংশিক কথা বলা যায়, ব্যাখ্যাও করা যায় অংশত কিন্তু সম্পূর্ণ করে…

  • সংগীতের সমাজতত্ত্ব সিমেল থেকে মার্কস

    মিউজিকোলজি সীমা থেকে অসীমের প্রতি ধাবমান এক শাস্ত্রে পরিণত হয়েছে। পূর্বে বিখ্যাত কম্পোজার, তাঁদের সাধনা, হস্তলিপি থেকে বর্ণ, যৌনতা, জ্যাজ বা রকের উৎপত্তি ও সম্পৃক্ততা নিয়ে আজ ব্যস্ত হয়ে পড়েছে। সংগীতের পদ্ধতিগুলোর মধ্যে পাঠ্য-সমালোচনা, আনুষ্ঠানিক বিশ্লেষণ, প্যালিওগ্রাফি, বর্ণনার ইতিহাস বা আর্কাইভভিত্তিক গবেষণা থেকে বর্তমানে ডিকনস্ট্রাকশন, উত্তর-ঔপনিবেশিক বিশ্লেষণ; অবভাসতত্ত্ব ও পারফরম্যান্স পাঠের বিষয়গুলো চলে এসেছে। অর্থাৎ…

  • নভেরা : মাটির আঙিনায় কিংবদন্তির অবতরণ

    নভেরা : মাটির আঙিনায় কিংবদন্তির অবতরণ

    বাহির পথে বিবাগী হিয়া কিসের খোঁজে গেলি আয় আয় রে ফিরে আয়   প্রয়াত ভাস্কর নভেরা আহমেদের (১৯৩৯-২০১৫) কথা মনে এলে, বিশেষত স্বদেশের সঙ্গে তাঁর বেদনাবিধুর সম্পর্কটি মাথায় রাখলে রবীন্দ্রসংগীতের এই কলি চৈতন্যে ভেসে ওঠে। দেখতে দেখতে এই ক্ষণজন্মার প্রয়াণের তিন বছর অতিক্রান্ত। কতক ছোটগল্পের কাদম্বিনীর মতো নভেরা মরিয়া প্রমাণ করিয়াছেন যে তিনি মরেন নাই।…

  • অন্য এক সিমন দ্য বভোয়ার আবিষ্কার : একটি পাঠ-প্রতিক্রিয়া

    অন্য এক সিমন দ্য বভোয়ার আবিষ্কার : একটি পাঠ-প্রতিক্রিয়া

    সি মন দ্য বভোয়ার নামটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই যে-ফরাসি নারীটির ছবি আমাদের মানসপটে ভেসে ওঠে তা কোনোভাবেই কোনো কোমলমতি নারীর ছবি নয়। বরং সে-ছবিতে সিমনের চেহারায় নারীর কোমলতার চেয়ে একজন প্রতিবাদী নারীকেই আমরা সবসময় খুঁজে পাই। ফরাসি দার্শনিক লেখক জ্যঁ পল সার্ত্রের সঙ্গে তাঁর জীবন একাট্টা হয়েছিল বটে; কিন্তু সে-সম্পর্কটাও গতানুগতিক সামাজিক সম্পর্কের আদলে…

  • অ্যামেলিয়া

    অ্যামেলিয়া

    ॥ ২ ॥ বাইরে দূরে বিশ্ববিদ্যালয়। ক্রমাগত এগিয়ে আসছে। অমলিনী ও জিনত দেখছে। তাদের পলক পড়ছে না। কী বিশাল! কী সুন্দর! কত মাঠ, উদ্যান, গাছপালা। সবুজে সবুজ। গাড়ি উত্তর ম্যাডিসন স্ট্রিটে পৌঁছল। থামল যেখানে, তার নাম আইওয়া মেমোরিয়াল ইউনিয়ন। বিশাল বাড়িটিকে আমরা বলতাম আইমিউ। এর একদিকে আইওয়া হাউজ হোটেল। লেখকরা সেখানেই থাকবেন। বাকি অংশে ছাত্রদের…

  • আজিমপুর কলোনি  একটি পথপ্রদর্শক প্রকল্পের গোাড়র কথা

    আজিমপুর কলোনি একটি পথপ্রদর্শক প্রকল্পের গোাড়র কথা

    আজিমপুর কলোনি সম্ভবত এদেশে বহুতলবিশিষ্ট গুচ্ছ আবাসনের প্রথম প্রকল্প। ১৯৪৭-এর ভারতবর্ষ বিভাজনপূর্র্বকালে এই ভূখ-ে একতলা বা দোতলা বাংলো ধরনের পাকা আবাসিক ভবন নির্মাণের সূত্রপাত হলেও বহু পরিবারভিত্তিক বসবাসের জন্য তিন-চার তলাবিশিষ্ট ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণের ক্ষেত্রে ‘আজিমপুর এস্টেট’ হিসেবে পরিকল্পিত আজিমপুর কলোনি সম্ভবত এখানে পথিকৃৎ। এই আজিমপুর কলোনির সূচনাপর্ব থেকে সফল  বাস্তবায়নে অতিক্রান্ত সমস্যা…

  • বন্ধন-কথন

    বন্ধন-কথন

    ‘শিল্প’ – যার উন্মেষ মানুষের জীবনকে ঘিরে এবং মানুষের আবেগ, অনুভূতি, অভিব্যক্তি ও জীবনের বিচিত্র ব্যঞ্জনারই নান্দনিক প্রকাশ হলো শিল্প। সমসাময়িককালে শিল্প অনেক ব্যাপক এবং বহুধাবিস্তৃত। নানা মাধ্যমে নানা উপকরণে মিশ্রিত শিল্পের নব নব রূপ আমরা প্রত্যক্ষ করছি নানাভাবে। নবীন-প্রবীণ সব শিল্পীই নিজস্ব কাজের সৃষ্টিশীল ধারাকে অব্যাহত রেখেছেন তাদের নতুনতর ভাবনাচিন্তা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে। গত…

  • চতুর্থ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী-২০১৮  ভাস্কর্যে নানামাত্রিক ভাষা

    চতুর্থ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী-২০১৮ ভাস্কর্যে নানামাত্রিক ভাষা

    স্বাধীনতা-পরবর্তীকালে যতটা চিত্রকলা এগিয়েছে ঠিক ততটা এগোয়নি ভাস্কর্যশিল্প। শিল্পের এ-মাধ্যমটিতে সৃষ্টির আড়ালে যে শ্রম ও সময় লগ্নি করতে হয় সে-হিসাব কষলে ভাস্কর্য মানুষের কাছে গ্রহণীয় হয়ে উঠেছে কমই। সময়টা ১৯৫৬। এই সময়ে ঢাকায় একজন নভেরা আহমেদ ভাস্কর্যশিল্পের চর্চা শুরু করেন; সেটি চলতে থাকে ১৯৬০ সাল পর্যন্ত। ১৯৬০ সালে নভেরার ‘ইনার গ্লেজ’ নামে প্রথম একক ভাস্কর্য-প্রদর্শনী…