2021
-

মির্চা ও মৈত্রেয়ী : জীবনের শিল্পিত রূপকার
চারুকলার বকুলতলা খুব প্রিয় জায়গার একটি ছিল একসময়। কখনো যেতাম তাকে সঙ্গে নিয়ে কখনো যেতাম বাতাসের আড়ে লুকিয়ে থাকা তার সুবাস নিতে। তেমনি কোনো এক একাকী বাদল দিনে সাতরঙা ছাতাটিকে মেলে ধরে অবসন্ন পায়ে আনমনে হাঁটতে হাটতে পুরনো বইয়ের দোকানের সামনে এসে থমকে দাঁড়াই। দেখলাম বিখ্যাত লেখকদের দারুণ সব বই বৃষ্টিস্নাত হতে উন্মুখ আর দোকানি…
-

বিবর্তনের ধারায় প্রাচীন ঢাকার খাদ্যসংস্কৃতি
সপ্তদশ শতকের একদম গোড়ার দিক। বুড়িগঙ্গা গিয়ে এগিয়ে চলেছে এক শাহি নৌবহর। একদিকে পাঠান আর অন্যদিকে পর্তুগিজ আর মগদের দৌরাত্ম্যে দক্ষিণবঙ্গে মোগল শাসনের ভিত বেশ নড়বড়ে। এই সময় সম্রাট জাহাঙ্গীর নিজের বিশ্বাসভাজন শেখ আলাউদ্দিন ইসলাম খাঁর হাতে সুবে বাংলার শাসনভার তুলে দিলেন। অভিজ্ঞ সুবেদার বুঝলেন যে সেই সুদূর রাজমহলে বসে মগ আর আরাকানিদের জব্দ করা…
-

শার্ল বোদলেয়ারের একটি গদ্যকবিতা
অনুবাদ ও টীকা : সনৎকুমার সাহা স্বপ্নের মতো এক ঘর, সত্যিকার বোধ জন্ম নেয়। বদ্ধ বাতাসে ভাসে হালকা গোলাপি নীল আভা। চেতনা সেখানে ভেজে অলস বর্ষণে। ঘ্রাণে মিশে থাকে তার খেদ ও বাসনা – নীলাভ সিঁদুরে ছায়া এ যেন সাঁঝের। গ্রহণের কালে খোঁজা শরীরের স্বাদ। আসবাব-তৈজস-সব প্রসারিত বাধ্য অভিলাষে, ছড়ানো-ছিটানো আর ঝিমুনি জড়ানো। তারা যেন…
-

শতবর্ষ পূর্বে জাপান নিয়ে বাঙালির আগ্রহ
সুব্রত কুমার দাস ১২৮০ বঙ্গাব্দে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ভারত সংস্কারক ছিল সেকালে উচ্চমানের একটি গুরুত্বপূর্ণ সাময়িকী। প্রতি শুক্রবার কলকাতা থেকে প্রকাশিত সে-পত্রিকাটির সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত (১৮৪০-১৯০৭)। পত্রিকাটিতে সমসাময়িক ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হতো তিনটি ভিন্ন শিরোনামে। ভারত এবং ইউরোপের বাইরে বাকি বিশ্বের সংবাদ প্রকাশিত হতো ‘বিবিধ’ শিরোনামে। ‘বিবিধ’তে কখনো কখনো এক-দুই লাইনের সংবাদ পাওয়া…
-

বঙ্গবন্ধুর জীবন-দর্শন ও বাঙালির রাষ্ট্রসাধনা : ঐতিহাসিক প্রেক্ষাপট
শামসুজ্জামান খান বাঙালি একটি সংকর জনগোষ্ঠী। প্রাচীনকাল থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলের অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলয়েড, ভোটচীন, নেগ্রিটো, সেমেটিক, আর্য ইত্যাদি নানা নরগোষ্ঠী বাঙ্গালা অঞ্চলে এসে স্থায়ীভাবে বসতি স্থাপন করতে শুরু করে। বিবিধ জাতিগোষ্ঠীর একই ভৌগোলিক সীমানার মধ্যে বসবাসের ফলে তাদের মধ্যে সখ্য, সংঘর্ষ ও সমন্বয়ের মাধ্যমে একটি সাধারণ জীবনযাত্রার ধরন গড়ে উঠতে থাকে। আড়াই-তিন হাজার বছর…
-
বাতায়ন-পাশে
চিত্রকলা নিয়ে নিয়ত নিরীক্ষাপ্রবণ নাজলী লায়লা মনসুর। গতানুগতিক ধারার বাইরে গিয়ে সাবঅল্টার্ন ফর্মে চলমান দৃশ্যকাব্য রচনায় আগ্রহী তিনি। অভ্যস্ত-হাতে ক্যানভাসে প্রয়োগ করেন উজ্জ্বল রং। তাঁর ছবির অন্যতম বিষয় নারী – সমাজে তার অবস্থান, অসুবিধা ও তার প্রতি হিংস্রতা। এ-কারণে অনেকে তাঁকে নারীবাদী চিত্রশিল্পী হিসেবে আখ্যা দিলেও তিনি সে-বৃত্ত ভেঙে দেন চিত্রে পুরুষ-অবয়বের সমান উপস্থিতির মধ্য…
-
আমার সে-নারী
আমার সে-নারী আফ্রিকার অন্ধকার অরণ্যের মতো ছায়াপথ নীহারিকা নক্ষত্রের মতো মেঘের কাজলরঙে সংগুপ্ত বিদ্যুৎ; ব্ল্যাকহোলের মতো সে অগাধ রহস্য সূর্যের শক্তির মতো জ্বালানি স্বভাবী মানুষি-আধারে তিনি আদি সঞ্জীবনী। ঠা-ঠা রোদে ক্লোরোফিলে প্রাঞ্জল সবুজ লাগাতার বৃষ্টির প্রহরে রোদের ঝলক প্রেরণার উৎস তিনি প্রাণের প্রাণতা, বাতাসের শ্রুতিনদে ইথারীয় তরঙ্গনিচয়। সে আমার মৃত্তিকার সঙ্গী এবং আকাশবাণী আত্মার কথা,…
-

বাংলাদেশ : তিমিরবিদারউদার অভ্যুদয়
বিংশ শতাব্দীতে ইতিহাসের এক বিস্ময়কর উপহার এই বাংলাদেশ। বাঙালিকে, পৃথিবীকে। উনিশশো সাতচল্লিশেও দেশভাগ-বিধ্বস্ত বাঙালি অতি দুঃসাহসী স্বপ্নেও প্রার্থনা বা কল্পনা করতে পারেনি যে, তার জন্য এ-রকম একটি গর্বের মুহূর্ত অপেক্ষা করছে। পৃথিবীই কি আদৌ ভাবতে পেরেছিল? এমন নয়, এবং আমরা সবাই জানি যে, রাষ্ট্র বা জাতির ভৌগোলিক সীমানা চিরকাল অনড় আর নিশ্চল থাকে, এক বা…
-

বঙ্গবন্ধু ও বাংলাদেশ
রামায়ণে দেখি রামের অনুপস্থিতিতে রাজার দায়িত্ব পেয়ে ভরত সিংহাসনে দাদার পাদুকা রেখে তাঁর হয়ে অযোধ্যা শাসন করেছিলেন। ঘটনাপ্রবাহে আকস্মিকভাবে রাজ্যভার হাতে পেয়ে অপ্রস্তুত মানুষটির মনে হয়েছিল, এটাই কার্যকর পন্থা হবে। অনুপস্থিত হলেও রামই তাঁর বংশের নেতৃত্ব দেওয়ার যোগ্য ব্যক্তি – তিনি প্রতীক ও প্রেরণা। পরিস্থিতি এবং ব্যক্তির ভূমিকা মিলে ইতিহাসে কেউ কেউ কোনো জাতির বিশেষ…
-

মানবতন্ত্রী গৌরকিশোর ঘোষ
গৌ রকিশোর ঘোষের জন্ম যশোরে ১৯২৩ সালে। বাবার কর্মসূত্রে হাতেখড়ি হয়েছিল সিলেটের চা-বাগানে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নবদ্বীপে। তারপর কর্মের অন্বেষণে পা বাড়ান নগর কলকাতায়। সাহিত্যিক ও সাংবাদিক হিসেবে সুনাম অর্জন করেছিলেন। কিন্তু সর্বোপরি জনপ্রিয় হয়েছিলেন মানুষ গৌরকিশোর। যে-মানুষ জীবনের প্রতিটি কাজে জড়িয়ে ছিলেন তাঁর মহৎ আকাঙ্ক্ষা নিয়ে। তাঁর জীবনের মন্ত্র ছিল ‘বন্দে মানবম’। তিনি…
-

আমার কাছে মহাত্মা গান্ধী
অনুবাদ : জয়কৃষ্ণ কয়াল [আবুল হাসনাত স্মরণে, আমার জন্যে যিনি বাংলাদেশের দরজা খুলে দিয়েছিলেন] আজ ২রা অক্টোবর, সারাবিশ্বে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী পালিত হচ্ছে। ভারতে আজ ছুটির দিন। ভারত ও বাংলাদেশের যেসব বন্ধুবান্ধব দেশের বাইরে থাকেন, তারাও স্মরণ করছেন আজ দিনটাকে। আরো চমকপ্রদ সমাপতন হলো আগামীকাল, ৩রা অক্টোবর জার্মানি পালন করবে তার জাতীয় দিবস, তার ঐক্যদিবস।…
-

প্রতিভা বসুর কয়েকটি ও রাজেশ্বরী দত্তের একটি চিঠি
অমিয় দেবকে লেখা (কোনও চিঠির পাঠে কিছু যোগ করে থাকলে আমি তৃতীয় বন্ধনী, [ ], ব্যবহার করেছি।) প্রতিভা বসুর চিঠি কথাসাহিত্যিক প্রতিভা বসুর (একদা কাজী নজরুল, দিলীপকুমার রায় ও সত্যেন্দ্রনাথ বসুর প্রিয়পাত্রী ঢাকার গায়িকা রানু সোম : ১৯১৫-২০০৬) স্নেহ আমি পেয়েছিলাম স্বামী বুদ্ধদেব বসুর ছাত্র হিসেবে। তাঁর প্রথম তিনটি চিঠি নিউ ইয়র্ক থেকে লেখা। ১৯৬১-তে…
