অনুবাদ : আবুল মোমেন
অনুরূপকে উৎসর্গিত গান
অনুরূপ খুবই তৃপ্তিদায়ক!
অনুরূপ আবিষ্কার।
অনুরূপ পুনরুজ্জীবন।
অনুরূপ কী সুস্বাদু!
অনুরূপের মধ্যে নিজেকে হারিয়ে ফেলা
অনুরূপে নিজেকে পাওয়া।
উহ্ অবর্ণনীয় অনুরূপ।
সব সময় আমাদের অনুরূপই দিও।
টেবিল সূর্য
এখানেই ঈশ্বর।
হারিয়ে গেছেন
নিশ্চিত এক গ্লাস
জলের অতলে।
এখানেই ঈশ্বর।
বাতাস, সূর্য, টেবিল
ঈশ্বর নয়। আমার চোখও
ঈশ্বর নয়।
ঈশ্বর এখানেই।
জানালা কেঁপে উঠতেই
পবিত্র আত্মা
নেচে উঠল গ্লাসের জলে।
বনে জলের গুঞ্জন
আমাদের নির্মাণ
ক্ষণস্থায়ী কাব্য
হাসি দিয়ে একটি চাউনিতে
মাতাল
লি পো-র মতো
অনন্ত ছড়িয়ে দিয়ে
ওই, যাচ্ছে ওরা
পাতা ছন্দ
চোখের হাসির
অনন্তের পুনরুদ্ধার
প্রতিদানহীন না-হাওয়া
স্বাধীনতা আনন্দ
গাব্রিয়েল জাইদ ১৯৩৪ খ্রিষ্টাব্দে মেক্সিকোয় জন্মগ্রহণ করেন। মেক্সিকো মধ্য আমেরিকার দেশ হলেও ভাষা ও সংস্কৃতিসূত্রে লাতিন আমেরিকান হিস্পানি সভ্যতার উজ্জ্বল কেন্দ্র। তাঁর একাধিক কাব্যগ্রন্থ আছে, অনূদিত হয়েছেন ব্যাপকভাবে। একটি সাহিত্যপত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত তিনি। উল্লেখ্য, তিনি বিদ্যাপতির গীতিকবিতা অনুবাদ করেছেন হিস্পানি ভাষায় (১৯৭৮)।এ-কবিতাগুলো হিস্পানি থেকেই ইংরেজি অনুবাদ করেছেন এলিয়ট ওয়েনবার্গার, মার্গারেট ব্যান্ডাল, কার্লস অল্টস্কুল। সেই ইংরেজির বাংলা রূপান্তর এগুলো।

Leave a Reply
You must be logged in to post a comment.