বইপত্র
-
আদিবাসী জীবনের বৈচিত্র্যময় আখ্যান
হাত হায়তো গড় নেখে খেঁচা হায়তো মুড়া নেখে আবেদিনকে আগে দানে পালে, গিলকে খাত্রলা। অর্থাৎ, ‘হাত আছে গলা নাই, শরীর আছে মাথা নাই; সামনে যদি মানুষ পায়, অমনি ধরে গিলে খায়।’ ধাঁধার আসর বসেছে তুরিদের গ্রামে। ধাঁধার উত্তর খুঁজে না পেয়ে কেউ-বা মাথা চুলকাচ্ছে, কেউবা জেতার আনন্দে মুচকি হাসছে। ধাঁধার লড়াইয়ের ফাঁকে ফাঁকে চলছে ঢোল-মাদল…
-
সমকালীন ও নান্দনিক দ্রোহী শব্দাবলি
আহমেদ বাসার তরুণ কবি। তারুণ্যের স্বতঃস্ফূর্ত আবেগ আর সবকিছু তছনছ করে দেওয়ার একটা প্রবল মনোভঙ্গি তাঁর কাব্যচিন্তায় তীব্রভাবে ক্রিয়াশীল। জীবন ও জগৎকে ভিন্নভাবে দেখার অদম্য আকাক্সক্ষা আহমেদ বাসারকে এই সময়ের মধ্যেই চিহ্নিত করতে সহায়ক হয়েছে। তিনি বাংলা বর্ণের নানা অভিঘাত আত্মস্থ করে শব্দের গায়ে নতুন পোশাক পরাতে সচেষ্ট। বয়ঃসন্ধিতে কবি হওয়া আর পূর্ণজীবনে কবি হওয়ার…
-
নির্বিরোধ তরুণের মুক্তিযুদ্ধের কাল
শহুরে নিম্নবিত্ত পরিবারের ছেলে মশিউলের পলায়নপর আর নির্বিরোধ জীবনের সংকট-সন্ত্রস্ততার ভেতর দিয়ে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময়ের আখ্যান বর্ণিত হয়েছে সিরাজুল ইসলামের উপন্যাস গুহাতে। নিম্ন জীবনমান আর চরম দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত পরিবারটির সংকট যেন ঘুচতেই চায় না। অশিক্ষিত বাবা-মায়ের নৈমিত্তিক কলহ আর মায়ের ওপর বাবার শারীরিক নির্যাতন; বেড়ে ওঠার সময় থেকেই পরিবারের প্রতি এক ধরনের…
-
বাংলার সংগ্রামী নারীর আখ্যান
তানভীর মোকাম্মেলের বেহুলা বাংলা ও অন্যান্য কবিতা কাব্যগ্রন্থের শুধু বেহুলা বাংলা সিরিজের কবিতাগুলি নিয়ে আমি এ-আলোচনাটা করব। সেই দশম-দ্বাদশ শতাব্দী থেকে বাংলার প্রাচীন যেসব সাহিত্যনিদর্শন রয়েছে, যেমন চর্যাপদ, সেখানে আমরা নদীর কথা পেয়েছি, পেয়েছি নৌকা বাওয়ার কথা, জেলেদের কথা, মাছ ধরা ও মাছ ধরার নানা উপকরণ এবং মাঝিদের কথা। অর্থাৎ বাংলার প্রকৃতির মাঝে সাধারণ মানুষের…
-
আনন্দ-বিষাদ আর নিমগ্নতার কবিতা
‘কবিতার দরজায় কড়া নেড়ে চলেছি’ – এইসব অনুভব-এর একটি কবিতা (‘আনন্দের ভৌগোলিক অবস্থান’) এই কটি কথা দিয়ে শুরু হয়েছে। শেষ হয়েছে দুটি পঙ্ক্তি দিয়ে, যাদের সঙ্গে শুরুর কড়ানাড়ার একটা গভীর যোগসূত্র আছে : ‘নিঃসঙ্গ সময়ের আবর্তে খুঁজি/আনন্দের ভৌগোলিক অবস্থান।’ কড়া যে আহাদুজ্জামান মোহাম্মদ আলী ভুল ঠিকানায় এসে নাড়েননি, তা এই বইতে সংকলিত কবিতাগুলি পড়লে বোঝা…
-
প্রান্তিক জীবনের চালচিত্র
মঞ্জু সরকারের সাম্প্রতিক গল্পগ্রন্থের নাম অগস্ত্যযাত্রা ও অন্যান্য গল্প। গত শতাব্দীর আশির দশকে কথাসাহিত্য অঙ্গনে পদার্পণ মঞ্জু সরকারের। প্রথম গল্পগ্রন্থ অবিনাশী আয়োজন সাহিত্যমোদীদের মনোযোগ আকর্ষণ করেছিল। প্রথম গল্পগ্রন্থ থেকেই স্পষ্ট হয়েছিল যে, মঞ্জু সরকারের সাহিত্যকর্মের অন্যতম বৈশিষ্ট্য সমসাময়িকতা। মূলত ছোটগল্প আর উপন্যাসই তাঁর মনোযোগের বিষয়। সময়ের সঙ্গে তাঁর গল্প বা উপন্যাসের ফর্ম পাল্টেছে, এসেছে বিষয়বৈচিত্র্য।…
-
নতুন গোত্রের ভ্রমণগাথা
বাংলাভাষীদের ভ্রমণ-পিপাসা বিশ্বখ্যাত তো নয়ই, এমনকি এদেশে ইউরোপীয়রা পা দেওয়ার আগে তাদের একটি পরিচিতি ছিল ‘ঘরকুনো’। এমন একটা সময় ছিল যখন সন্তানেরা পাশের গাঁয়ে গেলেও নাকি মায়েদের চোখ থেকে জল ঝরতো। আবার এর বিপরীতে বলা যায়, তাম্রলিপ্তির কথা, যেখান থেকে দেশ-বিদেশের বাণিজ্য জাহাজ গমনাগমনে ব্যস্ত থাকতো সারাবছর। কোনো বাংলাভাষীই কি সেসব অর্ণবপোতে দূরে, বিশেষ করে…
-
এভারেস্টের হাতছানি
ইফতেখারুল ইসলাম একাধিকবার চাকরিসূত্রে ইউরোপ, বিশেষ করে ফ্রান্স ভ্রমণ করেছেন। কিন্তু তাঁর মন পড়ে আছে হিমালয়ের শ্বেতশুভ্র পর্বত-দর্শনে। এই আকাক্সক্ষা তাঁর মনে গেঁথে দিয়েছিল দেশ পত্রিকায় পড়া কতগুলি অবিস্মরণীয় ভ্রমণকাহিনি এবং বই। সবচেয়ে নাড়া দিয়েছিল উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা শেরপাদের দেশে। সেই সাধ কর্মজীবনে মেটেনি। কারণটা তাঁর ভাষাতেই বলি, ‘আমাদের সমাজে, বিশেষত নগরজীবনে প্রাপ্তবয়স্ক মানুষ সাধারণত…
-
চলমান সময়ের ছবি
১ পিয়াস মজিদের কাব্যগ্রন্থ অফ টপিক ৫৫টি কবিতায় সাজানো। গ্রন্থটি নিয়ে আমার এই আলোচনাকে তিনটি ভাগে বিভক্ত করার চেষ্টা করেছি। প্রথম পর্যায়ে গ্রন্থটির এমন কিছু প্রবণতাকে চিহ্নিত করার চেষ্টা করেছি, যা এটিকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। দ্বিতীয় পর্যায়ে গ্রন্থের কবিতাগুলির কিছু দিক সংক্ষেপে তুলে ধরেছি, যা কবিতার পাঠক হিসেবে আমার মনে হয়েছে সমালোচনার উপযুক্ত। শেষভাগে, আমার…
-
দুই জীবনকাহিনীর যুগলবন্দি
মলয়চন্দন মুখোপাধ্যায় সিদ্দিকা জামানের লেখা আলোচ্য বইটি পড়তে পড়তে বিস্মিত হয়ে ভাবছিলাম, এমন অনুপম গদ্যরীতি তিনি আয়ত্ত করলেন কী করে, তাঁর প্রথম লেখা বইটিতে? আরো আফসোস হচ্ছিল এ-কথা ভেবে, এই অনবদ্য লিখনশৈলী নিয়ে তিনি আত্মগোপন করে পাঠককে বঞ্চিত করলেন কেন এতো দিন? এসব আক্ষেপ-আফসোস-দীর্ঘশ্বাস সরিয়ে রেখে দেখার চেষ্টা করা যাক বরং নয়টি সুবিন্যস্ত অধ্যায়ে সাজানো…
-
গালিব আহসান খান দর্শনের আলোকে কবিতা-ভাবনার দিগ্বদিক
তর্কটা বহু পুরানো – সেই প্লেটোর সময় থেকেই। কবিতা ও দর্শনের সম্পর্ক ও অবস্থান নিয়ে দার্শনিকেরা স্বভাবতই দর্শনকে সর্বোচ্চ স্থান দেন আর কবিতাকে রাখেন নিচের স্তরে। দর্শনশাস্ত্রের অধ্যাপক গালিব আহসান খান ওই প্রতর্কসূত্রেই লিখেছেন তাঁর দার্শনিক দৃষ্টিতে কাব্য-ভাবনা (২০১৩) গ্রন্থটি। দর্শনতত্ত্ব ও কবিতায় পারস্পরিক প্রতিফলন পর্যবেক্ষণে গালিবের শুধু দর্শনশাস্ত্রের জ্ঞান ও পাণ্ডিত্যই প্রমাণ হয়নি, সেসঙ্গে…
-
উপেক্ষিত সংগীতধারার অনুসন্ধানী বয়ান
‘ভিক্ষুক’ শব্দটি নিয়ে কিছুটা সমস্যা আছে। এই শব্দটি উচ্চারণমাত্রে বাড়ির দরজায় বা উঠোনে (নাগরিক অ্যাপার্টমেন্ট-সংস্কৃতিতে ছবিটা মনে আনা কঠিন, অ্যাপার্টমেন্টের স্থাপত্য-পরিকল্পনায় তাকে ভিক্ষুক-প্রতিরোধক করে নির্মাণ করা হয়েছে) নানা বয়সের নর ও নারী, বালক ও বালিকার একক ও যৌথ যে ছবি ফুটে ওঠে, কিংবা পথের মোড়ে গাড়ির জানলায়, বাসস্টপে, স্টেশনে ট্রেনের জানলায়, ট্রেনের কামরায় যে সব…
