2026
-
শীত আসে
দুর্গম পাহাড়ের অনেক ভেতর থেকে শীত আসে আমাদের লোকালয়ে গভীর জঙ্গলের অন্ধকার গর্ত থেকে শীত আসে আমাদের খামারবাড়িতে আমরা কে কতটা বাবু হয়ে উঠেছি নিজস্ব ভঙ্গিতে, তা দেখতে শীত আসে। শীত আমাদের কুয়াশালিপ্ত মন ভালোবাসে পর্যটকের চোখ পড়ে থাকে চিম্বুক পাহাড়ে আর শীত আসে আমাদের সহ্যের সীমা বুঝিয়ে দেবে বলে হাড়ে হাড়ে!
-
আনন্দ তারই নাম
বিন্দু বিন্দু করে জমানো যে ধন হতে পারে, বুকের গভীরে তার বাস দেখেনি তা কেউ কোনো দিন, দেখবে না দৃশ্যমান না হলে তা অদৃশ্যই থাকে পুষে রাখি, ঢেকে রাখি অগোচরে এই – মানুষের চিলচক্ষু থেকে, গোপনে। আমার এমন দিন আসতেও পারে সেদিন শুধুই আমার আলো ছড়ানো তুমিও দেখবে তাই দুই চোখ ভরে ওই দুরন্ত আকাশের…
-
মাছ
মাছের চোখের ভেতর খেলা করে জলের জীবন। জন্ম থেকে জীবনের উৎসজল। জলের অলিগলিতে মাছের যাতায়াত। মা মাছ কিংবা মাছের ঝাঁক চেনে না জালের ফাঁদ। সাঁতারের প্রতিযোগিতা চলে পাখনা ও লেজের শক্তিতে। মাছের শ্রবণশক্তি প্রখর। যদিও কান পাতে না মানুষের সমালোচনায়। মৃত মাছের বাজারে মানুষের পকেট গরম আর ঠোঁট গরম। কোনো জীবিত মাছ এই সব দেখে…
-
শেষ দলিল
আমি এড়াতে পারি না আমার ব্যথিত করোটি অথবা যে গোলাপ ফুটে উঠছে আমার ভিতরে! আমি গণনা করবো সপ্তাহ, মাস, আমার চুলের মধ্যে এক-একটা চিহ্নিত দিনকে প্রসারিত করে। জমাট হিমতন্তু আমার মগজের ভিতরে, বিভক্ত ভূমি সবলে আমার পা উঁচু করে রাখে। পৃথিবী আমাকে যা জানতে বলে আমি সেই দিকে এগুচ্ছি। আমি এক দেবদূত বন্দুকের গুলির ভিতর…
-
মায়াগন্ধা জীবনের গান
এখানেই থেকে যাবো, কী মায়াবী আলোরাঙা ভোর! এই বাংলার মায়াগন্ধা নারী, তার জ্যোৎস্নাধোয়া সজল নমিত মুখ, তরুণীর রুমুঝুমু নাচের চমক; শস্যভারানত পূত-স্থির দিগন্তবিস্তৃত মাঠ; বুকের ওপর দিয়ে বয়ে চলা সহস্র নদীর ঢেউ; ইলিশের রুপালি ঝিলিক! কী নেই এখানে! আছে স্বপ্ন; হৃদয়ে হৃদয়ে পূর্ণপ্রাণ ভালোবাসা! ডুব দাও এই বাংলার রূপসাগরে, দেখো না হীরকদ্যুতির চেয়ে জ্বল্যমান তার…
-
সাদা অন্ধকার
সাদা প্রজাপতি উড়ে এলো নলখাগড়ার ঝাড়ে, ঘোর অন্ধকারে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হলো, এখানে অশরীরী কেউ আছে শান্তিশকুনের পালক দেখে বুঝতে পারলাম কুয়াশা ঝরছে মুছে যাচ্ছে সবগুলো গতকাল এখন কাঁপছে খালি সাদা-সাদা অন্ধকার
-

বৈচিত্র্যময় পর্তুগাল : সাত পাহাড়ের শহর লিসবন
ফারো থেকে লিসবন পর্তুগালের সঙ্গে আমার পরিচয় হলো তার দক্ষিণ অংশে আলগার্ভ অঞ্চলে। সেখানকার প্রধান শহর ফারো ছিল আমাদের প্রথম স্টপ। এই লেখার প্রথম পর্বে সে-অঞ্চলের কথা ছিল। ফারো থেকে লিসবন ট্রেনে যেতে লাগে তিন ঘণ্টার মতো। প্লেনে ফ্লাইটের সময় কম হলেও মোট সময় প্রায় একই লেগে যায়। প্লেনের যাত্রায় পৌঁছানো হয়, দেখা হয় না।…
-

আইভরি ড্যান্সার
অনুবাদ : সম্পদ বড়ুয়া বাজারে স্টলের টেবিলের ওপর আড়াআড়িভাবে একটা ছায়া এসে পড়েছে। সারি সারি মোমবাতি, দেশলাইয়ের বাক্স আর যেসব টিনজাত খাবার সামগ্রী সেখানে প্রদর্শিত হচ্ছে তার পেছনে দাঁড়িয়ে মেয়েটি চোখ তুলে তাকালো। কাছেই মোটর পার্কের এপাশ থেকে ওপাশে এক যুবক দ্রুত লম্বা লম্বা পা ফেলে হাঁটছে। যুবকটার নাম চিবো। মদের হকারদের ডেলিভারি অর্ডার দেওয়া…
-

সুবর্ণরেখা : অরূপকথার অশ্রুস্রোত
‘রাত কত হলো? উত্তর মেলে না।’ ঈশ্বর যখন আত্মহননের পথ বেছে নিচ্ছে, তখন জানালার ফাঁক দিয়ে বাইরে থেকে করা হরপ্রসাদের এই প্রশ্ন, থমকে দেয় সময়, চমকে দেয় ঈশ্বরকে। ঘরে প্রবেশ করে হরপ্রসাদ বলতে থাকে, ‘আসল কথা কি জানো ভাইডি, ও প্রতিবাদই করো আর লেজ গুটাইয়া পালাইয়া যাও, কিছুতেই কিছু যায় আসে না। সব লোপাট, আমরা…
-

ইয়াসমীন জাহান নূপুরের একক : নীরবতা সরব যেখানে
বাংলাদেশের সমকালীন চারুশিল্পে ইয়াসমীন জাহান নূপুর পরিচিত নাম। নূপুর ভূখণ্ড আর্টিস্ট স্পেসেরসহ-প্রতিষ্ঠাতা ও বৃত্ত আর্ট ট্রাস্টের সদস্য। আর্টিস্ট হিসেবে তাঁর প্রতিনিধিত্ব করে নয়াদিল্লির এক্সিবিট-৩২০ গ্যালারি। সাম্প্রতিক প্রদর্শনীর মধ্যে নয়াদিল্লিতে আয়োজিত ময়না মুখার্জির নির্দেশনায় ‘দেশ-পরদেশ’(২০২৫)। দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বের শিল্প আঙিনায়ও তাঁর খানিক পরিচিতি আছে। ২০১৩ সালে অনুষ্ঠিত ৫৫তম ভেনিস বিয়েনালে বাংলাদেশ প্যাভিলিয়নে নূপুর ছিলেন আমাদের…
-

কাজী সহিদের প্রথম একক : ত্রিমাত্রিক অনুভব
শ্রমসাধ্য সৃজনকাজের জন্য সুপরিচিত শিল্পী কাজী সহিদ। অনেকদিন ধরেই তাঁর কাজ দেখে আসছি। বেশ ডিটেইলস করে আঁকার চেষ্টা তাঁর, দর্শকের সামনে তিনি মেলে ধরেন নিজের সৃজন! দেড় বছর ধরে অক্লান্ত পরিশ্রমে যে-কাজগুলো করেছেন – এবার সেই ৪৬টি চিত্র নিয়ে তাঁর প্রদর্শনী হলো লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে। উল্লেখ্য যে, এটি তাঁর প্রথম চিত্রকলা প্রদর্শনী। সহিদের জন্ম…
-

কালার্সের দ্বাদশ দলগত প্রদর্শনী
ডিসেম্বর ২০২৫-এর প্রথম সপ্তাহে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে অনুষ্ঠিত হলো ‘শান্তির সন্ধানে’ শীর্ষক এক দলীয় চারুকলা প্রদর্শনী। শিল্পী মো. কাইমুল ইসলামের কিউরেটিংয়ে এটি কালার্সের দ্বাদশ চারুকলা প্রদর্শনী। সহপাঠী আটজন নারীশিল্পীর গ্রুপ কালার্স প্রতিষ্ঠিত হয়েছে ২০১৫ সালে। প্রতিষ্ঠার দশ বছরে বারোটি প্রদর্শনীর আয়োজন গ্রুপটির সচলতা, সরবতা ও ক্রমঅগ্রসরমান সৃজনশীলতার পথে যাত্রার পরিচায়ক। বিংশ শতাব্দীর শেষ…
