August 2018

  • ক্ষুদ্রতাবিনাশী মানবপ্রেমের বয়ান

    আলমগীর খান মা র্কিন-প্রবাসী বাংলাদেশের বিজ্ঞানী ও লেখক আশরাফ আহমেদ ২০১৪ সালে বাংলা লেখালেখিতে প্রবেশ করে অল্প সময়ের মধ্যেই মোট সাতটি গল্পধর্মী প্রবন্ধের বই লিখেছেন। সবগুলোরই প্রকাশক আগামী। তাঁর লেখার বৈশিষ্ট্য সহজ ভাষায় প্রায় কথা বলার ঢংয়ে ভাবের প্রকাশ ও হাস্য-কৌতুক। সে-কারণে তাঁর উপস্থাপিত যে-কোনো কঠিন বিষয়ও কখনো পাঠককে ক্লান্ত করে না। আর তাঁর লেখার…

  • বিশ্বপরিক্রমায় সমাজ-সচেতনতা

    আহমদ রফিক বাংলাদেশি সমাজের নানামাত্রিক নেতিবাচক দিক যত বড়ই থাক, এর ইতিবাচক দিকটি অবহেলার মতো নয়, বিশেষ করে সাহিত্য-সংস্কৃতিচর্চার ক্ষেত্রে। সেই কবে পঞ্চাশের দশক থেকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শিক্ষিত তরুণ-তরুণী, যুবক-যুবতীদের কর্মজীবন রুটিন-বেড়া ডিঙিয়ে সাহিত্য-সংস্কৃতিতে প্রসারিত হয়ে বর্তমানে ভিন্ন এক ভুবন সৃষ্টি করেছে। এবং তা কবিতা, ছোটগল্প, উপন্যাস এবং ভ্রমণ কথা ও সংবাদ-সাহিত্যের মতো বিচিত্র…

  • রন্ধ্রপথের জীবনদৃষ্টি

    মহি মুহাম্মদ   বিশ্বজিৎ চৌধুরীর উপন্যাস ফুটো শুরু হয়েছে অন্ধকার নির্জন কারাকক্ষে এক টুকরো আলোর বর্ণনা দিয়ে। দেয়ালের একটি ফুটো দিয়ে সেই আলো এসে মোমিনের ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে। ইচ্ছা করলে মোমিন এ-যন্ত্রণা থেকে নিস্তার পেতে পারে; কিন্তু সেটা কোনো ব্যাপার নয়! সে একজন সন্দেহভাজন খুনি। অপরাধী হিসেবে কারাগারে বন্দি। তার মামলা বিচারাধীন। যেভাবে তার মামলাটি…

  • নীতিবোধ ও সাহিত্যে এর প্রতিফলন

    আদনান সৈয়দ   নৈ তিকতার সঙ্গে সাহিত্যের সম্পর্ক কী? লেখক কি সাহিত্য সৃষ্টিতে প্রচলিত নৈতিকতা দ্বারা পরিচালিত হয়ে থাকেন না-কি তিনি সাহিত্যে নৈতিকতার নতুন মানদ- নির্মাণ করেন? সাহিত্যে নৈতিকতার অবস্থান, পাশাপাশি লেখকের অবস্থান এবং আরো কিছু গুরুত্বপূর্ণ শিল্প-সাহিত্য বিষয়ক ভাবনা নিয়ে সম্প্রতি বাংলা একাডেমি একটি প্রবন্ধগ্রন্থ প্রকাশ করেছে। গ্রন্থটির নাম নৈতিকতা ও সাহিত্য। লেখক হাসান…

  • এক অসামান্য জন্মকথা

    অমিত  বন্দ্যোপাধ্যায় বা ঙালিদের ছোটমাপের মানুষ ভাবা কেমন একটা অভ্যাস করে নিয়েছিল ‘মহামান্য’ পাক শাসকরা। মানুষ মেনে নিয়েও অসম্মান করা যায়। জাত তুলে, শারীরিক গঠন নিয়ে। এই অসম্মান করাটা যেন তাদের অধিকারের মধ্যে পড়ে। কেউ বলেছে, বাঙালিরা নিচু জাত। কেউ আরো আক্রমণাত্মক, বাঙালিরা বেঁটে ও কুৎসিত। পূর্ব পাকিস্তানের এই নিচু জাতের বেঁটে ও কুৎসিত মানুষগুলোকে…

  • সাম্প্রতিক পারস্য নিয়ে একটি হৃদয়গ্রাহী বই

    আবুল হাসনাত   ব ন্ধুর উপরোধ উপেক্ষা করতে না পেরে আমি হুমায়ুন কবির-লিখিত পারস্য প্রবাসে গ্রন্থটি আলোচনায় সম্মত হয়েছি। আমি বিচ্ছিন্নভাবে বইটি সম্পর্কে  দু-একটি কথা বলব। সামগ্রিকভাবে নয়। বইটি পাঠ করছিলাম খুবই অনাগ্রহ নিয়ে; ভেবেছিলাম এটি হয়তো ভ্রমণকাহিনি। হালকা ও লঘু। যদিও রবীন্দ্রনাথ ও পারস্য আমার অন্যতম আগ্রহের বিষয়; সেজন্যে এক পর্যায়ে বইটি আমাকে কৌতূহলী…

  • অ্যামেলিয়া

    অ্যামেলিয়া

    ॥ ৩ ॥ আইমিউ পৌঁছতেই ব্যস্ত পায়ে এগিয়ে এলো সারা মার্টিন। সারা : তোমরা এসে গিয়েছ? পুরো খেতে পারোনি? ঠিক আছে। ফ্রিজে রেখে দাও। শোনো, ২১৩ হলো ব্রেকফাস্ট রুম। সকাল ছটা থেকে নটা। শনি-রবি দশটা পর্যন্ত। যা খাবার ওখানেই খাবে। একগাদা খাবার ঘরে নিয়ে যাবে না। ব্রেকফাস্ট ফ্রি। ২১৪ আমার অফিস। কোনো প্রয়োজন হলে আমাকে…

  • প্রকৃতির প্রতিফলন

    প্রকৃতির প্রতিফলন

    শিল্পের সৃজন প্রক্রিয়ার ভেতরে ও বাইরে সবচেয়ে বেশি যা কিছুর প্রয়োগ দেখা যায় – তার মধ্যে প্রকৃতি প্রধান। মানুষ তো প্রকৃতিরই ভূমিপুত্র-ভূমিকন্যা। এই দুইয়ে মিলে শিল্পের রূপায়ণ হয়। সে-সৃজন যথার্থ ও সার্থক হয়ে ওঠে মানুষের সঙ্গে নিসর্গের মিথস্ক্রিয়ায়। আমরা যদি তাকাই প্রাচ্যের পারস্যে, চীন কিংবা জাপানের চিত্রকলায়, যদি খেয়াল করি কাংড়া নামে ভারতীয় পাহাড়ি অনুচিত্রের…

  • চিত্রপটে চিরকালের বনলতা

    চিত্রপটে চিরকালের বনলতা

    কবি জীবনানন্দ দাশের হাত ধরে বাঙালি চিনেছে তাঁকে। চোখের দেখায় নয় – কবিতার পঙ্ক্তিতে মননের ভেতরে গেঁথে যাওয়া চিরকালের এক তরুণী – বনলতা সেন। তিনি কোথায় আছেন বা ছিলেন সে নিয়ে বিস্তর গবেষণা ও আলোচনা আছে। অর্থাৎ মানুষের স্বভাবজাত অনুসন্ধিৎসু মনের ভেতর তাঁর অস্তিত্ব বিরাজমান। কবির কল্পনার সীমানা পেরিয়ে তিনি বিস্তৃত হয়েছেন শিল্পের পরিসরে। লিওনার্দো…

  • বক্ররেখায় বিধুর  নিশ্বাস

    বক্ররেখায় বিধুর নিশ্বাস

    দূরলোকে নক্ষত্রেরা পরস্পরকে বিদীর্ণ করে ঊর্ধ্বাকাশে আগুন জ্বালায়। পৃথিবীর কালপথে বিবশ স্নায়ুপুঞ্জের ঘুম বক্ররেখায় বিধুর নিঃশ্বাস। – ‘অবিনাশের সঙ্গে’, জাফর আহমদ রাশেদ   সব কালেই শিল্পের নিজস্ব ভাষারীতি তৈরি হয়। শিল্পের ভাষাই নির্ণয় করে কালিক চরিত্র। ঐতিহ্যমন্থনের সঙ্গে নিসার হোসেন সময়কে নির্মাণ করেন রেখায়। বলা যায়, তালপাতায় চিত্রিত পুঁথির বর্ণনা আমরা দেখি পাল-চিত্রকলায়। বৌদ্ধ গ্রন্থ,…

  • ভাঙা রেখায়  গানের উত্থান

    ভাঙা রেখায় গানের উত্থান

    শি ল্পের কাজ সৌন্দর্য সৃষ্টি করা। যে-সৌন্দর্য দর্শককে টেনে ধরে রাখবে; দর্শকের চোখে পলক পড়বে না। দর্শকের কাছে এক একটি শিল্পকর্ম হবে এক একটি স্বপ্নময় জগতের দরজা – যে-দরজা দিয়ে তার চোখ-মন প্রকৃত অর্থে দর্শক প্রবেশ করবে আর শুরু হবে অন্তহীন সৌন্দর্যের পথ। সম্প্রতি তেমনি এক স্বপ্নময় রঙের জগতের দরজা খুলেছিল গ্যালারি চিত্রক। ষাটের দশকের…

  • নিত্য নব  সত্য তব

    নিত্য নব সত্য তব

    ভূবিজ্ঞান পৃথিবী ও তার প্রাণীদের বিবর্তনের কথা বলে। এই বিবর্তন প্রধানত আবহাওয়া পরিবর্তন ও গাঠনিক পরিবর্তনের জন্য হয়ে থাকে, যার ইতিহাস লেখা থাকে পাথরের খাঁজে খাঁজে। ভূবিজ্ঞানীরা সেই লেখা পড়ে বিবর্তনের সময় ও কারণ অনুসন্ধানের চেষ্টা করেন। এভাবেই মানুষের শরীরগত এবং তার মস্তিষ্কের বিবর্তনের ইতিহাসও জানা গেছে জীবাশ্ম পরীক্ষা করে। কিন্তু মানুষের মনের কোনো ফসিল…