প্রচ্ছদ-পরিচিতি
-

শিরোনামহীন
সমরজিৎ রায় চৌধুরী বাংলাদেশের সমকালীন চিত্রকলায় এক ব্যতিক্রমী চিত্রকর। তাঁর আবেগ ও অনুভূতি খুবই সংবেদনশীল। তাঁর সৃষ্টিতে এই অনুভবের স্পষ্ট ছাপ ধরা পড়ে গ্রামবাংলার জীবন ও নৈসর্গিক দৃশ্য-অঙ্কনে। তাঁর শিল্পিত চেতনায় লগ্ন হয়ে আছে গ্রামকে গভীরভাবে ভালোবাসার অনুষঙ্গ। সেজন্যে গ্রামের মানুষের সরল জীবন, তাদের আশা-আকাঙ্ক্ষা, পুকুরের জলে স্নানরত নারী বা তাদের আলাপন, গ্রামীণ নারীর প্রসাধন…
-

শিরোনামহীন
হাশেম খান বাংলাদেশের চিত্রকলার সৃজনধারায় এক সমাজমনস্ক চিত্রকর। তাঁর ক্যানভাসে ধরা আছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন-অভিজ্ঞতার নানা রূপ। প্রকৃতি, পরিবেশ ও মানুষ তাঁর চিত্রের মুখ্য বিষয়। চাঁদপুরে শৈশবে বা কৈশোরে দেখেছিলেন গরিব নিরন্ন সাধারণ মানুষের জীবনযাত্রা। এই স্মৃতি তাঁর সৃষ্টিতে নানাভাবে প্রভাব ফেলেছে। পাখি ও কাক তাঁর প্রিয় বিষয়। এদের মধ্যে তিনি প্রত্যক্ষ করেছেন চলমান…
-

শিরোনামহীন
শিল্পী মনসুর উল করিম নব্বইয়ের দশকে ‘মাঠের গল্প’ সিরিজের চিত্রগুচ্ছে চিত্ররূপময় এক আবহ সৃষ্টি করে এদেশের চিত্রানুরাগী মহলের দৃষ্টি আকর্ষণে সমর্থ হন। পরবর্তীকালে তাঁর চিত্রে মূর্ত হয়েছে মানুষের স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষা। যদিও তাঁর সৃষ্ট মানুষেরা গল্প করে, মাছ ধরে, প্রতীক্ষা করে ও বিশ্বাসী হয়, তবু কোথায় যেন তারা এক অনিশ্চয়তাবোধে তাড়িত হয়। সমকালের অবক্ষয়…
-

শিরোনামহীন
এদেশের চিত্রকলা আন্দোলনে প্রথম প্রজন্মের শিল্পী কাজী আবদুল বাসেত শিল্প-ঐশ্বর্যের গুণে ও মৌলিকত্বে বিশিষ্ট এক চিত্রকর। তাঁর সৃজনধারায় বহু ভাবনার ছাপ আছে। বাস্তবধর্মী ও বিমূর্ত এই দু-ধারাতেই তিনি কাজ করেছেন। ১৯৬৩ সালে চিত্রকলায় উচ্চতর শিক্ষা গ্রহণ করার জন্যে তিনি শিকাগো যান। এই সময়ে পাশ্চাত্যের শিল্পভুবনে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয়েছে এবং আলোড়িত হওয়ার মতো নানা ঘটনা…
-

শিরোনামহীন
কালিদাস কর্মকারের বহুমুখী সৃজনধারা ও সাধনার মধ্যে আমরা এক কল্পনাপ্রবণ ও অজস্র সৃষ্টির ধারায় নিমগ্ন এক চিত্রীকে প্রত্যক্ষ করি। তাঁর শিল্পিত প্রবণতা মূলত রেখাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। রেখায় সাবলীল গতি নির্মাণ করে ব্যঞ্জনাধর্মী এক প্রতীক সংকেতময় হয়ে ওঠে তাঁর সৃষ্টিগুচ্ছে। তেলচিত্র, অ্যাক্রিলিক, জলরং, ছাপচিত্র ও মিশ্রমাধ্যমে তিনি অজস্র কাজ করেছেন। তাম্রতক্ষণে পোল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণের…
-
শিরোনামহীন
বিগত শতাব্দীর সত্তরের দশকে এদেশের চিত্রকলা অঙ্গনের অগ্রগণ্য শিল্পীদের অন্যতম মাহবুবুল আমিন। ওই কালপর্বে বাংলাদেশ দেখেছে স্বাধীনতা সংগ্রামের উত্তাল দিন, মুক্তিযুদ্ধ, যুদ্ধ-পরবর্তী দুর্দশা-হতাশা-নৃশংসতা এবং আশায় বুক বেঁধে চলা একটি জাতিকে। এই সব বিষয়ই ছাপ রেখে গেছে তাঁর ক্যানভাসে। পাশাপাশি গ্রামবাংলার সরলতা এবং শহুরে জীবনের জটিলতাও চোখ এড়ায়নি তাঁর। পেইন্টিংয়ে সিদ্ধহস্ত এই শিল্পী অন্যান্য মাধ্যমেও কাজ…
-

শিরোনামহীন
মুর্তজা বশীর বাংলাদেশের আধুনিক চিত্রশিল্পের ধারার অন্যতম প্রধান স্রষ্টা, প্রথম প্রজন্মের শিল্পী। ঢাকার সরকারি চারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৫৪ সালে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। তাঁর উচ্চশিক্ষা ফ্লোরেন্সের অ্যাকাদেমি দ্যেল্ বেল্লে আর্তিতে ১৯৫৬-৫৮ সালে এবং প্যারিসের ইকোল নাসিওনাল সুপিরিয়র দ্য বোঁজ আর্তে ১৯৭১-৭৩ সালে। দেশ-বিদেশে তিনি পুরস্কৃত হয়েছেন এবং বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক ও…
-
প্রজ্জ্বলিত মুখ-২
আবহমান বাংলার রূপ ফুটে উঠত শিল্পী হাসি চক্রবর্তীর ক্যানভাসে। তাঁর শৈশব কেটেছে বরিশালে। সেখানকার আলো-বাতাস গায়ে মেখে বেড়ে উঠেছেন। স্কুলজীবন থেকেই তাঁর ছবি আঁকার শুরু। দুরন্ত শৈশব-কৈশোর তাঁর চিত্রপটে ছাপ রেখেছে প্রতিনিয়ত। যৌবনে পদার্পণের পর তাঁর ছবিতে বাংলার নিসর্গের পাশাপাশি ধরা দিয়েছে সময়ের অস্থিরতা, নৈরাশ্য, প্রতিবাদ, আক্রোশ ও রোমান্টিকতা। সত্তর দশকের এই চিত্রশিল্পী তেলরঙে স্বচ্ছন্দ…
-

শিরোনামহীন
বাংলাদেশের আধুনিক চিত্রকলা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব মোহাম্মদ কিবরিয়া সমগ্র জীবন (১৯২৯-২০১১) একাগ্র চিত্র-সাধনা করে এদেশের চিত্রকলাকে উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত করেছেন। দীর্ঘ ষাট বছরের নিরবচ্ছিন্ন চর্চার মধ্য দিয়ে তাঁর হাতেই এদেশের আধুনিক চিত্রকলা পরিশীলিত বোধে উজ্জ্বল হয়েছে। বিশেষত জাপানে শিল্পশিক্ষাশেষে বিমূর্তধারায় তাঁর যে-অবগাহন হয়েছিল তখন থেকেই তাঁর সৃজন এক নবীন মাত্রা অর্জন করেছিল। জীবনের দুঃখ, বিষাদ,…
-
নারী ও হলুদ ফুল
রফিকুন নবী বাংলাদেশের সমকালীন চিত্রের ভুবনে এক শীর্ষশিল্পী। তিনি রোমান্টিকতাকে পরিহার করে ছবি আঁকেন। বাস্তবধর্মিতা তাঁর সৃষ্টির প্রধান গুণ। এই ধারার ছবি অঙ্কনে তিনি যে-দক্ষতা প্রদর্শন করেছেন তা এই শিল্পীকে খ্যাতির শিখরে নিয়ে গেছে। জীবনের নানা অনুষঙ্গকে তিনি সন্ধান করেছেন নদী, নিসর্গ ও সাধারণ মানুষের প্রাত্যহিক সংগ্রামের মধ্যে। জলরং, কাঠখোদাই ও তেলরঙের কাজে তিনি পারদর্শিতা…
-
শিরোনামহীন
প্রথম প্রজন্মের চিত্রশিল্পীদের মধ্যে আবহমান বাঙালির জীবন রূপায়ণ ও লোক-ঐতিহ্য কাইয়ুম চৌধুরীর তুলিতে প্রাণবন্ত, সজীব ও সৃজনের প্রধান বিষয় হয়ে উঠেছিল। তাঁর পটে তিনি বাংলাদেশের মানুষ, নদী ও নিসর্গের নানা অনুষঙ্গকে বহুরূপে এবং বহুবর্ণে অঙ্কন করেছেন। কাইয়ুম চৌধুরী বিভিন্ন মাধ্যমে নিত্য কাজ করে এদেশের চিত্রশিল্পে এক অগ্রগণ্য চিত্রকরে পরিণত হয়েছিলেন। ষাটের দশকে তাঁর চিত্রে বাঙালির…
-

দুঃস্বপ্ন
বীরেন সোমের সঙ্গে এদেশের নিসর্গ, নীলিমা আর জনজীবনের বোঝাপড়া সেই শৈশবকাল থেকে। দেশের মাটি ও মানুষ, নিসর্গের অপরূপ বর্ণবিভা আর স্বপ্ন ও বাস্তবের রেখায়নে তিনি নির্মাণ করেছেন নিজস্ব শিল্পভুবন। নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে চিত্রকলার বিভিন্ন মাধ্যমে তিনি দৃপ্ত পদচ্ছাপ রেখে চলেছেন। তাঁর জলরঙে প্রাণবন্ত হয়ে ওঠে নিসর্গের অনন্য রূপ ও মায়া। আজন্ম সংগ্রামী এই চিত্রশিল্পীর…
