2026

  • রুইতন

    রুইতন

    মসজিদের ইমাম করিমের দিকে তাকিয়ে বললেন, করিম তুঁই আঁর মুখে মুখে ক, আঁই মনির আহমদর মাইয়া রুইতনরে তালাক দিলাম – এক তালাক – করিম কিছু বলার আগে তার পাশে বসা রুইতন আচমকা তার মুখে হাতচাপা দিয়ে বলে, তুঁই তালাক ন দিবা করিম বাই। ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হয়ে পড়ে সালিশি বৈঠকে উপস্থিত সবাই। ইমাম পাশে বসা…

  • কমোড-সিট

    কমোড-সিট

    সকালবেলা বাথরুম থেকে ডালিয়ার চিৎকার – এই ডিউক তুমি কমোডের সিট ভিজাইয়া কেন রাখসো? এত্তবার বলি, বাথরুমের পর কমোডের সিটটা টিস্যু দিয়ে মুছে দিবা। ভিজা কমোডের সিটে আমি কেমনে বসব? আমার গা ঘিনঘিন করতেছে। আমি চুপচাপ বসে আছি। ডালিয়ার এমন চিৎকার-চেঁচামেচি নতুন কিছু নয়। ডালিয়ার সঙ্গে বাথরুম শেয়ার করা খুব কঠিন। কোথাও এক ফোঁটা পানি…

  • পরিচয়ের সংকট

    পরিচয়ের সংকট

    মানুষের ভালোবাসা আসলে একটি মুখোশ। তা না হলে অসীম আবেগে যখন সে তার প্রিয় মানুষকে জড়িয়ে ধরে, তখন হয়তো তার পায়ে একটা পিঁপড়া থেঁতলে গেল। সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। খুনি সন্তানের প্রতি অযৌক্তিক পক্ষপাত একই জিনিসের সাক্ষ্য দেয়। ফলে মানুষকে নিরপেক্ষ, সভ্য ইত্যাদি অভিধায় ডাকার পক্ষপাতী আমি নই। পিঁপড়া কি আপনাকে সভ্য বলেছে? কিংবা…

  • বিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২৫

    বিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২৫

    ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন ক্লার্ক(John Clarke), ইয়েল এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিশেল হেনরি দ্যুভরে (Michel H. Devoret) এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন ম্যাথিউ মার্টিনিস (John M. Martinis)।  রাজকীয় বিজ্ঞান অ্যাকাডেমি তাদের ৭ই অক্টোবর ২০২৫ সালের প্রেস রিলিজে উল্লেখ করে যে ‘for the discovery of macroscopic quantum mechanical tunnelling…

  • বানু মুশতাকের গল্প ও দক্ষিণ এশীয় নারীদের বর্ণনার নতুন পাঠপ্রয়াস

    বানু মুশতাকের গল্প ও দক্ষিণ এশীয় নারীদের বর্ণনার নতুন পাঠপ্রয়াস

    বানু মুশতাক কর্ণাটকের কন্নড় ভাষার একজন প্রখ্যাত লেখক, আইনজীবী ও সমাজকর্মী। তাঁর লেখায় প্রান্তিক মানুষ, বিশেষ করে নারীদের নীরব সংগ্রাম ও সামাজিক বৈষম্যের বাস্তব চিত্র উঠে আসে। প্রগতিশীল সাহিত্য-আন্দোলনের প্রভাব তাঁর রচনায় গভীরভাবে দৃষ্ট হয়। তাঁর পুরস্কারপ্রাপ্ত গ্রন্থ Heart Lamp ছোটগল্পের একটি সংকলন। দীপা ভাস্থী-অনূদিত এই বইটি ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার অর্জন করে। বইটিতে…

  • সিতপুষ্পের পাশে

    সিতপুষ্পের পাশ-ঘেঁষে পথ চলি দেখি বড়বেশি ম্লান-মুখ তার অবনত মাথা – শরীর দুভাঁজ এই গ্রহণের দিনে – ভূমি থেকে জল সরে গেছে বহুদূর কে জানে তা গেছে কিনা দৃষ্টির অগোচরে অসীম সুদূরে –       আদরে-সোহাগে তাকে কাছে পাবো এমন ভরসা উধাও শূন্যে আজ;      গ্রহণের দিনে ভয় মানি তাই              অবিরাম ভয় মানি – পুষ্পপ্রণয়ী…

  • মেহরিন

    মেহরিন, এই হৃদয় নিয়ে আমার অহংকারের দিন শেষ যেদিন অপরের হাতে তাকে তুলে দিতে হলো। মেহরিন, কত মুক্ত আর স্বাধীন ছিলাম, মনে পড়ে কিন্তু আজ তোমার সাথে দেখা হওয়ার পর কারাগার নির্ধারিত হয়ে গেল। মেহরিন, কথা রাখো সখি আমার সেই দিনের কথা মনে করে যেদিন সবকিছু ভুলে যাবে তুমি। মেহরিন, তুমি যেখানেই পা রাখো তার…

  • অসমাপ্ত গল্পের জীবন : সৈয়দ মনজুরুল ইসলাম স্মরণীয়েষু

    পূর্ণ হলো না পাত্র। সত্য হলো দীর্ঘশ্বাস। অসময়ে অকালেই নিভে গেল দীপ। এম্ফিথিয়েটারে শুধু প্রতিধ্বনি শূন্যতা-রোদন। হাহাকার বেজে ওঠে, বীণা হয় হৃদয়বন্দিশ। হৃদয়তন্ত্রীতে গাঙে গহিনে বিষাদ-সুর। ছিলেন ব্যাখ্যাতা তিনি নন্দনতত্ত্বের, সৌম্য সুধী প্রজ্ঞা পুণ্যে ভারানত, কী করে ভুলবো তাঁকে! স্থিতধী মেধাবী সত্তা, স্মৃতিপটে প্রফুল্ল জাগর। আকস্মিক ছিঁড়ে গেছে তার। অবেলায়, দুঃসময়ে। গল্পের বুনট আর পূর্ণতার…

  • সৈয়দ মনজুরুল ইসলাম স্মরণে

    হেমন্তের শূন্যভাঁড়ারে শস্যকাটা হয় না তবু বৈনাশিক ঝড় আর্তনাদ করে! ভেসে যায় এলোমেলো ভাসান জলে – আধকাটা শস্যের ভাঁড়ার পূর্ণ হবার আগেই থমকে থাকে জলের কিনারে! হাহাকারে শোকার্ত চাঁদ কান্নার প্লাবনে অবসাদ রেখে যায় শেষ বিকেলে! – এরকম অজস্র গন্ধবহ ছাতিম শিরিষ নিঃস্বস্বরে ঝরে পড়ে বনের আড়ালে! পাণ্ডুর কথাকলি ফিসফিস জানায় শোক – কতকাল এভাবেই…

  • আমার কবরে কোনো এপিটাফ নেই

    ব্যাপারটা লক্ষ করা যাক –   আমি অনেকের কাছে মৃত    সেই অনেকের ভেতর অনেক     জানাশোনা মানুষও আমার কাছে মৃতবৎ কিন্তু আশ্চর্যের বিষয় যে, আমাদের মাঝখানে   সুচিক্কণ চুড়ির শব্দের মতো    শুধু কবিতার কোমল নিক্কণ বয়ে যেতে চায় আমার কবরে কোনো এফিটাফ নেই ওই অনেকের কবরেও সযত্নে খোদাই করা   এপিটাফগুলো    কখন…

  • প্রচ্ছায়া

    তুমি নও শুধু ছবি; নিঃশব্দ নিñিদ্র ঘরে অমাবস্যার রাতের জোনাকি দুখিনী – কাদম্বরী নন্দনকাননে ঝরা পত্রালী, শুকনো ডাল, হরিদ্রাভ ঘাস। ওরাও ক্রন্দসী বিবর্ণ প্রভায়; থেমে গেছে মিলন স্মৃতির মূর্ছায়। নিশ্চল হয়ে যায় আস্তে আস্তে সব মিলিয়ে যাবে ল্যাপটপ, স্মার্টফোন ট্যাবে স্মৃতিকণা শব্দের অঙ্গুলি; একেবারে জড় হবে রব। স্মৃতিকণার ফেলে রাখা শব্দাবলি পৌঁছে যাবে প্রজন্মের চৈতন্যে;…

  • একশ দিন নিয়েছি আকাশের সাক্ষাৎকার

    (সাক্ষাৎকার নেওয়ার পর গোধূলিস্বরে আকাশ বলেছিল, ‘ছাপাবার আগে দেখিয়ে নিতে হবে।’ শীতার্ত স্বরের নির্দেশনা : ‘নীল কাগজে স্তম্ভিত সাদা মেঘ, পাশে প্রথম সকালের সূর্য, মাঝখানে স্বাধীনতাস্তম্ভে উড়ন্ত ডানা, আর নক্ষত্রের সামাজিকতার ইম্প্রেশন হবে।’ ক’দিন পর হাতে নিতেই ধ্রুবতারা জানালো, মহাকাশ প্রশ্ন ও উত্তরের সিংহভাগ কালপুরুষের আর্কাইভে রেখে দিয়েছে।) চল্লিশ শ্রাবণ গেছে অ্যাপয়েন্টমেন্ট পেতে। গিয়েছি কবেকার…